ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশন জানিয়েছে, হিজবুল্লাহর রকেটের আঘাতে মধ্য ইসরায়েলের বনেই ব্রাক শহরে খসে পড়া ধ্বংসাবশেষের আঘাতে চারজন ‘সামান্য আহত’ হয়েছেন। আহতদের মধ্যে সাত মাস বয়সী দুটি শিশুও রয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা অধিকৃত হাইফা শহরের পূর্বে ‘কিরিয়াত আতা এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অবকাঠামো’ লক্ষ্য করে এক ঝাঁক রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটি আরও জানায়, তারা দক্ষিণ লেবাননের আইনাতা শহরে আগ্রাসনকারী ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে এবং উত্তর ইসরায়েলের মালকিয়া ও মেতুলা শহরেও রকেট নিক্ষেপ করেছে। ....