মিরপুর পিওএমে ৬ তলা আবাসিক ভবনের উদ্বোধন
মিরপুর পিওএমে ৬ তলা আবাসিক ভবনের উদ্বোধনছবি: আরটিএনএন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, বিপিএম-সেবা মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে নির্মিত ২০ তলা আধুনিক আবাসিক ভবনের প্রথম ৬ তলার শুভ উদ্বোধন করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি উদ্বোধন কার্যক্রম সম্পন্ন করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভবনটির প্রথম তলায় ফোর্সের রান্নাঘর, দ্বিতীয় তলায় ডাইনিং স্পেস, তৃতীয় তলায় মেহমানখানা ও ক্যান্টিন এবং চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ব্যারাক হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও জানান, অবশিষ্ট তলাগুলো ধাপে ধাপে চালু করা হবে। ভবনটি সম্পূর্ণভাবে চালু হলে পুলিশ সদস্যদের আবাসন, খাবার এবং সার্বিক জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এই অবকাঠামো পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও উন্নত করার পাশাপাশি বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।