শূন্যতেই আউট শান্ত , শুরুতেই বিপাকে বাংলাদেশ
শূন্যতেই আউট শান্ত।ছবি: সংগৃহীত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত—রানের খাতা খোলার আগেই।
 
এর আগে একই ওভারে তানজিদ হাসানও আউট হন, ফলে ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
 
শুরুতে কিছুটা দৃঢ়তা দেখালেও ওপেনিং জুটি ভাঙতেই ধসের শঙ্কা তৈরি হয়। সাইফ হাসান এক প্রান্তে টিকে থাকার চেষ্টা করছেন, তবে নিয়মিত বিরতিতে উইকেট পড়লে ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুত হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।

টস জিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ২৪৭/৮। হেনরি নিকোলসের ৬৮ ও ডিন ফক্সক্রফটের ৫৯ রানে ভর করে লড়াকু সংগ্রহ দাঁড় করায় কিউইরা।

শুরুতেই দুই উইকেট হারানোয় রান তাড়ার সমীকরণ এখনো নিয়ন্ত্রণে থাকলেও মানসিক চাপ বেড়েছে বাংলাদেশের ওপর। শান্তর শূন্য রানে আউট হওয়া ব্যাটিং লাইনে অনিশ্চয়তার ছাপ আরও গাঢ় করেছে।

এখন দেখার, মিডল অর্ডার চাপ সামলে ম্যাচে ফেরাতে পারে কি না বাংলাদেশকে। সর্বশেষ ৮ ওভারে ৪৯ রান করে ২ উইকেট সংগ্রহ টাইগারদের