img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এএইচএফের উন্নয়নশীল দেশ বিষয়ক কমিশনের সদস্য হলেন সালাউদ্দিন আহাম্মেদ

এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের (এএইচএফ) ‘কমিশন ফর আন্ডার ডেভেলপিং কান্ট্রিস’-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ।

এএইচএফের উন্নয়নশীল দেশ বিষয়ক কমিশনের সদস্য হলেন সালাউদ্দিন আহাম্মেদ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বৃদ্ধ রোগীকে নিয়ে তত্ত্বাবধায়কের মন্তব্যে তীব্র ক্ষোভ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে অবহেলার শিকার হয়েছেন নূর আলম (৬৫) নামের এক বৃদ্ধ। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসের আচরণের অভিযোগে রোগী ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, নূর আলম দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার মোমিনপুর রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান করে আসছেন। প্রায় নয় দিন আগে রাজবাড়ীতে কুকুরের কামড়ে তার পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। সময়মতো চিকিৎসা না পাওয়ায় সংক্রমণ ছড়িয়ে পচন ধরেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চিকিৎসার আশায় তিনি সদর হাসপাতালে আসেন। সেখানে উপস্থিত দুই ব্যক্তির মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে ভর্তি করানোর উদ্যোগ নেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বৃদ্ধ রোগীকে নিয়ে তত্ত্বাবধায়কের মন্তব্যে তীব্র ক্ষোভ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দাম কমলো প্রায় ১৪ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে তেলের দাম প্রায় ১৪ শতাংশ হ্রাস পেয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দাম কমলো প্রায় ১৪ শতাংশ

বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজধানীতে বন্ধুপ্রতিম বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। 

বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলী হোসেন (৪৯) নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোররাতে সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন স্থানীয় ধবলগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ইরানে ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন হয়েছে: ট্রাম্প

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে, তাতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানে ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন হয়েছে: ট্রাম্প

নওগাঁতে হারানো ৮৫ মোবাইল উদ্ধার করলো পুলিশ

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনা ও তত্ত্বাবধানে চলতি মাসে বিশেষ অভিযান চালিয়ে হারানো ৮৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত মোবাইলগুলো মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল থেকে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

নওগাঁতে হারানো ৮৫ মোবাইল উদ্ধার করলো পুলিশ

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি আবারও জোরালো হয়েছে। ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ সম্প্রতি তাকে অভিশংসনের (ইমপিচমেন্ট) আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক যুক্তরাষ্ট্রে

বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিসিবি বোর্ডকে অবৈধ ঘোষণা করে নির্বাচনে কারচুপিসহ কয়েকটি অনিয়ম দেখিয়ে ভেঙে দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ কমিটি। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নতুন করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। নতুন কমিটির সদস্যরা হলেন: ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম। ফাহিম সিনহা সর্বশেষ ফারুক আহমেদ এবং তার আগে নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালকের দায়িত্বে ছিলেন।

বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">যুদ্ধবিরতির পথ দেখাল হরমুজ প্রণালি, নেপথ্যে পাকিস্তান</span>

ইরানের বিরুদ্ধে টানা ৩৮ দিনের যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা ‘অপারেশন এপিক ফিউরি’র পর নাটকীয় মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানের ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার হুমকির সময়সীমা বেঁধে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে তেহরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">যুদ্ধবিরতির পথ দেখাল হরমুজ প্রণালি, নেপথ্যে পাকিস্তান</span>

জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, শিক্ষার্থীদের চরম ভোগান্তি

দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবহন সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ শিক্ষার্থী। তেলের তীব্র সংকট ও পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে বাসের নিয়মিত শিডিউলে বাস দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে বাতিল করা হয়েছে বিভিন্ন রুটের বাস শিডিউল। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের দীর্ঘক্ষণ পরও বাস না আসায় শিক্ষার্থীদের তপ্ত রোদে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বাসের সংখ্যা কমে যাওয়ায় প্রতি ট্রিপে ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থী গাদাগাদি করে যাতায়াত করছেন। স্থান সংকুলান না হওয়ায় অনেক শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে বাসের পাদানিতে ঝুলে যাতায়াত করতে দেখা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় প্রতিদিন এমন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের।

জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, শিক্ষার্থীদের চরম ভোগান্তি

ঠাকুরগাঁওয়ে তিন মন্ত্রী ও এক উপদেষ্টার ব্যাঙ্গাত্মক ছবি পোস্ট, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরি করে আপত্তিকর মন্তব্যসহ ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা মঙ্গলবার থানায় মামলা করলে মঙ্গলবার ভোরে পুলিশ আবির আল আব্দুল্লাহকে উপজেলার এক্তিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই গ্রামের আব্দুর রশীদের ছেলে। মামলা দায়ের করা হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ সালের ২৬(১) ধারায়।

ঠাকুরগাঁওয়ে তিন মন্ত্রী ও এক উপদেষ্টার ব্যাঙ্গাত্মক ছবি পোস্ট, গ্রেপ্তার ১

যুদ্ধবিরতির খবরে তেহরানের রাজপথে উল্লাস

ইরান ও যুক্তরাষ্ট্র—দুপক্ষই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এ খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা। স্থানীয় সময় আজ বুধবার ভোরে তেহরানের পথে পথে মিছিল হয়েছে, স্লোগান হয়েছে। 

যুদ্ধবিরতির খবরে তেহরানের রাজপথে উল্লাস

বেনাপোল স্থলবন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক নিহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য আনলোডের সময় ক্রেনের তার ছিঁড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিটিআই মাঠে ঘটে। ভারতীয় একটি ট্রাক থেকে লোহার শিট বাংলাদেশি ট্রাকে আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে পড়ে শ্রমিক শাহাজান আলী (৫৬) ও সোহেল (৫২) গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহাজান আলীকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল স্থলবন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক নিহত

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়: তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় পা পিছলে তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে ৯টার মধ্যে  এই ঝড়ের কারণে গাছ ভেঙে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  নিহত মকলেছুর রহমান (৬৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়: তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

উখিয়া-টেকনাফ সীমান্তে বিজিবির জোড়া অভিযান, ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মোট ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। বিজিবি সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন জীম্বংখালী বিওপি’র একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা এবং একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করে। একই দিনে হোয়াইক্যং বিওপি’র আরেকটি টহলদল পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। সবচেয়ে বড় চালানটি আসে হ্নীলা বিওপি’র বিশেষ অভিযানে, যেখানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া-টেকনাফ সীমান্তে বিজিবির জোড়া অভিযান, ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

আজ নাটোর ও সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক ব্যবস্থা হলেও এর লক্ষ্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করা। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, নাটোর অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন স্টেশন ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে গাছের ডালপালা কর্তনের কাজ চলছে। এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানাচ্ছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে বিদ্যুৎ লাইনে ত্রুটি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

আজ নাটোর ও সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বায়ার্ন মিউনিখ ১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারালো

দীর্ঘ ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে জার্মান ক্লাবটি ২-১ গোল ব্যবধানে জয় নিশ্চিত করে। ২০১১-১২ মৌসুমের পর এটি রিয়ালকে হারানোর প্রথম ম্যাচ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। ম্যাচের ৪১তম মিনিটে লুইস দিয়াজ গোল করে বায়ার্নকে এগিয়ে নেন, যা আসে সার্জে গ্যানাব্রির পাস থেকে। প্রথমার্ধে রিয়াল বলের ৪৮ শতাংশ দখল করলেও বায়ার্ন ৫২ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে রাখে। বায়ার্ন গোলবারে ৩১টি শট নেয়, এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি, এবং দুটি গোল আসে। রিয়াল গোলবারে ২৩টি শট নেয়, অনটার্গেটে ছিল চারটি এবং একটি গোল করতে সক্ষম হ

বায়ার্ন মিউনিখ ১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারালো

পান্তাভাত স্বাদে-গুণে সমৃদ্ধ ঐতিহ্যবাহী খাবার

পান্তাভাত যে শুধু গ্রামীণ ঐতিহ্যের অংশ নয়, বরং পুষ্টিগুণে ভরপুর একটি খাবার—তা এখন বিশ্বজুড়েই আলোচনায়। বিশেষ করে গরমের সময় জনপ্রিয় এই খাবারটি নতুন করে গুরুত্ব পেয়েছে বিভিন্ন গবেষণায়। গবেষকদের মতে, লাল চালের পান্তাভাত সাদা চালের তুলনায় বেশি পুষ্টিকর এবং এতে শরীরের জন্য প্রয়োজনীয় নানা অণুপুষ্টি উপাদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে, ভাত ৮ থেকে ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে এতে গাজনপ্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় ভাতের অ্যান্টি-পুষ্টি উপাদান কমে গিয়ে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিংক, ফসফরাস ও ভিটামিন বি–এর পরিমাণ বেড়ে যায়। একই সঙ্গে এতে উপকারী জীবাণু তৈরি হয়, যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে, হজমশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে। গবেষণায় আরও বলা হয়েছে, পান্তাভাত রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ায়, যা স্বাস্থ্যের জন্য উপকারী।

পান্তাভাত স্বাদে-গুণে সমৃদ্ধ ঐতিহ্যবাহী খাবার