চট্টগ্রামের সীতাকুণ্ডে পাওনা টাকা ফেরতের প্রলোভন দেখিয়ে জাহাঙ্গীরকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও অন্যতম প্রধান আসামি সোহেলকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল সীতাকুণ্ডের মধ্যম ভাটেরখিল এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, নিহত জাহাঙ্গীর আলম শামিমের সাথে আসামিদের দীর্ঘদিনের টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ ছিল। ৮ এপ্রিল রাত ১১টায় পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলে জাহাঙ্গীরকে সীতাকুণ্ডের মধ্যম ভাটেরখীল হাবিব রোডের একটি নির্জন স্থানে ডেকে নেয় আসামিরা। জাহাঙ্গীর সেখানে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা সন্ত্রাসীরা চায়নিজ কুড়াল, চাপাতি, রামদা ও লোহার পাইপ নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে পায়ের রগ কেটে দিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ঘাতকরা। ....