img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে তিন দিনের সফরে শনিবার (১৮ এপ্রিল) ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। 

ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

জ্বালানি নয়, গণতন্ত্রই সংকটে: ডা. শফিকুর রহমান

দেশের বর্তমান সংকট জ্বালানিকে কেন্দ্র করে নয়, বরং গণতন্ত্রের ঘাটতিই সবচেয়ে বড় সমস্যা—এমন মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘জনগণের ভোটাধিকার বারবার পদদলিত হচ্ছে, এটিই এখন সবচেয়ে বড় সংকট।’

জ্বালানি নয়, গণতন্ত্রই সংকটে: ডা. শফিকুর রহমান

শূন্য রানে আউট শান্ত, শুরুতেই বিপাকে বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত—রানের খাতা খোলার আগেই।

শূন্য রানে আউট শান্ত, শুরুতেই বিপাকে বাংলাদেশ

শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর রিপোর্ট নেয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয় কিভাবে কাজ করছে সেসবের রিপোর্ট নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (১৭...

শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর রিপোর্ট নেয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

ইসরায়েলের নতুন শত্রু তালিকায় যে দুই দেশ

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইসরায়েলি এক বিশ্লেষক বলেছেন, ভবিষ্যতে ইসরাইলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ইরানের পরিবর্তে তুরস্ক বা পাকিস্তান উঠে আসতে পারে।

ইসরায়েলের নতুন শত্রু তালিকায় যে দুই দেশ

গণভোটের রায় অগ্রাহ্য করে জনগণকে অপমান করা হয়েছে: জামায়াত আমির

গণভোটের ফলাফল উপেক্ষা করে সরকার জনগণের মতামতকে অবজ্ঞা করেছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘৭০ শতাংশের বেশি মানুষের রায়কে অগ্রাহ্য করা মানে পুরো জাতিকেই অপমান করা।’

গণভোটের রায় অগ্রাহ্য করে জনগণকে অপমান করা হয়েছে: জামায়াত আমির

দেশে হামের টিকার কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের টিকার কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

দেশে হামের টিকার কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া, জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

ফুটবল বিশ্বকাপের উত্তাপের মাঝেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, আগামী জুনে বাংলাদেশে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৯, ১১ ও ১৪ জুন। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, আর শেষ ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। এর আগে বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্ভাব্য সূচি জানালেও পরে দুই সিরিজের তারিখে কিছু পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া, জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

‘ট্রিগারে আঙুল আছে’, ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি যদি ইসরাইল লঙ্ঘন হলে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত আছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের ‘ট্রিগারে আঙুল’ রাখা আছে।

‘ট্রিগারে আঙুল আছে’, ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহী ট্রেভর ইসলাম, প্রক্রিয়া শুরু

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য নতুন এক সম্ভাবনার খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ট্রেভর ইসলাম দেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন । এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক ফুটবল প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী, একটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের বরাতে জানা গেছে-ট্রেভর ইসলামের পাসপোর্ট প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের প্রথম ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো থেকেই তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য বিবেচনায় আসতে পারেন।

বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহী ট্রেভর ইসলাম, প্রক্রিয়া শুরু

টেইলএন্ডারদের ব্যাটে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল কিউইরা

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ প্রথম ওয়ানডেতে শেষ দিকে লড়াই করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তাদের রান ২৪৭।

টেইলএন্ডারদের ব্যাটে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল কিউইরা

পুলিশ সুপার এর নির্দেশে আন্তজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নওগাঁতে আন্তজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় ভুয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়।  শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছে দুইজন ভুক্তভোগী অভিযোগ করেন যে, একটি প্রতারক চক্র তাদের কাছে মূল্যবান দুটি প্লাটিনাম কয়েন বিক্রি করার প্রলোভন দেখিয়ে বেশ কয়েক লাখ টাকা নিয়েছে। প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীকে বিভিন্ন জায়গায় যেতে বললেও, তারা সেখানে উপস্থিত হয়নি। পরে আরও টাকা দাবি করে তারা জানায়, টাকা দিলে মূল্যবান কয়েনটি আজই হস্তান্তর করবে।

পুলিশ সুপার এর নির্দেশে আন্তজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় নিহত ২, তিন ঘোড়ার মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলার মহিষাডাঙায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় দুজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হন আরও তিনজন। এসময়  পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা যায়। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষা ডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নড়াইল জেলার বাসিন্দা এবং ঘোড়া ব্যবসায়ী। নিহত দুজন হলেন বিকাশ আলী (৪৫) এবং সাফায়েত হোসেন (৩৫)।

ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় নিহত ২, তিন ঘোড়ার মৃত্যু

সংস্কার না হওয়ায় আইএমএফের কিস্তি আটকালো, জুনে টাকা পাচ্ছে না বাংলাদেশ

সংস্কার কার্যক্রমে অগ্রগতি না থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি জুনের মধ্যে ছাড় দিচ্ছে না। সংস্থাটি জানিয়েছে, গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ না হওয়ায় এখনই অর্থ ছাড়ে তারা রাজি নয়। ওয়াশিংটনে আইএমএফ–বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদলের একটি সূত্র গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানা গেছে, ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় জুনে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পাওয়ার আশা ছিল সরকারের। তবে আইএমএফ স্পষ্ট করেছে, এই সময়ের মধ্যে সেই অর্থ মিলবে না। কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার আগে এখনো ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার পাওয়ার কথা রয়েছে।

সংস্কার না হওয়ায় আইএমএফের কিস্তি আটকালো, জুনে টাকা পাচ্ছে না বাংলাদেশ

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">চাপের মুখে অর্থনীতি</span>

দেশের অর্থনীতি এখন এক ধরনের বহুমুখী চাপের ভেতর দিয়ে যাচ্ছে। একদিকে মূল্যস্ফীতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, অন্যদিকে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। একই সঙ্গে কর্মসংস্থানের গতি দুর্বল, বিনিয়োগে স্থবিরতা, আর ব্যাংক ও জ্বালানি খাতে বাড়তি চাপ—সব মিলিয়ে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষা কঠিন হয়ে উঠছে।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">চাপের মুখে অর্থনীতি</span>

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অ্যাম্বুলেন্স দলের ওপর হামলার অভিযোগ

দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্স দলের ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির মধ্যে এই হামলা ঘটে। লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লেবানন ২৪ এর খবরে বলা হয়, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ গভর্নরেটের কুনিন এলাকায় ইসলামিক হেলথ অথরিটির একটি অ্যাম্বুলেন্স দলকে লক্ষ্য করে মেশিনগান থেকে গুলি ছোড়ে এবং কামানের গোলা নিক্ষেপ করা হয়।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অ্যাম্বুলেন্স দলের ওপর হামলার অভিযোগ

ইউরোপে তীব্র হচ্ছে জেট ফুয়েল সংকট, ফ্লাইট বাতিলের শঙ্কা

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের নতুন একটি সতর্কতা তৈরি করেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) প্রধান ফাতিহ সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে ইউরোপে ভয়াবহ জেট ফুয়েল সংকট সৃষ্টি হতে পারে।  মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বর্তমানে ইউরোপের দেশগুলোর হাতে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল মজুত রয়েছে। আইইএ জানিয়েছে, বিশ্বের মোট জেট ফুয়েল বাণিজ্যের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আসে। গত ছয় সপ্তাহের বেশি সময় ধরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে ইউরোপে জ্বালানির সংকট আরো গভীর হচ্ছে। আইইএ’র প্রতিবেদন অনুযায়ী, জুনের মধ্যে যদি মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত জ্বালানির অন্তত অর্ধেক বিকল্প উৎস থেকে সংগ্রহ করা না যায়, তবে ইউরোপের বিমান চলাচল ব্যবস্থা একেবারে অচল হয়ে পড়তে পারে।

ইউরোপে তীব্র হচ্ছে জেট ফুয়েল সংকট, ফ্লাইট বাতিলের শঙ্কা

মিরপুরে স্বস্তির নিশ্বাস, নিকলসকে ফেরালেন রিশাদ

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে সিরিজের প্রথম ওয়ানডে। টস জিতে ব্যাটিং নেওয়া নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল শুরুটা মন্দ না করলেও, মাঝপথে এসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ম্যাচে ফিরতে শুরু করেছে। একসময় ২৭ ওভার শেষে ৩ উইকেটে ১২৯ রান তুলে নিয়ন্ত্রণে ছিল নিউজিল্যান্ড। সেই সময় ইনিংসের হাল ধরেছিলেন হেনরি নিকলস। ধীরে-সুস্থে খেলে দলকে এগিয়ে নিচ্ছিলেন তিনি। তবে জমে ওঠা সেই ইনিংস থামিয়ে দেন রিশাদ হোসেন। ৮৩ বলে ৬৮ রান করে আউট হন নিকলস। তার বিদায়ে হঠাৎ করেই চাপে পড়ে যায় কিউইরা।

মিরপুরে স্বস্তির নিশ্বাস, নিকলসকে ফেরালেন রিশাদ

<span style="font-size: 18pt; color: #000000; font-weight: bold;">&lsquo;দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি বর্তমানে মজুত রয়েছে&rsquo;</span>

দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ঘাটতির আশঙ্কা নেই।

<span style="font-size: 18pt; color: #000000; font-weight: bold;">&lsquo;দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি বর্তমানে মজুত রয়েছে&rsquo;</span>