তেলের বাজার উন্মুক্ত না করলে বড় খেসারতের হুঁশিয়ারি ইরানের
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, হরমুজ প্রণালিতে কখনোই বিনা মূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না। তেলের বাজার সবার জন্য উন্মুক্ত না করলে এর “চরম খেসারত” দিতে হবে বিশ্বকে। অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কড়া বার্তা দিলেন মোহাম্মদ রেজা আরেফ। সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। আরেফ বলেন, একদিকে ইরানের জ্বালানি তেল রপ্তানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, অন্যদিকে ইরানের কাছ থেকে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা প্রত্যাশা করা হবে-এ ধরনের দ্বিচারিতা আর মেনে নেওয়া হবে না।



