img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দেশজুড়ে তাপপ্রবাহ, বাড়ছে গরমের তীব্রতা

সারা দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগ–এ সূর্যের তাপ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। এর পাশাপাশি ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ ও রংপুর বিভাগ–এর কিছু জেলায় গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শুক্রবার (৩ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে সংস্থাটি। তাদের মতে, এদিন থেকে তাপপ্রবাহের বিস্তৃতি আরও বাড়তে পারে। খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জেলা এবং দেশের অন্যত্র দু-এক জায়গায় নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হতে পারে।

দেশজুড়ে তাপপ্রবাহ, বাড়ছে গরমের তীব্রতা

নোবিপ্রবিতে দুদকের অভিযানের ৮ মাস পর অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালানোর প্রায় আট মাস পর অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত ড. মো. ছফিউল্লাহ–এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ ঘটনায় অনুসন্ধানের জন্য দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মো. জাহেদ আলম–কে দায়িত্ব দেওয়া হয়েছে।

নোবিপ্রবিতে দুদকের অভিযানের ৮ মাস পর অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ

ঝড়ে ওয়াইফাই চালু রাখা নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ?

কালবৈশাখী বা মৌসুমি ঝড়ের সময় আমরা সাধারণত বিদ্যুৎ, গাছপালা বা বাইরে নিরাপত্তা নিয়েই বেশি চিন্তা করি। কিন্তু ঘরের ভেতরের ইন্টারনেট সংযোগ বিশেষ করে ওয়াইফাই রাউটার নিয়ে সচেতনতা তুলনামূলক কম। অথচ এই সময় রাউটার চালু রাখা নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ, তা জানা জরুরি। ঝড়ের সময় মূলত তিন ধরনের ঝুঁকি তৈরি হয়। বজ্রপাত, বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা এবং হঠাৎ পাওয়ার সার্জ। এই সার্জ শুধু বিদ্যুতের লাইন দিয়েই নয়, ব্রডব্যান্ড বা ফাইবার কেবলের মাধ্যমেও ঘরে প্রবেশ করতে পারে। ফলে রাউটার, মডেম, এমনকি সংযুক্ত ডিভাইসও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

ঝড়ে ওয়াইফাই চালু রাখা নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ?

ইরানের বিরুদ্ধে নতুন হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ধারাবাহিক নতুন হুমকি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের অবশিষ্ট অবকাঠামোগুলো ধ্বংস করা ‘এখনও শুরুই করেনি’। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে ট্রাম্প বলেন, “আমাদের সামরিক বাহিনী, যা বিশ্বের যেকোনো জায়গার চেয়ে (অনেক বেশি!) শ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী, ইরানে যা অবশিষ্ট আছে তা ধ্বংস করা এখনও শুরুই করেনি। এবার সেতুর পালা, তারপর বিদ্যুৎ কেন্দ্র!”

ইরানের বিরুদ্ধে নতুন হুমকি ট্রাম্পের

‘রামায়ণ’-এর টিজার প্রকাশ, রাম রূপে রণবীর কাপুরের বাজিমাত

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা রামায়ণের প্রথম পর্বের টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেতা রণবীর কাপুর। তবে টিজারটি ভারতে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ করায় নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ‘রামা গ্লিম্পস’ শিরোনামের টিজারে রামের জীবনের বিভিন্ন মুহূর্ত সংলাপ বা গান ছাড়াই শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভিজ্যুয়াল ও ভিএফএক্স নির্ভর এই টিজারটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

‘রামায়ণ’-এর টিজার প্রকাশ, রাম রূপে রণবীর কাপুরের বাজিমাত

এলপিজি ও অটোগ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তে জামায়াতের নিন্দা

বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত। দলটি বলেছে, এ সিদ্ধান্তে জনজীবন ও শিল্প-কলকারখানার উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে।

এলপিজি ও অটোগ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তে জামায়াতের নিন্দা

‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনে জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই’

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের কোনো বিকল্প নেই।

‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনে জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই’

৪০-এর পর প্রতিদিন ডিম খাওয়া: নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ?

সুস্থ থাকতে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। তবে অনেকের ধারণা—৪০ বছর পার হলে, বিশেষ করে হৃদ্‌রোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকলে ডিম খাওয়া ক্ষতিকর হতে পারে। বাস্তবে বিষয়টি তেমন নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ঢাকার এভারকেয়ার হাসপাতাল–এর প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন, নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যা ছাড়া যেকোনো বয়সেই প্রতিদিন একটি ডিম খাওয়া নিরাপদ।

৪০-এর পর প্রতিদিন ডিম খাওয়া: নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ?

আরও দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলেন হেগসেথ

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনাপ্রধান র‍্যান্ডি জর্জের পাশাপাশি আরও দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এবং সামরিক বিষয়ক প্রকাশনা ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’-এর প্রতিবেদন অনুযায়ী, বরখাস্ত হওয়া অন্য দুই কর্মকর্তা হলেন ইউএস আর্মির ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হোডনে এবং সেনাবাহিনীর চ্যাপলিন কর্পসের প্রধান মেজর-জেনারেল উইলিয়াম গ্রিন জুনিয়র। এই দুই কর্মকর্তাকেও তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলেন হেগসেথ

সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করেন স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করে বলেছেন, তিনি সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যে পরিণত করতে সক্ষম।

সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করেন স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির

মধ্যপ্রাচ্যে ‘মৃত্যুর ঘূর্ণিপাক’ অবশ্যই থামতে হবে: জাতিসংঘ প্রধান

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যের ক্রমাগত অবনতিশীল পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং এই 'মৃত্যু ও ধ্বংসের ঘূর্ণিপাক' অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গুতেরেস বলেন, “মধ্যপ্রাচ্যে যতদিন এই যুদ্ধ চলবে, ততদিন মানুষের দুর্ভোগ ও ধ্বংস বাড়তেই থাকবে, নির্বিচার হামলা বাড়বে এবং আমাদের বিশ্বের জন্য বিপদও বাড়তে থাকবে।”

মধ্যপ্রাচ্যে ‘মৃত্যুর ঘূর্ণিপাক’ অবশ্যই থামতে হবে: জাতিসংঘ প্রধান

ফকিরাপুলে সিটিটিসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

রাজধানীর ফকিরাপুল এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুর রহমান (৪২)।

ফকিরাপুলে সিটিটিসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

আজ গুচ্ছভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিবেন ৯ হাজার একশত তেত্রিশ জন পরীক্ষার্থী। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন। ড. মনজুরুল হক জানান, গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

আজ গুচ্ছভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা

<span style="font-size: 14pt; color: #000000;">ট্রাম্পের নির্দেশে পদ হারালেন মার্কিন সেনাপ্রধান, পেন্টাগনে ভূমিকম্প!&nbsp;</span>

মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা র‍্যান্ডি জর্জ তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। জানা গেছে, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তাকে অবিলম্বে অবসর গ্রহণের জন্য নির্দেশ দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পেন্টাগন নিশ্চিত করেছে যে, সেনাবাহিনীর ৪১তম চিফ অফ স্টাফ পদে থাকা জর্জ অবসর গ্রহণ করছেন।

<span style="font-size: 14pt; color: #000000;">ট্রাম্পের নির্দেশে পদ হারালেন মার্কিন সেনাপ্রধান, পেন্টাগনে ভূমিকম্প!&nbsp;</span>

ঘূর্ণিঝড় নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালো আবহাওয়া অধিদপ্তর

চলতি এপ্রিল মাসজুড়ে দেশে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ও আঘাত হানার শঙ্কা রয়েছে।  

ঘূর্ণিঝড় নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালো আবহাওয়া অধিদপ্তর

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন ঢাবি ছাত্রদল নেতা&nbsp;

আর্থিক সংকটে মাস্টার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি ওই শিক্ষার্থীর ভর্তি-সংক্রান্ত সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন।

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন ঢাবি ছাত্রদল নেতা&nbsp;

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">অফিস চলবে ৯টা-৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ মার্কেট</span>

সব দোকানপাট-শপিংমল সন্ধ্যার ভেতর বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হওয়া মন্ত্রিসভার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">অফিস চলবে ৯টা-৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ মার্কেট</span>

সিরিয়ার স্থলপথে ইউরোপে তেল পাঠাচ্ছে ইরাক

হরমুজ প্রণালিতে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে বিকল্প পথ খুঁজে নিল ইরাক। দেশটি সিরিয়ার ভূখণ্ড হয়ে স্থলপথে ইউরোপে অপরিশোধিত তেল রপ্তানি পুনরায় শুরু করেছে যা আঞ্চলিক জ্বালানি বাণিজ্যের চিত্রে এক উল্লেখযোগ্য পরিবর্তনের সংকেত।

সিরিয়ার স্থলপথে ইউরোপে তেল পাঠাচ্ছে ইরাক