img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও যাত্রী নিহত

রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় উল্টোপথে বেপরোয়া গতিতে চালিত একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশা চালকের নাম ফিরোজ আহমেদ (৫০) জানা গেছে। তবে যাত্রীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৩ এপ্রিল) রাত ১টার দিকে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও যাত্রী নিহত

সাত বছর পর ফিরলো লাক্স সুপারস্টার, বিজয়ী হলেন বিদুষী বর্ণিতা

দীর্ঘ সাত বছর পর নতুন করে লাক্স সুপারস্টার বিজয়ীর মাধ্যমে বাংলাদেশ পেল নতুন মুখ। এবারের লাক্স সুপারস্টার ২০২৫ এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম। শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান।

সাত বছর পর ফিরলো লাক্স সুপারস্টার, বিজয়ী হলেন বিদুষী বর্ণিতা

<span style="font-size: 14pt; color: #000000;">ব্যাংক ঋণে সরকারের বাড়তি নির্ভরতা, বিনিয়োগে চাপের আশঙ্কা</span>

চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম আট মাসে রাজস্ব আদায়ে বড় ঘাটতিতে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সময়ে শুল্ক–কর আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। ফলে বছর শেষে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

<span style="font-size: 14pt; color: #000000;">ব্যাংক ঋণে সরকারের বাড়তি নির্ভরতা, বিনিয়োগে চাপের আশঙ্কা</span>

সিঙ্গেল স্ক্রিনে &lsquo;রাক্ষস&rsquo;, ২৪ এপ্রিল&nbsp;আসছে &lsquo;দম&rsquo;

ঈদ উপলক্ষে প্রথমে মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া মেহেদী হাসানের সিনেমা 'রাক্ষস' এবার সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। শুক্রবার থেকে দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে চলছে এই রোমান্টিক থ্রিলার সিনেমা। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, এবং তার বিপরীতে আছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। আফরান নিশো অভিনীত 'দম' সিনেমাটি ২৪ এপ্রিল সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে। শুরুতে এটি কেবল মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, পাইরেসির শঙ্কা দূর করতে প্রথমে সিনেমাটি মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে হলমালিকদের আগ্রহ এবং দর্শকদের চাহিদার কারণে ২৪ এপ্রিল থেকে সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিঙ্গেল স্ক্রিনে &lsquo;রাক্ষস&rsquo;, ২৪ এপ্রিল&nbsp;আসছে &lsquo;দম&rsquo;

আজ ঢাকায় ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল

গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কারের দাবি নিয়ে ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং বর্তমান সরকার শেখ হাসিনার মতোই "ফ্যাসিবাদী পথে হাঁটছে"।

আজ ঢাকায় ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল

টুর্নামেন্টসেরা বাংলাদেশের গোলরক্ষক মাহিন, শিরোপা উৎসর্গ দেশবাসীকে

মালদ্বীপের মালে স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে টাইব্রেকারে জিতে শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশের ফুটবল দল। ভারতকে টাইব্রেকারে হারানোর পর গ্যালারিতে বাঁধভাঙা উল্লাস ছড়িয়ে পড়ে, এবং খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরেন এই ঐতিহাসিক জয়ের মুহূর্তে। বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। টাইব্রেকারে ভারতের প্রথম শটটি ঠেকিয়ে দলকে এগিয়ে দেন তিনি। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে তিনি গোলরক্ষক হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স দেখান, যার ফলস্বরূপ তার হাতে উঠেছে সেরা গোলরক্ষকের পুরস্কার।

টুর্নামেন্টসেরা বাংলাদেশের গোলরক্ষক মাহিন, শিরোপা উৎসর্গ দেশবাসীকে

আজ কুড়িগ্রামের যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড উপকেন্দ্রের আওতায় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আজ কুড়িগ্রামের যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মেহেরপুরে কৃষকদের মাঝে তেল বিক্রি করলেন ম্যাজিস্ট্রেট

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করার অপরাধে মেহেরপুরের মেহেরপুরের গাংনী বাজারের বজলু মিয়া নামের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত প্রায় ২০০০ লিটার ডিজেল কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন।

মেহেরপুরে কৃষকদের মাঝে তেল বিক্রি করলেন ম্যাজিস্ট্রেট

শাহ আমানত বিমানবন্দরে ২৪৫টি ফ্লাইট বাতিল

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক মাসে ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারির পর থেকে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল স্থবির হয়ে পড়েছে এবং এর কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি। এছাড়া, গত দুদিনে আরও ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য রুটে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার আরাবিয়ার শারজাহ রুটেও একইভাবে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়। সালাম এয়ারের মধ্যপ্রাচ্য রুটেও একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়।

শাহ আমানত বিমানবন্দরে ২৪৫টি ফ্লাইট বাতিল

ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত হয়েছে?

পেন্টাগনের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ইরান যুদ্ধে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩৬৫ জন আহত হয়েছে। তবে, এই সংখ্যায় শুক্রবার ভূপাতিত দুটি যুদ্ধবিমানের সাথে জড়িত সেনারা অন্তর্ভুক্ত কি না, তা স্পষ্ট নয়। পেন্টাগন আরও জানায়, আহতদের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনীর, ৬৩ জন নৌবাহিনীর, ১৯ জন মেরিনস এবং ৩৬ জন বিমানবাহিনীর সদস্য।

ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত হয়েছে?

<span style="font-size: 12pt; color: #000000;">২ মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের, পাইলট নিখোঁজ</span>

ইরানি বাহিনী জানিয়েছে, তারা মার্কিন সামরিক বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে—একটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং অন্যটি হরমুজ প্রণালীর কাছে। ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের একজন মুখপাত্র শুক্রবার বলেছেন যে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-১৫ যুদ্ধবিমানকে পুরোপুরি ধ্বংস করেছে। দিনের পরের দিকে, ইরানের সামরিক বাহিনী জানায়, তারা একটি এ-১০ মার্কিন বিমানকে লক্ষ্যবস্তু করে, যা উপসাগরে বিধ্বস্ত হয়।

<span style="font-size: 12pt; color: #000000;">২ মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের, পাইলট নিখোঁজ</span>

মিরপুর পিওএমে ৬ তলা আবাসিক ভবনের উদ্বোধন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, বিপিএম-সেবা মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে নির্মিত ২০ তলা আধুনিক আবাসিক ভবনের প্রথম ৬ তলার...

মিরপুর পিওএমে ৬ তলা আবাসিক ভবনের উদ্বোধন

ঢাবি শিক্ষার্থীদের হাতে &lsquo;সুদর্শন পুরুষ&rsquo; এডলফ খান আটক&nbsp;

মডেলিং শেখানোর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে &lsquo;সুদর্শন পুরুষ&rsquo; হিসেবে পরিচিত এডলফ খানকে আটক করেন...

ঢাবি শিক্ষার্থীদের হাতে &lsquo;সুদর্শন পুরুষ&rsquo; এডলফ খান আটক&nbsp;

শিক্ষকের নিষ্ঠুর আচরণের অভিযোগ, মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

কুমিল্লার একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী অর্পিতা নওশিনের মৃত্যুকে ঘিরে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে একাডেমিক চাপ এবং এনাটমি বিভাগের...

শিক্ষকের নিষ্ঠুর আচরণের অভিযোগ, মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

টাইব্রেকারে ভারতের স্বপ্ন গুঁড়িয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রোমাঞ্চকর এক ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের...

টাইব্রেকারে ভারতের স্বপ্ন গুঁড়িয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

গণভোট ও গুম অধ্যাদেশ বাতিলের প্রস্তাবে ডাকসুর প্রতিবাদ

বর্তমান সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ,পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশসহ...

গণভোট ও গুম অধ্যাদেশ বাতিলের প্রস্তাবে ডাকসুর প্রতিবাদ

&lsquo;ফ্যাসিবাদী হয়ে উঠতেই গণভোট অস্বীকার করা হচ্ছে&rsquo;

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, পতিতদের আদলে ফ্যাসিবাদী হয়ে ওঠার হীন মানসিকতা থেকেই সরকার অনাকাঙ্ক্ষিতভাবে গণভোট নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু জনগণের বিরুদ্ধে...

&lsquo;ফ্যাসিবাদী হয়ে উঠতেই গণভোট অস্বীকার করা হচ্ছে&rsquo;

কারাবন্দি আইনুল হক কাসেমীর অবিলম্বে মুক্তি দাবি হেফাজতের

দৈনিক প্রথম আলো কার্যালয়ে ভাঙচুরের মামলায় কারান্তরীণ মাওলানা আইনুল হক কাসেমীকে নিরপরাধ উল্লেখ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (৩...

কারাবন্দি আইনুল হক কাসেমীর অবিলম্বে মুক্তি দাবি হেফাজতের

কলমাকান্দায় শিল্পকলা একাডেমি নির্মাণের ঘোষণা ডেপুটি স্পিকারের

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি আধুনিক শিল্পকলা একাডেমি নির্মাণের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। একই সঙ্গে অনুষ্ঠানকেন্দ্রিক অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সেই অর্থ জনকল্যাণ...

কলমাকান্দায় শিল্পকলা একাডেমি নির্মাণের ঘোষণা ডেপুটি স্পিকারের

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঘর নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া...

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু