বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাতকে তলব
রেশন দুর্নীতি মামলার তদন্তে এবার টালিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ নুসরাত জাহানকে তলব করেছে। ....
রেশন দুর্নীতি মামলার তদন্তে এবার টালিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ নুসরাত জাহানকে তলব করেছে। ....
অনলাইনে ‘টাস্ক’ সম্পন্ন করে সহজে আয় করার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত মো. হারুন অর রশিদ (২৯) জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বুরুঙ্গা গ্রামের বাসিন্দা। ....
সরকার সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। শনিবার (১৮ এপ্রিল) থেকে কার্যকর নতুন দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা... ....
প্রাপ্ত আসন অনুযায়ী জামায়াতের ১১টি সংরক্ষিত আসন পাওনা হলেও শরিকদের জন্য ছাড় দিয়ে আটটি সংরক্ষিত আসনে নিজেদের প্রাথী মনোনীত করেছে দলটি। বাকিদের মধ্যে... ....
সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে যাদের প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণ রয়েছে, তাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ....
পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসায় প্রবেশপত্র দেওয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় ২০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ....
ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক... ....
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেশের পানিসংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা গেলে দেশের পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং বন্যা পরিস্থিতিতেও মানুষের জীবন, সম্পদ, গবাদিপশু ও ফসল রক্ষা করা সম্ভব হবে। ....
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এর বরাত দিয়ে এমন তথ্য... ....
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদী থেকে জেলের জালে ধরা পড়া সাড়ে ২৯ কেজি ওজনের একটি কাতল মাছ ৬৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। ....
জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। ....
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (পাবনা-সিরাজগঞ্জ) এমপি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন পাবনার চাটমোহরের নারী নেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। দল ও জোটের পক্ষ থেকে মনোনীত ৩৬ জন প্রার্থীর তালিকায় তিনি একজন। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা। ....
চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলছাত্রীকে (১৫) অপহরণ ও ধর্ষণের দায়ে মো. সালাম (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোস্তাগীর আলম এই রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ী, আসামী মো. সালামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি ধারায় সাজা প্রদান করা হয়েছে। মামলায় আইনের ৯(১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আইনের ৭ ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ....
অর্থ পাচারের অভিযোগে শিল্পগোষ্ঠী এস আলমের বিরুদ্ধে গ্রেফতার, সম্পদ বাজেয়াপ্ত এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ। রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে একই স্থানে ছয় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধনের পরপরই গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ‘ব্যাংক দখল বন্ধ করো’, ‘কালো আইন বাতিল করো’ এবং ‘এস আলম নো মোর’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার প্রদর্শন করেন। ....
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আদালত কোনো হয়রানির জায়গা নয়, বরং ন্যায়বিচার পাওয়ার একটি নিরাপদ স্থান। মানুষের মধ্যে এই বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে। ....
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বগুড়ায় গেলেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়ার সার্কিট হাউজে পৌঁছান। সেখানে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান। প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক ভিটায় পা রাখলেন তিনি। তার এই সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে বগুড়া শহর। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে করা হয়েছে রং ও সংস্কার কাজ। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে লাখো মানুষের সমাগমের আশা করা হচ্ছে। একইসঙ্গে গাবতলীর বাগবাড়ীতে, যা জিয়াউর রহমান-এর জন্মভিটা হিসেবে পরিচিত, নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ....
আগামী ২৪ এপ্রিল মুক্তি পাচ্ছে প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক সিনেমা ‘মাইকেল’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাগৃহ চেইন স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে “Coming Soon” লিখে সিনেমাটির প্রচারণা শুরু করেছে। ‘কিং অব পপ’ নামে পরিচিত মাইকেল জ্যাকসনের জীবন ও ক্যারিয়ারকে ঘিরে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকসন পরিবারের সদস্য জাফর জ্যাকসন। নির্মাতারা জানিয়েছেন, মাইকেলের বিখ্যাত গান ‘Beat It’-এর লুক থেকে অনুপ্রাণিত হয়ে তার চরিত্রের রূপ দেওয়া হয়েছে। ....
আগামীকাল থেকে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে । মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। সময়সূচি অনুযায়ী প্রথম দিনেই বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ....
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে ২৬ রানে হারের পর সিরিজে সমতা ফেরাতে মরিয়া স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে সোমবার সকাল ১১টায় মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথম ম্যাচে তুলনামূলক কম শক্তিশালী দল মনে করা হলেও নিউজিল্যান্ডের কাছে হারায় সমালোচনার মুখে পড়ে টাইগাররা। ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস দেখা গেছে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাসকিন আহমেদদের। ....
আজ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বগুড়ায় যাচ্ছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন তিনি। তার এই সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ....