
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনায় অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে এসে পৌঁছান তারা।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
এ ছাড়াও রয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই জামায়াতের এই প্রতিনিধি দল ইসিতে এসেছে।



