img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা: তাহসিন রিয়াজ

এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ সম্প্রতি তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দেওয়া ওই পোস্টে তিনি আমির হামজাকে জামায়াতে ইসলামীর জন্য ‘দুঃখ’ হিসেবে অভিহিত করেন। তাহসিন রিয়াজ তার স্ট্যাটাসে লেখেন, “চীনের দুঃখ হোয়াংহো, আর জামায়াতের দুঃখ হামজা (আমির হামজা পড়ুন)।” সংসদ সদস্যকে নিয়ে দেওয়া তার এই মন্তব্যটি ইতিমধ্যে রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এদিকে, একই দিনে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত একটি সেমিনারে সরকারের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন তাহসিন রিয়াজ। ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক ওই অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা: তাহসিন রিয়াজ

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা জেলা পরিষদের জমি উদ্ধার

রাজবাড়ীর বড়পুল এলাকায় দীর্ঘদিন ধরে দখলে থাকা জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকার মূল্যের সরকারি জমি অবশেষে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জেলা পরিষদের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড স্থাপন করে জমিটির দখল পুনরুদ্ধার করেন। জেলা পরিষদ সূত্রে জানা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে সজ্জনকান্দা মৌজার ১৫৬৫ ও ১৫৬৬ নম্বর দাগভুক্ত মোট ১১ শতাংশ ৬৬ লিঙ্ক জমি দীর্ঘদিন ধরে বেদখল অবস্থায় ছিল। জমিটির একটি অংশ পূর্বে লিজ নিয়ে ব্যবহার করা হলেও পরবর্তীতে তা ব্যক্তিগত দখলে চলে যায়। স্থানীয়দের অভিযোগ, সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম দায়িত্ব পালনকালে পার্শ্ববর্তী জমি ক্রয়ের পাশাপাশি জেলা পরিষদের জমিটিও বাউন্ডারি ওয়ালের মধ্যে অন্তর্ভুক্ত করে দখলে নেন

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা জেলা পরিষদের জমি উদ্ধার

গাজায় সাগরতীরে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

গাজায় প্রায় আড়াই বছর ধরে ইসরাইলি আগ্রাসনের ধ্বংসলীলা অব্যাহত রয়েছে, যার ফলে শত শত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে। তবে, এমন পরিস্থিতিতেও গাজার শিক্ষাব্যবস্থা থেমে যায়নি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাজার শিক্ষার্থীরা সমুদ্র সৈকতে বসে পরীক্ষা দিচ্ছে। এই দৃশ্যটি বিশ্ববাসীর মধ্যে গভীর প্রভাব ফেলেছে। ভিডিওটির সাথে অনেকে লিখেছেন, ‘গাজার শিক্ষার্থীরা স্কুল-বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাওয়ার পরও সৈকতে বসে পরীক্ষা দিচ্ছে। কে পারবে এই মানুষের ইচ্ছাশক্তি ভাঙতে?’ অন্যদিকে, আরেকজন লিখেছেন, ‘হানাদাররা স্কুল ভেঙেছে, বিশ্ববিদ্যালয়ে বোমা মেরেছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করেছে। কিন্তু ফিলিস্তিনি শিক্ষার্থীর মনোবল ভাঙতে পারেনি এবং পারবেও না।’

গাজায় সাগরতীরে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

ইরানের ভয়ঙ্কর হুমকি: এবার অচল হবে মধ্যপ্রাচ্যের তেল ও ইন্টারনেট

ইরানের প্রেস টিভি সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারির একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। এতে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার হুমকি অব্যাহত রাখে, তবে তেহরান এই অঞ্চলের সেইসব জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করবে, যেগুলোতে আমেরিকানদের অংশীদারিত্ব রয়েছে। এর আগেও ইরানের সামরিক কর্মকর্তারা বারবার মধ্যপ্রাচ্যের প্রধান প্রযুক্তি সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন।

ইরানের ভয়ঙ্কর হুমকি: এবার অচল হবে মধ্যপ্রাচ্যের তেল ও ইন্টারনেট

কাবরেরার সাথে নতুন অধ্যায়? নাকি যাত্রা এইখানেই শেষ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা তৃতীয় দফায় চুক্তি নবায়নের পর ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত তার মেয়াদ ছিল।এখন প্রশ্ন হচ্ছে তার চুক্তি কি বাড়ানো হবে? নাকি তার সাথে বাংলাদেশ জাতীয় ফুটবলের যাত্রা এইখানেই শেষ? 

কাবরেরার সাথে নতুন অধ্যায়? নাকি যাত্রা এইখানেই শেষ

সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নলকা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ৩

আবারও মার্কিন এফ-৩৫ ভূপাতিত করলো ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর শুক্রবার দাবি করেছে যে, তারা একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মধ্য ইরানের আকাশে দ্বিতীয় একটি মার্কিন এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে পেন্টাগন এই দাবিটি নিশ্চিত করেনি এবং স্বতন্ত্র বিশ্লেষকরা বলেছেন যে, ধ্বংসাবশেষটি সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

আবারও মার্কিন এফ-৩৫ ভূপাতিত করলো ইরান

অনলাইন ক্লাস বনাম তেল

আমাদের শাসকশ্রেণী খালি সুযোগের সন্ধানে থাকেন। কিভাবে দেশটাকে অচল করা যায়? এক ফ্যাসিবাদী চরিত্র পালিয়েছে, তো আরেক নব্যবাদ জন্ম নিতে শুরু করেছে। জাতির দুর্ভাগ্য—চক্রাকারে জাতি একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। এ যেন গোলকধাঁধা; বের হওয়ার কোনো রাস্তা নেই। আসলে কি তাই?

অনলাইন ক্লাস বনাম তেল

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জান্তাপ্রধান</span>

নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পাঁচ বছর পর, মিয়ানমারের জান্তা প্রধান সংসদীয় ভোটে জয়ী হয়ে দেশটির প্রেসিডেন্ট হয়েছেন। এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে তিনি তার রাজনৈতিক ক্ষমতাকে আরও পাকাপোক্ত করলেন। সংবাদ সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দেশটির সেনা-সমর্থিত সংসদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৫৮৪ ভোটের মধ্যে অন্তত ২৯৩টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন মিন অং হ্লাইং।

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জান্তাপ্রধান</span>

চট্টগ্রাম বন্দরে এলো জ্বালানিবাহী আরও ২ জাহাজ

চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ পৌঁছেছে বলে ৩ এপ্রিল দুপুরে জানানো হয়েছে।

চট্টগ্রাম বন্দরে এলো জ্বালানিবাহী আরও ২ জাহাজ

এপ্রিলে আসছে ৯ কার্গো এলএনজি, দাম পড়ছে দ্বিগুণ

প্রয়োজনীয় চাহিদা মেটাতে এপ্রিল মাসের জন্য নয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনেছে বাংলাদেশ। এর মধ্যে আট কার্গোই স্পট মার্কেট থেকে কেনা হয়েছে। এজন্য সরকারকে দ্বিগুণ দাম দিতে হচ্ছে।

এপ্রিলে আসছে ৯ কার্গো এলএনজি, দাম পড়ছে দ্বিগুণ

দর্শনা মা ও শিশু হাসপাতালে নবজাতক বদলের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবি

চুয়াডাঙ্গার দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে নবজাতক শিশু বদলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মৃত এক শিশুর বাবা সোলায়মান হোসেন সুমন এই দাবি তুলে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তে তিনি ও তার স্ত্রী নবজাতকের ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন। বর্তমানে বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দর্শনা পৌর শহরের আজমপুর গোরস্থানপাড়ার সোলায়মান হোসেন সুমন জানান, গত ১০ মার্চ তার অন্তঃসত্ত্বা স্ত্রী মুনিয়া খাতুনকে নিয়মিত চিকিৎসার জন্য ওই হাসপাতালে নেওয়া হয়। সেখানে আল্ট্রাসনোগ্রাফির পর কর্তব্যরত চিকিৎসক জরুরি ভিত্তিতে সিজার করার পরামর্শ দেন। ১২ হাজার টাকায় চুক্তিতে মুনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।

দর্শনা মা ও শিশু হাসপাতালে নবজাতক বদলের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবি

এভারেস্টে পর্যটকদের বিষ খাইয়ে বিমা জালিয়াতি

এভারেস্ট অঞ্চলে খাবারে বিষাক্ত উপাদান মিশিয়ে বিদেশি পর্যটকদের অসুস্থ করে পরে জরুরি হেলিকপ্টার উদ্ধারের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। শেরপা গাইড, হেলিকপ্টার অপারেটর, হাসপাতাল ও ল্যাবরেটরির কর্মকর্তাদের যোগসাজশে হওয়া এমন ভয়ংকর এক বিমা জালিয়াতির চিত্র সামনে এসেছে। নেপাল পুলিশের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো জানায়, এই জালিয়াতির পরিমাণ প্রায় ২ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় ১৫০ কোটির বেশি।

এভারেস্টে পর্যটকদের বিষ খাইয়ে বিমা জালিয়াতি

কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪৩

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আইএসআইএস-সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী এডিএফ-এর হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।  এসময় ৪৪টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয় । খবরটি জানায় আল জাজিরা। আঞ্চলিক সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জুলেস চিকুদি এনগোঙ্গো বৃহস্পতিবার (২ এপ্রিল) জানান, হামলা ঘটেছে ইতুরি প্রদেশের মাম্বাসা অঞ্চলের বাফওয়াকোয়া এলাকায়। এ হামলার জন্য “অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস” (এডিএফ) গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। উগান্ডার সাবেক বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত এ গোষ্ঠী আইএসআইএসের প্রতি আনুগত্য ঘোষণা করেছে।

কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪৩

হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সীমান্ত (২৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টায়। অচেতন অবস্থায় সীমান্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছেন, সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।

হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকা লিগ চলমান করতে ক্লাবগুলোকে বিসিবির চিঠি

দীর্ঘদিন স্থবির থাকার পর ঢাকা লিগ পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে বিভিন্ন বিভাগের ক্লাবগুলোর কাছে বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। তবে ক্লাবগুলোর অনাগ্রহ ও চলমান দ্বন্দ্বের কারণে লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

ঢাকা লিগ চলমান করতে ক্লাবগুলোকে বিসিবির চিঠি

ট্রাম্পের নির্দেশে ইরানের বৃহত্তম সেতুতে হামলা, ৮ জন নিহত

ইরানের বৃহত্তম সেতু ধ্বংস করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের কারাজ-এর কাছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু বি-১ সেতু–তে হামলা চালায়। এতে অন্তত আটজন নিহত এবং ৯৫ জন আহত হন। আলব্রোজ প্রদেশ–এর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় সেতুর মধ্যভাগ ধ্বংস হয়েছে। ইরানের কর্তৃপক্ষের মতে, বি-১ সেতুটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু।

ট্রাম্পের নির্দেশে ইরানের বৃহত্তম সেতুতে হামলা, ৮ জন নিহত

নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই

বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ আজ এক মৌলিক প্রশ্নের মুখোমুখি- রাষ্ট্র পরিচালনার প্রকৃত ক্ষমতা কার হাতে? জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের, নাকি নিয়োগপ্রাপ্ত আমলাতন্ত্রের? এই প্রশ্নের উত্তর শুধু রাজনৈতিক নয়; এটি রাষ্ট্রের চরিত্র, শাসনব্যবস্থা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার গভীর সংকটকে নির্দেশ করে।

নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই

একদিনে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

দেশে শিশুদের নিয়মিত টিকাদানে ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতির কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। সংক্রমণ ইতোমধ্যেই দেশের সবকটি জেলায় ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি মাসের প্রথম দিনে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৫ জন শিশুই, যাদের মধ্যে ২৬ জনের হাম নিশ্চিত হয়েছে।

একদিনে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

&lsquo;বনলতা এক্সপ্রেস&rsquo; ৩ কোটির ক্লাবে, প্রেক্ষাগৃহে দর্শকের ঢল

ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ব্যাপক সমাগম ধরে রেখেছে। মুক্তির মাত্র চার দিনেই ছবিটি ১ কোটির বেশি টাকার টিকিট বিক্রির পর আট দিনে ২ কোটির ক্লাবে প্রবেশ করে। এবার মুক্তির মাত্র ১১ দিনের মাথায় ৩ কোটির ক্লাবে প্রবেশ করল তারকাখচিত ‘বনলতা এক্সপ্রেস’। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ‘বনলতা এক্সপ্রেস’-এর টিম দাবি করেছে, বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছবিটির মোট গ্রস আয় ৩ কোটি টাকার বেশি।

&lsquo;বনলতা এক্সপ্রেস&rsquo; ৩ কোটির ক্লাবে, প্রেক্ষাগৃহে দর্শকের ঢল