
দেশের বাজারে আবারো বাড়লো সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম ৮ এপ্রিল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে ৬ এপ্রিল ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয়েছিল ২ হাজার ১৫৮ টাকা, এবং তার আগে চার দফায় দাম বৃদ্ধি পেয়েছিল ১৩ হাজার ১২২ টাকা।
২২ ক্যারেট সোনা ৬,৫৯০ টাকা বেড়ে ২,৫২,৪০৯টাকা, ২১ ক্যারেট সোনা ৬,২৯৯ টাকা বেড়ে ২,৪০,৯২০, ১৮ ক্যারেট সোনা ৫,৩৬৫ বেড়ে ২,০৬,৫১১ এবং সনাতন পদ্ধতি সোনা ৪,৩৭৪ টাকা বেড়ে ১,৬৮,১৯৫ টাকা প্রতি ভরি নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে ভরিতে সর্বোচ্চ ৩৫০ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের রুপার ভরি দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯০ টাকা। গতকাল যা ছিল ৫ হাজার ৫৪০ টাকা।২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
যুদ্ধবিরতির কারণে বিশ্ববাজারের স্পট মার্কেটে আজ বেলা পৌনে ১১টায় প্রতি আউন্স সোনার দাম বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭৯৮ ডলার। এই দাম গতকালের চেয়ে ১৩৮ ডলার বেশি।
বাজুস জানিয়েছে, নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে সোনা ও রুপা বিক্রি হবে। আগের দাম থেকে সামান্য কমানো বা বাড়ানো হয়েছে, যাতে বাজারের সমন্বয় বজায় থাকে।



