img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : পাকিস্তান

মার্চে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

চলতি বছরের মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তান দল আগামী ৯ মার্চ বাংলাদেশে পৌঁছাবে এবং ১০ মার্চ অনুশীলন করবে। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ মার্চ ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস)। ....

মার্চে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

ভারত সেমিফাইনালে উঠবে না : মোহাম্মদ আমির

সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির, যিনি সম্প্রতি ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে 'স্লগার' (যিনি সজোরে ব্যাট চালান কিন্তু কৌশলে দুর্বল) বলে অভিহিত করেছিলেন, তিনি আবারও একটি মন্তব্যে ভক্তদের চমকে দিয়েছেন। সুপার এইটের গ্রুপ চূড়ান্ত হওয়ার পর আমিরকে প্রতিটি গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার মতো দুটি করে দল বেছে নিতে বলা হয়েছিল। শো-এর উপস্থাপকসহ অনেককে অবাক করে দিয়ে আমির বলেন, ভারত সেমিফাইনালে উঠবে না। তিনি দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বাজি ধরেছেন। ....

ভারত সেমিফাইনালে উঠবে না : মোহাম্মদ আমির

নামিবিয়াকে বিধ্বস্ত করে সুপার এইটে পাকিস্তান

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়ে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বুধবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩ উইকেটে ১৯৯ রানের বিশাল স্কোর গড়ে। এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতক হাঁকান সাহেবজাদা ফারহান। ....

নামিবিয়াকে বিধ্বস্ত করে সুপার এইটে পাকিস্তান

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি বোমা হামলা এবং পুলিশ ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ১২ জন মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের অশান্ত বাজাউর জেলায় এক হামলায় ১১ জন নিরাপত্তাকর্মী এবং একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও সাতজন আহত হয়েছে। ....

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১২

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে, পাক-ভারত ম্যাচে স্পিন রেকর্ড

কলম্বোয় টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। সূর্যকুমার যাদবের দল শুধু সুপার এইটেই জায়গা করেনি, পাকিস্তানের বিপক্ষে ভারতের সাফল্যের পাল্লা আরও ভারী করেছে। পাশাপাশি এই ম্যাচে বেশ কিছু দলীয় ও ব্যক্তিগত রেকর্ডও হয়েছে। ....

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে, পাক-ভারত ম্যাচে স্পিন রেকর্ড

হ্যান্ডশেক করলেন না ভারত-পাকিস্তানের অধিনায়ক

অনিশ্চয়তার কালো মেঘ কাটিয়ে মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে হ্যান্ডশেক বা করমর্দন ইস্যুতে আগের অবস্থানেই অটুট ভারত। এবারও পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সাথে হ্যান্ডশেক... ....

হ্যান্ডশেক করলেন না ভারত-পাকিস্তানের অধিনায়ক

ভারত-পাকিস্তান লড়াই এখন শুধুই 'লোক দেখানো প্রদর্শনী': মাইকেল আথারটন

ভারত-পাকিস্তান ম্যাচ এখন শুধুই একটি লোক দেখানো প্রদর্শনী বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন। দ্য টাইমসে লেখা কলামে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। ....

ভারত-পাকিস্তান লড়াই এখন শুধুই 'লোক দেখানো প্রদর্শনী': মাইকেল আথারটন

ভারত ও পাকিস্তান ম্যাচে হাত মেলালো না মেয়েরাও

হাত মেলায়নি ভারত-পাকিস্তান নারী ক্রিকেট দলের সদস্যরা। থাইল্যান্ডের ব্যাংককে আজ (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে ভারত ‘এ’ দল। ম্যাচের আগে বা পরে হাত মেলাননি দুই দলের খোলোয়াড়েরা। ....

ভারত ও পাকিস্তান ম্যাচে হাত মেলালো না মেয়েরাও

ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি লড়াই, রোমাঞ্চের অপেক্ষায় সমর্থকরা

দক্ষিণ এশিয়ার এই ভারত-পাকিস্তান দুই প্রতিবেশীর মধ্যে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে খেলার মাঠেও। কয়েক দশকের পুরনো এই ক্রীড়া প্রতিদ্বন্দ্বিতা এখন মাঠের ভেতরে ও বাইরে এক কদর্য রূপ নিয়েছে। প্রথাগত করমর্দন বা হ্যান্ডশেক এড়িয়ে যাওয়া হচ্ছে এবং হালকা মেজাজের ঠাট্টার জায়গা দখল করেছে গত মে মাসের সশস্ত্র সংঘাতের ইঙ্গিতপূর্ণ বিতর্কিত অঙ্গভঙ্গি। সীমান্তের দুই প্রান্তেই রাজনীতি এবং খেলাধুলার সীমারেখা আজ অস্পষ্ট। এই ম্যাচগুলো এখন জাতীয়তাবাদী গর্বের প্রদর্শনীতে পরিণত হয়েছে, যা মাঝেমধ্যে রুচিহীনতার পর্যায়ে চলে যায়। তবে পাকিস্তানে ম্যাচ-পূর্ববর্তী সেই উগ্র দেশপ্রেম এবার খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর জায়গা নিয়েছে সমর্থকদের চরম হতাশা, যা প্রকাশ পাচ্ছে আত্ম-সমালোচনামূলক মিম বা রিলের মাধ্যমে। সেখানে জয়ের আশা করা একদল সমর্থকের ভাবনাকে "বোকামি" হিসেবে চিত্রিত করা হচ্ছে। ....

ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি লড়াই, রোমাঞ্চের অপেক্ষায় সমর্থকরা

ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার জন্য দোয়া!

পিসিবি ও আইসিসির মধ্যকার টানাপোড়নে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচই খেলতে চায়নি ভারতের সাথে। বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না চাইলে টাইগারদের বাদ দেয় আইসিসি। এরপর বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান, তারা ভারতের সাথে নির্ধারিত ম্যাচ বয়কট করে। ....

ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার জন্য দোয়া!

অভিষেক শর্মা ভালো ব্যাটসম্যান নন: আমির

টি-টুয়েন্টি বিশ্বকাপে আজ (১৫ ফেব্রুয়ারি) দুই দলের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচের আগে আগুনে ঘি ঢেলে দিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তাঁর তীরের লক্ষ্য ভারতের বর্তমান টি-টুয়েন্টি সেনসেশন অভিষেক শর্মা। তিনি বলেন, ‘অভিষেক একজন স্লগার, ভালো ব্যাটসম্যান না।’ ....

অভিষেক শর্মা ভালো ব্যাটসম্যান নন: আমির

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের সাধারণ নির্বাচনে ‘অভূতপূর্ব জয়ের’ জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ....

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

দাপুটে জয়ে সুপার এইটের পথে পাকিস্তান

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসের সেই দুঃস্মৃতি আর ফিরল না কলম্বোর পিচে। দুই বছরের পুরোনো ক্ষতের বদলা নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করল পাকিস্তান। ম্যাচের আগে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার মোহাম্মদ মহসিন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, ২০২৪ বিশ্বকাপের মতো এবারও পাকিস্তানের ওপরই ‘চাপ’ থাকবে। কিন্তু কলম্বোর মাঠে আজ পাকিস্তানকে বিন্দুমাত্র চাপে ফেলতে পারেনি যুক্তরাষ্ট্র। বরং ৩২ রানের বড় জয়ে সুপার এইটের পথে একধাপ এগিয়ে গেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ....

দাপুটে জয়ে সুপার এইটের পথে পাকিস্তান

গাজায় শান্তিরক্ষা বাহিনী পাঠানোর পক্ষে জোরালো সমর্থন পাকিস্তানে

একটি নতুন জরিপে দেখা গেছে, প্রায় তিন-চতুর্থাংশ পাকিস্তানি 'ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স' (আইএসএফ) বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে গাজা উপত্যকায় সেনা মোতায়েনকে সমর্থন করেন।গ্যালপ পাকিস্তানের এই জরিপের ফলাফল এমন এক সময়ে এল যখন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামী ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'বোর্ড অফ পিস' (বিওপি)-এর প্রথম আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে পারেন। পাকিস্তানসহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গত মাসে এই বোর্ডে যোগ দিয়েছে। ....

গাজায় শান্তিরক্ষা বাহিনী পাঠানোর পক্ষে জোরালো সমর্থন পাকিস্তানে

ভারত ম্যাচ বয়কটের যৌক্তিক ব্যাখ্যা দিল পাকিস্তান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ বিষয় নিয়ে সমগ্র ক্রিকেট বিশ্বে চলছে তর্ক-বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সরকারের নির্দেশের কারণেই তারা এই ম্যাচে অংশ নেবে না। নিজেদের রক্ষার্থে পিসিবি আইসিসির কাছে ‘ফোর্স মেজার’ বা অনিবার্য পরিস্থিতির আইনি ধারা উল্লেখ করেছে। ....

ভারত ম্যাচ বয়কটের যৌক্তিক ব্যাখ্যা দিল পাকিস্তান

নাটকীয় জয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের, অবিশ্বাস্য ফাহিম আশরাফ!

পাকিস্তান ক্রিকেট মানেই যেন এক চরম অনিশ্চয়তার নাম। সহজ ম্যাচ কঠিন করে জেতা কিংবা জেতা ম্যাচ হঠাৎ হেরে বসা—এটাই যেন তাদের ঐতিহ্য। কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও সেই চিরায়ত ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের দেখা মিলল। খাদের কিনারা থেকে ফিরে এসে ফাহিম আশরাফের অতিমানবীয় ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে সালমান আগার দল। ....

নাটকীয় জয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের, অবিশ্বাস্য ফাহিম আশরাফ!

ইসলামাবাদে বোমা হামলা, যেভাবে সংঘটিত হয় পুরো ঘটনা

শুক্রবার ইসলামাবাদের একটি ইমামবারগাতে (শিয়া মসজিদ) আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। সেখানকার এক মুসল্লি সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে জানান, নামাজ শুরু হওয়ার ঠিক পরপরই একটি ‘অত্যন্ত শক্তিশালী’ বিস্ফোরণে পুরো ভবন কেঁপে ওঠে। এই  । পুলিশের একটি সূত্র জানায়, এতে আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি। ....

ইসলামাবাদে বোমা হামলা, যেভাবে সংঘটিত হয় পুরো ঘটনা

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো যা যা দেখবে ক্রিকেটবিশ্ব

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর মাঠে গড়ানোর আগেই পরিণত হয়েছে বিতর্ক, নজির আর রাজনৈতিক টানাপোড়েনের এক অনন্য অধ্যায়ে। ২০০৭ সালে এই ফরম্যাটে বিশ্বকাপ শুরুর পর থেকে প্রতিটি আসরেই অংশ নিয়েছে বাংলাদেশ। এবারও খেলার কথা ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের মধ্য দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একাধিক ‘প্রথম’ ঘটনার সূচনা হয়। ....

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো যা যা দেখবে ক্রিকেটবিশ্ব

বিশ্বকাপের স্বার্থে বয়কট ছাড়ার অনুরোধ, পাকিস্তানের দরজায় শ্রীলঙ্কা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি বয়কট না করার অনুরোধ জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বোর্ডের সভাপতি শাম্মি সিলভা স্বাক্ষরিত ওই চিঠিতে ম্যাচটি বাতিল হলে আর্থিক ও খেলার মাঠে সম্ভাব্য নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের ক্রিকেটের সংকটে শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ....

বিশ্বকাপের স্বার্থে বয়কট ছাড়ার অনুরোধ, পাকিস্তানের দরজায় শ্রীলঙ্কা

বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে আসিফ নজরুলের ধন্যবাদ

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’  ....

বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে আসিফ নজরুলের ধন্যবাদ