<span style="font-size: 14pt; color: #000000;">ধর্মীয় আবেগ নাকি ‘ক্লিন ইমেজ’? কেন ক্ষমতায় আসতে পারে জামায়াত? </span>
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে আসন্ন নির্বাচনটি মূলত দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে রয়েছে নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আর অন্যদিকে জামায়াতে ইসলামী ও অভ্যুত্থানকারী ছাত্রনেতাদের গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নির্বাচনী জোট। ....




