মির্জা আব্বাস
মির্জা আব্বাস।ফাইল ছবি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে অল্প অল্প কথা বলছেন তিনি।  

শুক্রবার (৩ এপ্রিল) তার পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তারপর তাকে গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়।