img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : নিহত

উত্তর প্রদেশের মির্জাপুরে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মির্জাপুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। একটি মালবাহী ট্রাকের ব্রেক বিকল হয়ে একাধিক যানের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় সড়ক-১৩৫-এর ড্রামন্ডগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামা একটি ঢালু সড়কে দুর্ঘটনাটি ঘটে। ....

উত্তর প্রদেশের মির্জাপুরে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জোহানেসবার্গের বারাকওয়ানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু নাসের শামীম (বারা শামীম)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল রশিদের ছেলে। তার স্ত্রী ও চার ছেলে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ....

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা, নিহত ২

ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক্টরের সঙ্গে মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।  মঙ্গলবার (২১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা... ....

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা, নিহত ২

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২১

ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর জেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে উধমপুরের কানোত গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বাসটি রামনগর শহর থেকে উধমপুর শহরের দিকে যাচ্ছিল। ৪২ জন যাত্রী ধারণক্ষমতার বাসটিতে দুর্ঘটনার সময় ৬০ জনেরও বেশি আরোহী ছিলেন। পাহাড়ি সড়কের একটি বাঁকে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৩০ মিটার (১০০ ফুট) গভীর পাথুরে খাদে পড়ে যায়। ....

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২১

ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় নিহত ২, তিন ঘোড়ার মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলার মহিষাডাঙায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় দুজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হন আরও তিনজন। এসময়  পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা যায়। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষা ডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নড়াইল জেলার বাসিন্দা এবং ঘোড়া ব্যবসায়ী। নিহত দুজন হলেন বিকাশ আলী (৪৫) এবং সাফায়েত হোসেন (৩৫)। ....

ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় নিহত ২, তিন ঘোড়ার মৃত্যু

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাট্টার ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় গণমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়, হারিপুর এলাকায় সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড পরিচালিত একটি পাইপলাইনে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন দ্রুত পাশের একটি বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে, এতে ঘরবাড়ি পুড়ে যায় এবং অনেক বাসিন্দা আটকা পড়েন। ....

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নিহত

যশোরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড, বজ্রপাতে নিহত ২

যশোরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। এ সময় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে মণিরামপুর ও চৌগাছা উপজেলায় একজন করে নিহত হন। ....

যশোরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড, বজ্রপাতে নিহত ২

ভারতের ছত্রিশগড় তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১

ভারতের ছত্রিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১১ জন মারা গেছেন। এসময়  আহত হন আরও ২২ জন কর্মচারী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে সংবাদসংস্থা পিটিআই এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলের বয়লার রুমে এখনো কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ....

ভারতের ছত্রিশগড় তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১

বদলগাছিতে মিঠু হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১

নওগাঁর বদলগাছিতে চাঞ্চল্যকর মিঠু হোসেন (৪৩) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। ঘটনার পাঁচ দিন পর ঢাকা থেকে এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত রিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ....

বদলগাছিতে মিঠু হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১

নিখোঁজ মুক্ত মিয়ার মরদেহ উদ্ধার, শোকাহত পরিবার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বরান্তর ধলি হাওর থেকে অর্ধগলিত এক বৃদ্ধের মরদেহের উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি মুক্ত মিয়া (৬৫) তিনি উপজেলার বরান্তর গাংপাড়া এলাকার বাসিন্দা। প্রায় এক সপ্তাহ নিখোঁজ থাকার পর নিজের জমি থেকেই তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ....

নিখোঁজ মুক্ত মিয়ার মরদেহ উদ্ধার, শোকাহত পরিবার

থাইল্যান্ডে নববর্ষ উৎসব ঘিরে সড়ক দুর্ঘটনা, নিহত ১৫৪

থাইল্যান্ডের নববর্ষের ঐতিহ্যবাহী সংক্র্যান উৎসবকে ঘিরে সড়ক দুর্ঘটনায় মাত্র ৪ দিনে দেড় শতাধিক মানুষ নিহত এবং সাতশো’র বেশি আহত হয়েছেন। একদিনেই ২৩৭টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন।  ....

থাইল্যান্ডে নববর্ষ উৎসব ঘিরে সড়ক দুর্ঘটনা, নিহত ১৫৪

<span style="font-size: 14pt; font-weight: bold;">রমনা বটমূলে বোমা হামলা : বিচার হয়নি ২৫ বছরেও</span>

২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন রমনা বটমূলে বোমা হামলা হয়। ওই ঘটনায় ১০ জন নিহত ও কয়েকজন আহত হন। বোমা হামলার ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। ....

<span style="font-size: 14pt; font-weight: bold;">রমনা বটমূলে বোমা হামলা : বিচার হয়নি ২৫ বছরেও</span>

বাস&ndash;পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩৫

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। ....

বাস&ndash;পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩৫

ফরিদপুরের ভাঙ্গায় বাস&ndash;পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের  সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় ফরিদপুর–বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৪০) নামের এক পিকআপ যাত্রী নিহত হন। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে। ....

ফরিদপুরের ভাঙ্গায় বাস&ndash;পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হামলায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ....

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলা, শতাধিক নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের সদস্যদের লক্ষ্য করে চালানো বিমান হামলায় ভুলবশত দেশটির যুদ্ধবিমান একটি গ্রামীণ বাজারে আঘাত হানে। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন বরে আশংকা করা হচ্ছে।হামলাটি  হয় ইয়োবি রাজ্যের জিল্লি গ্রামে, যা বর্নো রাজ্যের সীমান্তবর্তী এলাকা এবং বোকো হারামের ঘাঁটি হিসেবে পরিচিত। রোববার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এ হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা লাওয়ান জান্না নুর গেইদাম জানান, মোট হতাহতের সংখ্যা প্রায় ২০০ জনের কাছাকাছি। ....

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলা, শতাধিক নিহত

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।  ....

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত