img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : বাংলাদেশ

আলী আফজাল ও আবদুর রাজ্জাকের নেতৃত্বে রিহ্যাব

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদে সভাপতি হিসেবে ড. আলী আফজাল এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে আবদুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। শনিবার ভোট... ....

আলী আফজাল ও আবদুর রাজ্জাকের নেতৃত্বে রিহ্যাব

রাজনৈতিক কারণে বাদ পড়া বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন

রাজনৈতিক প্রতিহিংসার কারণে জাতীয়করণ থেকে বাদ পড়েছে ৪ হাজার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়—এমন দাবি করেছেন মামুনুর রশিদ খোকন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। রোববার... ....

রাজনৈতিক কারণে বাদ পড়া বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন

<span style="font-size: 18pt; color: #ba372a; font-weight: bold;">এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৮০ লাখ ডলার</span>

এপ্রিল মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স। ....

<span style="font-size: 18pt; color: #ba372a; font-weight: bold;">এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৮০ লাখ ডলার</span>

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রিফাতসহ অনেকেই

ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্ল্যাটফর্মটির মুখপাত্র শাহরিন সুলতানা ইরা ও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ দলটির অন্তত ৩০ জন নেতা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন প্ল্যাটফর্মের আরও অন্তত ১৩ জন নেতা দলটিতে যুক্ত হয়েছেন। ....

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রিফাতসহ অনেকেই

এনসিপিতে যোগ দিচ্ছেন আপ বাংলাদেশের ৩৩ নেতা

রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ)-এর শীর্ষ নেতৃত্বসহ ৩৩ জন নেতা-কর্মী রোববার (১৯ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। দুপুরে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করা হবে। ....

এনসিপিতে যোগ দিচ্ছেন আপ বাংলাদেশের ৩৩ নেতা

ডেনিমে বিশ্ব জয়: পশ্চিমা বাজারে শীর্ষে বাংলাদেশ

জিনস বা ডেনিম পোশাক রপ্তানির বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান এখন শুধু শক্তিশালীই নয়, বরং নেতৃত্বস্থানীয়। প্রায় চার দশক আগে শুরু হওয়া এই যাত্রা আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্র—বিশ্বের দুই বৃহত্তম বাজারেই শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ। ....

ডেনিমে বিশ্ব জয়: পশ্চিমা বাজারে শীর্ষে বাংলাদেশ

সরকারের অনেক কিছু কিতাবে আছে কিন্তু বাস্তবে নেই: ডা. শফিকুর রহমান

সরকারের অনেক উন্নয়ন পরিকল্পনা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন,  হামের মতো ব্যাধির চিকিৎসার জন্য এই হাসপাতালে কোনো আইসিইউর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সরকারের অনেক কিছু কিতাবে ও খাতায় আছে, কিন্তু আমরা সেগুলো বাস্তবে দেখতে চাই। জরুরি অবস্থা কখনো নোটিশ দিয়ে আসে না, কিন্তু সরকারের প্রস্তুতি দেখে মনে হয় তারা নির্বিকার। ....

সরকারের অনেক কিছু কিতাবে আছে কিন্তু বাস্তবে নেই: ডা. শফিকুর রহমান

বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন শান মাসুদ। দলে জায়গা পেয়েছেন চার নতুন মুখ—আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি। স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড় বর্তমানে লাহোরে চলমান এনসিএ রেড বল ক্যাম্পে আছেন। তাদের মধ্যে রয়েছেন আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি, নোমান আলী ও সাজিদ খান ....

বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

এবারও হরমুজ পাড়ি দিতে পারল না &lsquo;বাংলার জয়যাত্রা&rsquo;

হরমুজ প্রণালি দিয়ে যাত্রা শুরুর পর আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। ইরানি বাহিনীর নির্দেশে প্রণালিতে প্রবেশের পর জাহাজটির অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা দেওয়ার পর রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের কাছ থেকে নোঙর তুলে ফুজাইরার উদ্দেশে রওনা দেয় বাংলার জয়যাত্রা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তা থামিয়ে দেওয়া হয়। জানা যায়, অন্যান্য বাণিজ্যিক জাহাজের মতোই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অনুমতি ছাড়াই প্রণালি অতিক্রমের চেষ্টা করে বাংলার জয়যাত্রা। রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে। ....

এবারও হরমুজ পাড়ি দিতে পারল না &lsquo;বাংলার জয়যাত্রা&rsquo;

বাংলাদেশ ল&rsquo;ইয়ার্স কাউন্সিলের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনজীবী ঐক্য পরিষদের সবুজ প্যানেলের সমর্থনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ও ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম। ....

বাংলাদেশ ল&rsquo;ইয়ার্স কাউন্সিলের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ডট বলেই ধস নামলো বাংলাদেশের জয়ে

বাংলাদেশের ইনিংস যেন দুই ভিন্ন গল্পের সম্মিলন। একদিকে ছিল আশার শুরু, অন্যদিকে হতাশার শেষ। আর মাঝখানে লুকিয়ে ছিল সেই পুরোনো এক ব্যাধি-ডট বলের গোলকধাঁধা এবং মিডল অর্ডারের ভঙ্গুরতা। মিরপুরে নিউজিল্যান্ডের ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরু ছিল আত্মবিশ্বাসী। ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৪ রান-সমীকরণ তখন ছিল পুরোপুরি নাগালের মধ্যে। গ্যালারিতে জয়ের গন্ধ, ব্যাটিংয়ে ছন্দ। কিন্তু এরপরই যেন সবকিছু থমকে যায়। নিউজিল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত স্পেলের সামনে বাংলাদেশ ঢুকে পড়ে এক অদ্ভুত স্থবিরতায়। টানা ৯০ বলের মধ্যে কোনো বাউন্ডারি ছিল না-যা ওয়ানডে ক্রিকেটে কার্যত আত্মঘাতী। পুরো ইনিংসে ২৯১ বলের মধ্যে ১৬৬টি ডট বল, অর্থাৎ অর্ধেকেরও বেশি বলেই কোনো রান হয়নি। এখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। ম্যাচ শেষে সাইফ হাসান স্বীকার করেছেন, দৌড়ে রান নেওয়ার জায়গায় আরও উন্নতির সুযোগ আছে, যদিও উইকেটও ছিল চ্যালেঞ্জিং। তবে প্রশ্নটা হলো-এই 'উন্নতির' অপেক্ষা আর কতদিন? ....

ডট বলেই ধস নামলো বাংলাদেশের জয়ে

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ল&rsquo;ইয়ার্স কাউন্সিলের

ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনজীবী ঐক্য পরিষদের সবুজ প্যানেলের সমর্থনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ....

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ল&rsquo;ইয়ার্স কাউন্সিলের

সাইফ-হৃদয়ের ফিফটির পরও হারল বাংলাদেশ

দুই ওভারে বাংলাদেশের দরকার ছিল ৩৩ রান, হাতে স্রেফ ১ উইকেট। ৪৯তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ব্যক্তিগত ফিফটি তুলে নেন তাওহিদ হৃদয়। কিন্তু এর এক বল পরেই হেনরি নিকোলসের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। তাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে গেল বাংলাদেশ।  ....

সাইফ-হৃদয়ের ফিফটির পরও হারল বাংলাদেশ

মধ্যরাতে উড়ছে হজের প্রথম ফ্লাইট

৪১৯ জন হজযাত্রী নিয়ে মধ্যরাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছে হজের প্রথম ফ্লাইট। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ....

মধ্যরাতে উড়ছে হজের প্রথম ফ্লাইট

ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে তিন দিনের সফরে শনিবার (১৮ এপ্রিল) ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।  ....

ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

শূন্য রানে আউট শান্ত, শুরুতেই বিপাকে বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত—রানের খাতা খোলার আগেই। ....

শূন্য রানে আউট শান্ত, শুরুতেই বিপাকে বাংলাদেশ

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া, জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

ফুটবল বিশ্বকাপের উত্তাপের মাঝেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, আগামী জুনে বাংলাদেশে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৯, ১১ ও ১৪ জুন। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, আর শেষ ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। এর আগে বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্ভাব্য সূচি জানালেও পরে দুই সিরিজের তারিখে কিছু পরিবর্তন আনা হয়েছে। ....

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া, জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

টেইলএন্ডারদের ব্যাটে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল কিউইরা

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ প্রথম ওয়ানডেতে শেষ দিকে লড়াই করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তাদের রান ২৪৭। ....

টেইলএন্ডারদের ব্যাটে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল কিউইরা

সংস্কার না হওয়ায় আইএমএফের কিস্তি আটকালো, জুনে টাকা পাচ্ছে না বাংলাদেশ

সংস্কার কার্যক্রমে অগ্রগতি না থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি জুনের মধ্যে ছাড় দিচ্ছে না। সংস্থাটি জানিয়েছে, গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ না হওয়ায় এখনই অর্থ ছাড়ে তারা রাজি নয়। ওয়াশিংটনে আইএমএফ–বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদলের একটি সূত্র গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানা গেছে, ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় জুনে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পাওয়ার আশা ছিল সরকারের। তবে আইএমএফ স্পষ্ট করেছে, এই সময়ের মধ্যে সেই অর্থ মিলবে না। কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার আগে এখনো ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার পাওয়ার কথা রয়েছে। ....

সংস্কার না হওয়ায় আইএমএফের কিস্তি আটকালো, জুনে টাকা পাচ্ছে না বাংলাদেশ

মোস্তাফিজকে ছাড়াই টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। ....

মোস্তাফিজকে ছাড়াই টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ