img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ভেজাল ভুট্টা বীজে আড়াইশ বিঘা জমিতে ফলন বিপর্যয়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে ভুট্টা চাষে ভয়াবহ ফলন বিপর্যয়ের ঘটনা ঘটেছে। জগন্নাথপুর ও শ্রীরামপুর গ্রামের প্রায় ৫০–৬০ জন কৃষকের আড়াইশ বিঘার মতো জমিতে ‘নসিব-৪০৫৫’ ও ‘প্রাইম-৩৩৫৫’ জাতের ভুট্টা বীজ ব্যবহার করে চাষ করা হলেও আশানুরূপ ফলন না পাওয়ায় তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

আলমডাঙ্গায় ভেজাল ভুট্টা বীজে আড়াইশ বিঘা জমিতে ফলন বিপর্যয়

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময় বাড়ানোর পরও চুপ কেন ইরান?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পরও ইরান এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আন্তর্জাতিক অঙ্গনে সাধারণত দ্রুত প্রতিক্রিয়াশীল তেহরানের এই নীরবতা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময় বাড়ানোর পরও চুপ কেন ইরান?

পশ্চিমবঙ্গে শেষ হলো নির্বাচনী প্রচারণা, আগামীকাল ভোট

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। এ দফায় রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১৬ জেলার ১৫২টি আসনে ভোট নেওয়া হবে। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় এসব আসনে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে গত কয়েক সপ্তাহ ধরে প্রার্থীরা ব্যাপক জনসংযোগ চালান। পাশাপাশি তারকা প্রচারকরাও বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারণায় অংশ নেন।

পশ্চিমবঙ্গে শেষ হলো নির্বাচনী প্রচারণা, আগামীকাল ভোট

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

প্রতি বছর ৭ নভেম্বর জাতীয়ভাবে পালন করা হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ লক্ষ্যে সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের পরিপত্রে এ দিবসটিকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) নতুন আরেকটি পরিপত্র জারি করে এ সংশোধন আনে মন্ত্রিপরিষদ বিভাগ।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

একতরফা যুদ্ধবিরতি ঘোষণা যুক্তরাষ্ট্রের, সময়ক্ষেপণের কৌশল নিচ্ছেন ট্রাম্প?

ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার দিনটি শুরু হয়েছিল তীব্র কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফার শান্তি আলোচনার প্রস্তুতি হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসলামাবাদে যাওয়ার কথা ছিল। এ উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছিল ‘এয়ার ফোর্স–টু’।

একতরফা যুদ্ধবিরতি ঘোষণা যুক্তরাষ্ট্রের, সময়ক্ষেপণের কৌশল নিচ্ছেন ট্রাম্প?

ইবিতে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ‘বৈশাখীয়ানা উৎসব’

বাংলা নববর্ষকে ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্নবিতানের উদ্যোগে তিন দিনব্যাপী ‘বৈশাখীয়ানা উৎসব–১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) শুরু হয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ উৎসবের সমাপ্তি ঘটে। শেষ দিনেও দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এ মেলায় সাজসজ্জায় ব্যবহার করা হয় মাটির আসবাবপত্র, গামছাসহ নানা দেশীয় ও ঐতিহ্যবাহী উপকরণ।

ইবিতে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ‘বৈশাখীয়ানা উৎসব’

সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইবিতে শিবিরের বিক্ষোভ

শিক্ষাঙ্গনসহ দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন— “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার”, “শিক্ষা আর সন্ত্রাস একসাথে চলে না”, “সিটি কলেজে হামলা কেন, প্রশাসনের জবাব চাই”, “সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টার প্ল্যান” এবং “সন্ত্রাসী আর করিস না, পিঠের চামড়া থাকবে না”।

সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইবিতে শিবিরের বিক্ষোভ

টিভিতে আজকের খেলা (২২ এপ্রিল ২০২৬)

আজ বুধবার ক্রীড়াপ্রেমীদের জন্য টেলিভিশনের পর্দায় থাকছে ব্যস্ত সূচি। সকালে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। একই সময়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দুটি ম্যাচও মাঠে গড়াবে। বিকেলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি ও পেশোয়ারের লড়াই। রাতে একই আসরে মুখোমুখি হবে হায়দরাবাদ ও মুলতান। ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) রাতের ম্যাচে লক্ষ্ণৌয়ের প্রতিপক্ষ রাজস্থান। ইউরোপীয় ফুটবলেও রয়েছে জমজমাট লড়াই। লা লিগায় এলচে খেলবে আতলেতিকোর বিপক্ষে। রাতে বার্সেলোনা নামবে সেল্তা ভিগোর মুখোমুখি। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। জার্মান কাপে মুখোমুখি হবে লেভারকুসেন ও বায়ার্ন মিউনিখ

টিভিতে আজকের খেলা (২২ এপ্রিল ২০২৬)

নতুন মুখ সাকলাইন–রিপনকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলো বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন এবং পেসার রিপন মণ্ডল। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডেথ ওভারে কার্যকর বোলিংয়ের জন্য ইতিমধ্যেই নজর কেড়েছেন ২৩ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মণ্ডল। ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি–টোয়েন্টি খেললেও জাতীয় দলের মূল স্কোয়াডে এবারই প্রথম তিনি জায়গা পেলেন।

নতুন মুখ সাকলাইন–রিপনকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলো বিসিবি

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, নেপথ্যে কী?</span>

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুদেশের মধ্যকার শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি নতুন করে আলোচনায় এসেছে। আলোচনার অগ্রগতি না হওয়ায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, নেপথ্যে কী?</span>

ঢাকা&ndash;টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৪ কিলোমিটার যানজট

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যানজট চার কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবোঝাই ট্রাক সড়কের ওপর উল্টে গেলে এই পরিস্থিতি তৈরি হয়।

ঢাকা&ndash;টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৪ কিলোমিটার যানজট

চার বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের চারটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চার বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ : &nbsp;ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় রাজু ভাস্কর্যের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।

ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ : &nbsp;ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এ প্রক্রিয়া চলবে দুই দিনব্যাপী। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়-এর যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

সৌদি আরব থেকে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল আসছে

দেশের জ্বালানি ঘাটতি মোকাবিলায় এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি নিনেমিয়া সৌদি আরব থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে। জাহাজটি স্থানীয় সময় মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৩টায় ইয়ানবু বন্দর থেকে ছেড়ে আসে, যা বাংলাদেশ সময় সকাল ৬টা। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানিয়েছেন, হরমুজ প্রণালি এড়িয়ে ভিন্ন রুট ব্যবহার করে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। এতে এক লাখ টন অপরিশোধিত তেল রয়েছে এবং ১৩ থেকে ১৪ দিনের মধ্যে এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাতে পারে।

সৌদি আরব থেকে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল আসছে

দিনাজপুরে লোকমেলা ও লোকসংগীত উৎসব উদযাপন

বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ধারণ, লালন ও বিস্তারের প্রত্যয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী লোকমেলা ও লোকসংগীত উৎসব। সার্ক কালচারাল সোসাইটি দিনাজপুর-এর আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এই বর্ণিল উৎসব অনুষ্ঠিত হয় প্রাকৃতিক পরিবেশে, শহর থেকে দূরের এক নিভৃত গ্রামীণ এলাকায়। গত ০৫ বৈশাখ ১৪৩৩ (শনিবার) বোচাগঞ্জ উপজেলা-র ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের বড়ইয়া নয়াহাট বটতলায় এ আয়োজন করা হয়। দিনব্যাপী উৎসবে গ্রামবাংলার স্বকীয় সংস্কৃতির নানা উপাদান তুলে ধরা হয়।

দিনাজপুরে লোকমেলা ও লোকসংগীত উৎসব উদযাপন

সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, মারা গেলেন ১ জন

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সেখানে গেছেন। এদিকে হজ পালন করতে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, মারা গেলেন ১ জন

হিট স্ট্রোকের আগে শরীর যে বিপদের সংকেত দেয়

প্রচণ্ড গরমে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির নাম হিট স্ট্রোক। যেকোনো বয়সের মানুষ এতে আক্রান্ত হতে পারেন, তবে এটি হঠাৎ করে হয় না-এর আগে শরীরে নানা সতর্ক সংকেত দেখা দেয়। এসব লক্ষণ সম্পর্কে সচেতন থাকলে সহজেই বড় বিপদ এড়ানো সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, স্বাভাবিক অবস্থায় শরীর ঘামের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু অতিরিক্ত গরমে পানিশূন্যতা দেখা দিলে ঘাম কমে যায় বা বন্ধ হয়ে যায়। ফলে শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে ১০৫ ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি হতে পারে। এ অবস্থায় মস্তিষ্কসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং সৃষ্টি হয় হিট স্ট্রোক।

হিট স্ট্রোকের আগে শরীর যে বিপদের সংকেত দেয়

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। মঙ্গলবার (২১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সত্ত্বেও বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে তারা সক্রিয় থাকবে। একই সঙ্গে ইরানের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রেক্ষাপটে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। ইরান অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান

দেশজুড়ে লোডশেডিং, গ্রামে বিদ্যুৎ থাকেনা ৮ থেকে ১৩ ঘণ্টা

দেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং পরিস্থিতি ক্রমেই তীব্র হয়ে উঠছে। এপ্রিলের শুরু থেকেই এ সংকট নতুন মাত্রা পেয়েছে এবং মে–জুন মাসে তা আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা দাঁড়ায় প্রায় ১৫ হাজার ৩৩০ মেগাওয়াট, যার বিপরীতে ঘাটতি ছিল ১ হাজার ৩৫৮ মেগাওয়াট। একই দিনে সর্বোচ্চ লোডশেডিং পৌঁছায় ১ হাজার ৯৩২ মেগাওয়াটে। সাম্প্রতিক কয়েক দিনের তথ্য বলছে, এই ঘাটতি প্রায় ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি পৌঁছে গেছে।

দেশজুড়ে লোডশেডিং, গ্রামে বিদ্যুৎ থাকেনা ৮ থেকে ১৩ ঘণ্টা