২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের উত্তাপেই এখন বেশি আলোচনায়। রাজনৈতিক টানাপোড়েন, নিরাপত্তা শঙ্কা এবং কূটনৈতিক উত্তেজনা-সব মিলিয়ে আসর শুরুর আগেই তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি।
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ফুটবল ফেডারেশন তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানায়। তাদের দাবি ছিল, নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে খেলোয়াড়দের জন্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে।
তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম পার্দো এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের প্রস্তাব বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত ফিফা এতে সম্মতি দেয়নি। ....