img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি: কে জিতল?

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সাম্প্রতিক সংঘাতের পর দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দাবি করেছে; তবে বাস্তব পরিস্থিতি দেখলে পরিস্থিতি আরও জটিল বলেই মনে হচ্ছে। এর প্রধান কারণ হলো—প্রতিটি পক্ষের লক্ষ্য ও জয়ের কৌশল একেবারেই আলাদা।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি: কে জিতল?

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ক্লাভেরাক এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন, যাদের মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে রুট ৯এইচ সড়কের ভ্যান ওয়াইক লেন সংলগ্ন এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

ইরানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল : রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর "একতরফা, আগ্রাসী এবং উস্কানিবিহীন হামলা" শুরু করেছিল, যা তাদের জন্য একটি "চরম পরাজয়" বয়ে এনেছে। স্পুটনিক রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমাদের দেশ শুরু থেকেই, তার প্রথম বিবৃতিতেই বলেছিল যে, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির বা এই অঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টার কোনো সামরিক সমাধান নেই।"

ইরানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল : রাশিয়া

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে বিলটি পাস হয়। এর আগে, বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম

রামেকে হামে আরও ৩ শিশুর মৃত্যু

রাজশাহীতে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এক দিনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। বর্তমানে হাসপাতালে সন্দেহভাজন হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। হাসপাতালের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৪৫২ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়ে

রামেকে হামে আরও ৩ শিশুর মৃত্যু

নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ: ইসরায়েলের বিরোধীদলীয় নেতার মন্তব্য

যুদ্ধবিরতির প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরোধি দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘রাজনৈতিকভাবে ব্যর্থ’ হয়েছেন। তিনি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “আমাদের সমগ্র ইতিহাসে এমন রাজনৈতিক বিপর্যয় আর ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।”

নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ: ইসরায়েলের বিরোধীদলীয় নেতার মন্তব্য

নওগাঁর ধামইরহাটের ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিক্রয়

নওগাঁর ধামইরহাটে নাহার ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। ৮ এপ্রিল সকাল থেকে  আমাইতাড়া এলাকায় অবস্থিত মেসার্স নাহার ফিলিং স্টেশনে পেট্রোল সরবরাহ শুরু হয়েছে। তবে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে নির্দিষ্ট নিয়মে এই তেল বিক্রি করা হচ্ছে।

নওগাঁর ধামইরহাটের ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিক্রয়

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনে ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে; বাছাই ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ভোট হবে ১২ মে।

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

ময়মনসিংহে ফিলিং স্টেশনে ৫৮ হাজার লিটার তেল উধাও, ম্যানেজার গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৫৮ হাজার লিটার জ্বালানি তেল উধাও হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রশাসনের অভিযানে তেল মজুত, তথ্য গোপন ও কালোবাজারির প্রমাণ পাওয়ায় ফিলিং স্টেশনের ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় ডৌহাখলা ইউনিয়নের মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন-এ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনি। জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম স্টেশন পরিদর্শন করে ভৈরব বাজার ডিপো থেকে প্রাপ্ত চালান ও নথি যাচাই করেন। দেখা যায়, চলতি মাসের ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট ৫৮,৫০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে।

ময়মনসিংহে ফিলিং স্টেশনে ৫৮ হাজার লিটার তেল উধাও, ম্যানেজার গ্রেপ্তার

নারী আসন নির্বাচন: দায়িত্ব পেলেন রিটার্নিং কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে নিয়োগ পেয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান।

নারী আসন নির্বাচন: দায়িত্ব পেলেন রিটার্নিং কর্মকর্তা

পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: আইজিপি

একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা বলে জানালেন পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির। বুধবার বাংলাদেশ পুলিশ একাডেমিতে (সারদা) ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সবসময় নিজেকে আধুনিক ও আপডেটেড রাখতে হবে।

পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: আইজিপি

প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা প্রধানমন্ত্রীকে শিক্ষাখাতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। সরকারের লক্ষ্য গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।

প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

আজ মাঠে নামছে বার্সেলোনা ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ আসর ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আজ  মাঠে নামছে ইউরোপের জায়ান্টরা। প্রথম লেগে পৃথক দুটি ম্যাচে দেখা মিলবে বার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদ এবং পিএসজি বনাম লিভারপুলের। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি মাঠে গড়াবে।  ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে আজ আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। দুই দলের দীর্ঘ লড়াইয়ের ইতিহাসে পাল্লা ভারী কাতালানদেরই। সব মিলিয়ে ২৫০টি ম্যাচের মধ্যে বার্সেলোনা জিতেছে ১১৫টিতে, বিপরীতে আতলেতিকোর জয় ৭৮ ম্যাচে। ইউরোপের সেরাদের লড়াইয়ে চারবার মুখোমুখি হওয়ার মধ্যে আতলেতিকো জিতেছে ২ বার, বার্সার জয় ১টিতে, বাকি ১টি ম্যাচ ড্র। সম্প্রতি লা লিগার ম্যাচে বার্সেলোনা ২-১ গোলে জিতেছিল, যা আজ তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে

আজ মাঠে নামছে বার্সেলোনা ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি

যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জন ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা

যুদ্ধে নিজেদের ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জন ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা

ফেসবুকে ভুয়া পোস্ট, ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার একটি মামলাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য পোস্ট করার অভিযোগে ‘পাটোয়ারী বাবু’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ পোস্টটিকে আদালত অবমাননার হিসেবে গ্রহণ করে এ আদেশ দেন। একই সঙ্গে পোস্টটিতে লাইক, কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকে ভুয়া পোস্ট, ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা

কিংবদন্তি কোচ মিরচা লুচেস্কু আর নেই

রোমানিয়া জাতীয় দলের দায়িত্ব ছাড়ার মাত্র পাঁচ দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমালেন ফুটবল বিশ্বের অন্যতম সফল ও প্রভাবশালী কোচ মিরচা লুচেস্কু। গত বৃহস্পতিবার অনুশীলনের আগে অসুস্থ বোধ করায় তিনি পদত্যাগ করেছিলেন। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পর ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তিনি জিতেছিলেন ৩৫টি বড় শিরোপা (ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ, কেবল ফার্গুসন ও গার্দিওলার পেছনে)। একমাত্র কোচ হিসেবে বিশ্বের সাতটি ভিন্ন ক্লাবের হয়ে শিরোপা জয়ের কীর্তি গড়েছিলেন। শাখতার দোনেৎস্কের হয়ে ১২ বছরে ৮টি লিগ শিরোপা ও ১টি উয়েফা কাপ জয় তাঁর নামের সঙ্গে যুক্ত।

কিংবদন্তি কোচ মিরচা লুচেস্কু আর নেই

ফের বাড়ল সোনার দাম: ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

দেশের বাজারে আবারো বাড়লো সোনার দাম । সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা।  এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম ৮ এপ্রিল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে ৬ এপ্রিল ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয়েছিল ২ হাজার ১৫৮ টাকা, এবং তার আগে চার দফায় দাম বৃদ্ধি পেয়েছিল ১৩ হাজার ১২২ টাকা

ফের বাড়ল সোনার দাম: ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

নিজেদের বিজয়ী দাবি করে যুক্তরাষ্ট্র ও ইরানের বিবৃতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে নাটকীয়ভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হয়েছে।

নিজেদের বিজয়ী দাবি করে যুক্তরাষ্ট্র ও ইরানের বিবৃতি

নোরা ফাতেহিকে সময় বেঁধে দিল জাতীয় নারী কমিশন

দক্ষিণ ভারতের বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। গানে পারফর্ম করেছেন সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। তবে মুক্তির পর দর্শকরা গানটির ভাষা ও নাচকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ হিসেবে সমালোচনা করেন। অভিযোগ ওঠে, গানটি ও নাচ প্রেক্ষাপটে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করছে। এতে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনার পর ভারতের জাতীয় নারী কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলার উদ্যোগ নেয়। সোমবারের শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও, নোরা ফাতেহি নিজে উপস্থিত ছিলেন না। নোরার পক্ষ থেকে আইনজীবী থাকলেও কমিশন তা গ্রহণযোগ্য মনে করেনি। অভিনেত্রীকে ২৭ এপ্রিল পর্যন্ত সশরীর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, সঞ্জয় দত্তকেও ৮ এপ্রিল কমিশনের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

নোরা ফাতেহিকে সময় বেঁধে দিল জাতীয় নারী কমিশন

হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ইরান ও ওমান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবহারে টোল আরোপের পরিকল্পনা করেছে ইরান ও ওমান। যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ইরান ও ওমান