বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলটির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন আগামীকাল শনিবার। শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির...
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলটির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন আগামীকাল শনিবার। শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির...
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর...
জ্বালানি তেলের সংকট নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘নো কার্ড, নো ফুয়েল’ কার্যক্রম। তবে তেল পাম্পে জ্বালানির জন্য ভিড় করলেও কার্ড প্রদর্শন করছেন না গ্রাহকরা।...
দেশে আজ সামরিক শাসন চলছে না, চিহ্নিত স্বৈরাচারও নেই তারপরও জনজীবনে স্বস্তি নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা....
অনলাইনে ক্লাসের নামে কোমলমতি শিক্ষার্থীদের চরিত্র হননের যে চক্রান্ত চলছে, তা রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র ‘হাবশান গ্যাস কমপ্লেক্স’-এ আগুন লাগার ঘটনা ঘটেছে। আকাশপথে আসা একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ আছড়ে পড়লে এ আগুনের সূত্রপাত হয়।
সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই তা ছুড়ে ফেলতে চায় জামায়াত বলে মন্তব্য করেছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর দোমেল পুলিশ স্টেশনে আত্মঘাতী গাড়ি হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে...
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সুষ্ঠু ও সাবলীল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১, একাডেমিক ভবন-২, ভোয়াল্ল্যা ও মোনঘর কেন্দ্রে অনুষ্ঠিত বি ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ১৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৯৫ জন উপস্থিত এবং ৭৬৪ জন অনুপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উপস্থিতির হার ৬৩.৯৩%।
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (৩ এপ্রিল) টাঙ্গাইল সদর উপজেলার...
পাকিস্তান ক্রিকেটে এখন এক নতুন ধ্রুবতারার নাম সাহিবজাদা ফারহান। গত ২ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হায়দরাবাদ কিংসের দেওয়া ২২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ফারহান যা দেখালেন, তাকে কেবল 'অবিশ্বাস্য' বললেও কম হবে। ৫৭ বলে অপরাজিত ১০৬ রানের এক টর্নেডো ইনিংস খেলে তিনি শুধু মুলতান সুলতানকে জেতাননি, বরং বিশ্ব ক্রিকেটের দুই মহাতারকা- বিরাট কোহলি এবং বাবর আজমের রেকর্ডেও বড়সড় হানা দিয়েছেন। বর্তমান ফর্মের বিচারে ফারহান এখন এলিট ক্লাবের সদস্য।
ফুটবলকে বলা হয় ‘জনগণের খেলা, কিন্তু ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ সেই সংজ্ঞাকেই যেন বদলে দিচ্ছে। কাতার বিশ্বকাপের তুলনায় আসন্ন ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কেবল বৃদ্ধিই পায়নি, বরং তা পৌঁছেছে সাধারণ মানুষের আকাশচুম্বী কল্পনার বাইরে। ফিফার প্রবর্তিত নতুন ‘ডায়নামিক প্রাইসিং’ মডেলের কারণে টিকিটের দাম এখন ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২২ সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনাল দেখার জন্য সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম ছিল প্রায় ১,৬০৭ ডলার। কিন্তু ২০২৬ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই একই রোমাঞ্চ অনুভব করতে একজন দর্শককে গুনতে হচ্ছে প্রায় কয়েকগুণ বেশি দামে , যার মূল্য ১০,৯৯০ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ লাখ টাকার বেশি)। মাত্র ৪ বছরের ব্যবধানে ফাইনালের টিকিটের দাম বেড়েছে প্রায় ৫৮৪ শতাংশ।
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় গত মঙ্গলবার বিকেলে সংঘটিত এক নির্মম হত্যাকাণ্ডে নিরপরাধ উজ্জ্বল কর্মকার নিহত হয়েছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।...
বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ আসর থেকে বাদ দেওয়া এবং তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। দীর্ঘ তিন মাস নীরব থাকার পর এই ঘটনাকে অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন তিনি। ২০২৬ সালের আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ব্যাপক কাড়াকাড়ি হয়েছিল। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দাম। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই-এর বিশেষ নির্দেশে কেকেআর তাকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে বাধ্য হয়।
ইতালিয়ান ফুটবলের কিংবদন্তি গোলরক্ষক জানলুইজি বুফন জাতীয় দলের 'হেড অফ ডেলিগেশন' (দলীয় প্রধান প্রতিনিধি) পদ থেকে পদত্যাগ করেছেন। তার এই আকস্মিক বিদায়ে ফুটবল বিশ্বে অস্থিরতা তৈরি হয়েছে। গুঞ্জন উঠেছে, সাবেক সতীর্থ জেন্নারো গাত্তুসোও হয়তো একই পথ অনুসরণ করতে যাচ্ছেন। খেলোয়াড়ি জীবন শেষে বুফন দলের অভিভাবক হিসেবে ড্রেসিংরুম ও ফেডারেশনের মধ্যে সমন্বয়কের কাজ করতেন। তার চলে যাওয়া দলের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বড় ধাক্কা।
বৈশাখের আগেই চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আগুনের দহন। টানা কয়েকদিন ধরেই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রোদের প্রখরতা। এদিন বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারও ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে চুয়াডাঙ্গা ছিল দেশের তপ্ত জেলা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শুধু উচ্চ তাপমাত্রা নয়, বাতাসে আর্দ্রতার আধিক্য থাকায় ভ্যাপসা গরমে জনজীবন এক প্রকার থমকে গেছে। প্রখর রোদে মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরছে। রাস্তার পিচ গলা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শহরের বড় বাজার এলাকায় দেখা হয় ভ্যানচালক কাসেম মিয়ার সাথে। কপাল চুইয়ে পড়া ঘাম মুছতে মুছতে তিনি বলেন, “রাস্তায় বের হলে মনে হচ্ছে গায়ে কেউ আগুনের ছ্যাঁকা দিচ্ছে। রোদের দিকে তাকানো যাচ্ছে না। শরীর থরথর করে কাঁপছে, কিন্তু পেটের দায়ে এই আগুনেই বের হতে হয়েছে।”
কক্সবাজারের প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে এই অঞ্চলকে একটি আধুনিক 'স্পোর্টস ভিলেজ' হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার সকালে স্টেডিয়াম এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পর্যটন নগরী কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এখানে আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম প্রসারে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের মতো মনোরম একটি জায়গায় বর্তমান অবকাঠামোগত ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক এবং জরাজীর্ণ। মাঠের অবস্থা কিছুটা গ্রহণযোগ্য হলেও খেলোয়াড় ও পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এখানে নেই বললেই চলে। বিগত সময়ে এই প্রকল্পের আশানুরূপ অগ্রগতি না হলেও বর্তমান সরকার নতুন উদ্যমে কাজ শুরু করতে চায়।
আওয়ামী লীগ ও জামায়াত মুক্তিযুদ্ধ চায়নি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা দেশটির স্বাস্থ্য ব্যবস্থার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতে, এটি দেশটির দক্ষিণাঞ্চল থেকে মানুষকে বিতাড়িত করার একটি কৌশলের অংশ। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, সাম্প্রতিক হামলা তীব্রতর হওয়ার এক মাসের মধ্যেই ইসরায়েল ৫৩ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে, ৮৭টি অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস করেছে এবং পাঁচটি হাসপাতাল বন্ধ করতে বাধ্য করেছে।