img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

রাজধানীর হাতিরপুলে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জোনায়েদ সাকী। শনিবার (৪ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেওয়ান আবদুর রশিদ নীলু। সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকী বলেন, তিনি দল থেকে পদত্যাগ করেননি; বরং দলের সাংগঠনিক নীতির অংশ হিসেবেই এই দায়িত্ব ছেড়েছেন। প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেও তিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে সক্রিয় থাকবেন এবং রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন।

গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

নয়াদিল্লিতে প্রতিরক্ষা সংলাপ: নতুন গতি পেতে পারে বাংলাদেশ-ভারত সম্পর্ক

নয়াদিল্লিতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ জানান, নয়াদিল্লির সাউথ ব্লকে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বৈঠকটিকে সন্তোষজনক বলে উল্লেখ করেন।

নয়াদিল্লিতে প্রতিরক্ষা সংলাপ: নতুন গতি পেতে পারে বাংলাদেশ-ভারত সম্পর্ক

ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের সেবাই রাজনীতিবিদের মূল দায়িত্ব: দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, মানুষের সেবাই একজন রাজনীতিবিদের মূল দায়িত্ব। তিনি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাই ক্ষমতায় থাকাকালীন মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় বিষয়। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের সেবাই রাজনীতিবিদের মূল দায়িত্ব: দুলু

বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার: স্বাস্থ্যমন্ত্রী

রবিবার থেকে ৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল । দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে।

বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার: স্বাস্থ্যমন্ত্রী

বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমশিম রামেক

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপন করা হলেও জনবল সংকটের কারণে সেগুলো কার্যত অচল হয়ে পড়েছে। প্রয়োজনীয় শয্যা ও আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও দক্ষ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সের অভাবে আইসিইউ সেবা চালু করা যাচ্ছে না। ফলে মুমূর্ষু রোগীরা সময়মতো চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমশিম রামেক

রোববার থেকে গরম কমতে পারে

দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুদিন তাপপ্রবাহ বয়ে গেছে। আজ শনিবারও তাপপ্রবাহের আভাস রয়েছে। তবে আগামীকাল রোববার থেকে দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গরম কিছুটা কমতে পারে।

রোববার থেকে গরম কমতে পারে

রাজশাহী ও কুষ্টিয়ায় আরও ৫ শিশুর মৃত্যু

রাজশাহী ও কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মাস বয়সী শিশু আইজা এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৮ মাস বয়সী ইব্রাহিম মারা যায়। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মোট ৪ শিশুর মৃত্যু হয়।

রাজশাহী ও কুষ্টিয়ায় আরও ৫ শিশুর মৃত্যু

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ১৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মাসেতুর দক্ষিণ থানা সংলগ্ন হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে, শরীয়তপুরের জাজিরা-শিবচর সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ১৫

আর্টেমিস ২ মিশনের নভোচারীদের তোলা ছবিতে পৃথিবী

প্রায় ৫৪ বছর পর মানুষ আবার চাঁদের দিকে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ সময় ২ এপ্রিল ভোররাতে যুক্তরাষ্ট্র থেকে চার নভোচারী ‘আর্টেমিস ২’ মিশনের জন্য চাঁদের পথে রওনা হয়েছেন। তাদের দশ দিনের এই রোমাঞ্চকর যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মহাশূন্য থেকে পাঠানো হয়েছে জাদুকরী ছবি। মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান শুধু নভোচারীই নন, তিনি দারুণ ফটোগ্রাফারও। তাঁর তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে পৃথিবী যেন সূর্যকে প্রায় পুরো ঢেকে দিয়ে একটি মহাজাগতিক আড়াল তৈরি করেছে। ছবিতে জোডিয়াকাল লাইটও ধরা পড়েছে। এছাড়া, পৃথিবীর দুই মেরুর অরোরাও ছবির ওপরের ডান ও নিচের বাঁ দিকে দেখা যাচ্ছে।

আর্টেমিস ২ মিশনের নভোচারীদের তোলা ছবিতে পৃথিবী

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশের অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ১৯ মে

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল-এর নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এর সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত কাউন্সিল সভায় নির্বাচন তারিখ নির্ধারণ করা হয়।

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ১৯ মে

পাইলটের খোঁজে তল্লাশি অভিযান জোরদার করেছে ইরান

ইরানি সূত্রগুলো এখনো কোনো পাইলটকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেনি। বরং তারা জানিয়েছে যে, অনুসন্ধান অভিযান চলছে এবং তারা এখনও ভূপাতিত অত্যাধুনিক যুদ্ধবিমানটির পাইলটকে খুঁজছে। গতকাল দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছিল যে একটি এফ-৩৫ ভূপাতিত হয়েছে, যদিও অন্য খবরে এটিকে এফ-১৫ বলা হচ্ছে।

পাইলটের খোঁজে তল্লাশি অভিযান জোরদার করেছে ইরান

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে স্পেশাল ফোর্স পাঠালো যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই

ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারে তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী।

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে স্পেশাল ফোর্স পাঠালো যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই

আহান পাণ্ডে ভেঙে দিল প্রেমিক ইমেজ, এবার অ্যাকশন হিরো

বলিউড অভিনেতা আহান পাণ্ডে প্রথম সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে উঠেন। বক্স অফিসে সাফল্য অর্জন করা এই সিনেমার মাধ্যমে তিনি দর্শকের হৃদয় জয় করেছিলেন। এবার প্রেমিক ইমেজ ভেঙে পর্দায় অ্যাকশন হিরো হিসেবে হাজির হচ্ছেন আহান। ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত পরিচালক আলি আব্বাস জাফরের নতুন সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন আহান। সিনেমাটি যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি হচ্ছে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির প্রথম পোস্টারে দেখা গেছে আহানের নতুন লুক, যেখানে পরিচালক উল্লেখ করেছেন, “এ তো মাত্র শুরু।” আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

আহান পাণ্ডে ভেঙে দিল প্রেমিক ইমেজ, এবার অ্যাকশন হিরো

মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে শেষ হলো চরমোনাই পীরের মাহফিল

লাখো মুমিনের হৃদয়স্পর্শী আমিন আমিন ধ্বনিতে শেষ হলো ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী ফাল্গুনের মাহফিল। আখেরি মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন চরমোনাই পীর।

মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে শেষ হলো চরমোনাই পীরের মাহফিল

ফুটবল খেলার মাইকিং নিয়ে ৪ গ্রামের সংঘর্ষ, শতাধিক আহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাতে ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয়ে টানা তিন ঘন্টার চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামে এক কিশোর ফুটবল খেলার প্রচারের জন্য মাইকিং করতে বের হলে পার্শ্ববর্তী খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর ও লাঞ্ছিত করে। ঘটনার সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।

ফুটবল খেলার মাইকিং নিয়ে ৪ গ্রামের সংঘর্ষ, শতাধিক আহত

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না।” তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নানাবিধ সংবাদ ও তথ্য পরিবেশিত হচ্ছে, যা অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। এজন্য সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করা প্রয়োজন। অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হত্যাকারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারীকে হত্যার ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডটি ঘটেছে স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের একটি গ্যাস স্টেশনে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার সূত্রপাত ঘটে গত মঙ্গলবার। রোলবার্ট জোয়াচিন এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হলে নীলুফার ইয়াসমিনের কাছে টাকা দাবি করেন। নীলুফার তাকে জানান যে এটিএম-এর দায়ভার তার নয়। ক্ষিপ্ত হয়ে জোয়াচিন চলে গেলেও বৃহস্পতিবার ভোরে ফের গ্যাস স্টেশনে এসে হামলা চালান।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হত্যাকারী গ্রেপ্তার

সকালের ৫টি অভ্যাস যা বাদ দিলে বাড়বে আপনার কর্মক্ষমতা

অনেকেই মনে করেন, ব্যস্ততা মানেই উৎপাদনশীলতা; দিনের শুরুতে যত দ্রুত কাজ শুরু করা যায়, ততই বেশি অর্জন হবে। কিন্তু স্নায়ুবিজ্ঞানীরা জানাচ্ছেন, মস্তিষ্ক কোনো যান্ত্রিক যন্ত্র নয়, বরং একটি জীবন্ত অঙ্গ যা শান্তভাবে জেগে ওঠার জন্য নির্দিষ্ট ছন্দ প্রয়োজন। সকালে অনেকেই ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ফোনে নোটিফিকেশন চেক করা, তাড়াহুড়ো করে নাশতা করা, তারপর কাজ শুরু করা—এই অভ্যাসগুলো মস্তিষ্কের শক্তি দ্রুত খরচ করে দেয়। গবেষণায় দেখা গেছে, এমন সকাল কাটালে দিনের বাকি সময়ে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়।

সকালের ৫টি অভ্যাস যা বাদ দিলে বাড়বে আপনার কর্মক্ষমতা

নিখোঁজ মার্কিন সেনার মাথার দাম ৬৬ হাজার ডলার! ইরানে তীব্র উত্তেজনা

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জীবিত অবস্থায় ওই পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য প্রায় ৮১ লাখ টাকা (৬৬,১০০ ডলার) পুরস্কার ঘোষণা করেছে ইরান। এই লোভনীয় প্রস্তাবের পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

নিখোঁজ মার্কিন সেনার মাথার দাম ৬৬ হাজার ডলার! ইরানে তীব্র উত্তেজনা