ডিএমপির বিশেষ অভিযান: ৪৮ জন গ্রেপ্তার
ডিএমপির বিশেষ অভিযান: ৪৮ জন গ্রেপ্তার।ছবি: আরটিএনএন

রাজধানীর ওয়ারী বিভাগে গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৩ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে যাত্রাবাড়ী থানার ১৯ জন, কদমতলী থানার ১৫ জন, ডেমরা থানার ৫ জন, গেন্ডারিয়া থানার ৪ জন, শ্যামপুর থানার ৪ জন এবং ওয়ারী থানার ১ জন রয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।