img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে জাতীয় হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজ প্রতিযোগিতা ২০২৬-এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব। বুধবার (৮ এপ্রিল) যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।

যশোরে জাতীয় হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন হাসনাত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড' বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন হাসনাত

পৃথক সচিবালয় করার নির্দেশনা, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

পৃথক সচিবালয় করার নির্দেশনা, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস</span>

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬  বিল পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ...

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস</span>

ময়মনসিংহে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

জমি-সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুরে আলামিন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

ময়মনসিংহে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজাসহ হাতেনাতে আটক দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বড়দাপ ঘোষপাড়া এলাকার দারাজ আলীর ছেলে স্বাধীন (২০) এবং রাধানগর গ্রামের দবিরুল ইসলামের ছেলে আনছারুল ইসলাম (৩৮)। আদালতের রায়ে আনছারুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং স্বাধীনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে রাজপথে সক্রিয় ত্যাগী নেত্রী, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নির্যাতন ও গুমের শিকার পরিবারের সদস্যরা মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা

নতুন চ্যালেঞ্জের মুখে মিনহাজুল ও আতহার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটিতে যুক্ত হয়ে নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান। দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে বিভিন্ন ভূমিকায় যুক্ত থাকলেও এবার বোর্ড পরিচালনার দায়িত্বে তাদের নতুন করে নিজেদের প্রমাণের সুযোগ তৈরি হয়েছে। একসময় জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে পরিচিত মিনহাজুল আবেদীন নান্নু অবসরের পর কোচিং ও প্রশাসনিক দায়িত্বে যুক্ত হন। ২০০৫ সালে বিসিবিতে যোগ দিয়ে তিনি অনূর্ধ্ব–১৯ দলের ব্যাটিং কোচসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে কাজ করেছেন। অন্যদিকে আতহার আলী খান বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত ধারাভাষ্যকার হলেও খেলোয়াড় হিসেবে বাংলাদেশের হয়ে ১৯টি একদিনের ম্যাচ খেলেছেন এবং পরবর্তীতে নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নতুন চ্যালেঞ্জের মুখে মিনহাজুল ও আতহার

বাকৃবিতে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। বুধবার (৮ এপ্রিল) বাকৃবির কেন্দ্রীয় স্টেডিয়ামে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ।

বাকৃবিতে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

শেরপুর-৩ আসনে ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা,

শেরপুর-৩ আসনে ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ঢাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত

রাজধানীর ফার্মগেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নাম মো. মামুন ফরাজী (৩৩) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে...

ঢাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত

মেহেরপুর ও পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্যাব&nbsp;

বাজারে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা এক মানববন্ধনের আয়োজন করে। বুধবার সকালে  ক্যাব এর সভাপতি রফিক-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরেন সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। ক্যাবের প্রতিবাদের সাথে ভোক্তা হিসেবে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, আল জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রার অধ্যক্ষা মাও. আবু সাইদ ও ক্যাব গাংনী শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা ক্যাব সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা।

মেহেরপুর ও পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্যাব&nbsp;

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন ঘোষণা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। 

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন ঘোষণা

নতুন বিসিবি সভাপতির সঙ্গে আজ সাক্ষাৎ করবে কোয়াব

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ নতুন সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)-এর সদস্যরা।

নতুন বিসিবি সভাপতির সঙ্গে আজ সাক্ষাৎ করবে কোয়াব

কালবৈশাখীর তাণ্ডবে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি

এক ঘণ্টার কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে চুয়াডাঙ্গার বিস্তীর্ণ কৃষিজমির ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। মাঠজুড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কৃষকের সোনালি স্বপ্ন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে এ ঝড় আঘাত হানে। ঝড়ে ভুট্টা গাছ এবং ধানের শীষ নষ্ট হয়ে গেছে। আমের গুটি ঝরে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভুট্টা চাষিরা-অনেকের খেত প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট ৯৭ হাজার ৩৬৯ হেক্টর আবাদি জমির মধ্যে অন্তত ৩৯৫ হেক্টরের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ভুট্টা ২৬৩ হেক্টর, বোরো ধান ৬০ হেক্টর, কলা ৪১ হেক্টর, পেঁপে ১১ হেক্টর, আম ৫ হেক্টর, সবজি ১২ হেক্টর এবং পান ৩ হেক্টর জমি রয়েছে।

কালবৈশাখীর তাণ্ডবে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি

মাছের ড্রামে লুকানো ইয়াবা, শীলখালীতে আটক ২

কক্সবাজারের শীলখালীতে মাছ বোঝাই একটি মিনি পিকআপে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপ চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় মাছের ড্রামের ভেতরে স্কচ টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ২০টি পোটলা থেকে ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাছের ড্রামে লুকানো ইয়াবা, শীলখালীতে আটক ২

বাংলাদেশিদের ভিসা নিয়ে ১৩ পশ্চিমা দেশের সতর্কবার্তা

ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা নিয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে পশ্চিমা ১৩ দেশ। আবেদনকারীদের সব ক্ষেত্রে সঠিক দাপ্তরিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে তারা।

বাংলাদেশিদের ভিসা নিয়ে ১৩ পশ্চিমা দেশের সতর্কবার্তা