img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">সাইবার ক্রাইমের মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর নাসিম</span>

হাসান নাসিমের গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি চিফ) মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যম আরটিএনএন’কে বলেন, সাইবার ক্রাইম সংক্রান্ত গুলশান থানায় করা একটি মামলায়...

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">সাইবার ক্রাইমের মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর নাসিম</span>

তাপপ্রবাহে কিডনি রোগ ও পাথরের ঝুঁকি বাড়ছে, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠতেই দেশে তাপপ্রবাহের প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি শুধু শরীরের ক্লান্তি বা...

তাপপ্রবাহে কিডনি রোগ ও পাথরের ঝুঁকি বাড়ছে, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

একদিনে ৩ ম্যাচে হারের সাক্ষী হলেন মুস্তাফিজ

মোস্তাফিজুর রহমানের গতকালটা(১৭ এপ্রিল) একেবারেই ভালো কাটেনি, তবে তা বল হাতে ব্যর্থতা বা দলকে ডোবানোর কারণে নয়, বরং মাঠের বাইরে বসে তিনটি দলের হার দেখতে হয়েছে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার কথা থাকলেও, শেষ মুহূর্তে ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় খেলতে পারেননি মোস্তাফিজ। তার পরিবর্তে সুযোগ পান আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। যদিও শরীফুলরা বোলিংয়ে লড়াইয়ের চেষ্টা করলেও ব্যাটিংয়ের ব্যর্থতায় বাংলাদেশ ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২২১ রানে অলআউট হয়ে ২৬ রানে হেরে যায়।

একদিনে ৩ ম্যাচে হারের সাক্ষী হলেন মুস্তাফিজ

সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার আবারও মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমাতে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হতে পারে &lsquo;ঐতিহাসিক&rsquo;: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠককে ঘিরে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, ‘বিশেষ’ এবং ‘ঐতিহাসিক’ হতে...

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হতে পারে &lsquo;ঐতিহাসিক&rsquo;: ট্রাম্প

২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি

দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো কভেন্ট্রি সিটি ক্লাবের। ২৫ বছর পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই ক্লাব। শুক্রবার ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠ এডউড পার্কে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার নিশ্চিত করে কভেন্ট্রি। শীর্ষ লিগে ফেরার জন্য তাদের ম্যাচটি থেকে একটি পয়েন্টই প্রয়োজন ছিল, শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করে 'স্কাই ব্লুজ' শিবির উল্লাসে ভাসে।

২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি

বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া বন্ধ হবে: হিমন্ত বিশ্ব শর্মা

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন ঘিরে খাদ্যাভ্যাসের প্রশ্নে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি মন্তব্য করেছেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া বন্ধ করা হবে। কোচবিহারের নির্বাচনি জনসভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়া চলবে না। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, এবং অনেকেই মনে করছেন, এটি মেরুকরণের রাজনীতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে গরুর মাংসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া বন্ধ হবে: হিমন্ত বিশ্ব শর্মা

মাতারবাড়ি প্রকল্পে অগ্রগতি, জ্বালানি নিরাপত্তায় আশার আলো

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি  বলেছেন, মাতারবাড়ি এলাকায় এলএনজি ও এলপিজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের উপায় খুঁজতে এবং অগ্রগতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলো নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।

মাতারবাড়ি প্রকল্পে অগ্রগতি, জ্বালানি নিরাপত্তায় আশার আলো

আইএমএফ&rsquo;র ঋণের কিস্তি ছাড়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে আলোচনায় কয়েকটি বিষয়ে এখনও সমাধান হয়নি। সেগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হবে। বর্তমানে আইএমএফের সঙ্গে বাংলাদেশের সাড়ে ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি চলছে। এর মধ্যে পাঁচ কিস্তিতে সাড়ে ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ ছাড় পেয়েছে দেশ। অন্তর্বর্তী সরকারের সময়ে স্থগিত হয়ে যাওয়া কিস্তির অর্থ ছাড় নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে।

আইএমএফ&rsquo;র ঋণের কিস্তি ছাড়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

এবারও হরমুজ পাড়ি দিতে পারল না &lsquo;বাংলার জয়যাত্রা&rsquo;

হরমুজ প্রণালি দিয়ে যাত্রা শুরুর পর আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। ইরানি বাহিনীর নির্দেশে প্রণালিতে প্রবেশের পর জাহাজটির অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা দেওয়ার পর রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের কাছ থেকে নোঙর তুলে ফুজাইরার উদ্দেশে রওনা দেয় বাংলার জয়যাত্রা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তা থামিয়ে দেওয়া হয়। জানা যায়, অন্যান্য বাণিজ্যিক জাহাজের মতোই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অনুমতি ছাড়াই প্রণালি অতিক্রমের চেষ্টা করে বাংলার জয়যাত্রা। রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে।

এবারও হরমুজ পাড়ি দিতে পারল না &lsquo;বাংলার জয়যাত্রা&rsquo;

ক্রিকেটে টানা ব্যস্ততা, সামনে পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজ

বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে টানা ব্যস্ততা চলছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে লাল-সবুজ দল। তিন ম্যাচের এই সিরিজ শেষেই শুরু হবে টি-টোয়েন্টি লড়াই। এর মধ্যেই নতুন সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া-দুটি বড় সিরিজ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তান টেস্ট দল আগামী ৩ মে ঢাকায় পৌঁছাবে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৮ মে, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মে, ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচ দুটি ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ক্রিকেটে টানা ব্যস্ততা, সামনে পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজ

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন আজ

আজ সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়।

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন আজ

অসুস্থ অধ্যক্ষ মোস্তফা কামালকে দেখতে হাসপাতালে গেলেন মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে দেখতে হাসপাতাল গেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১৭ এপ্রিল) তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই প্রবীণ নেতার শয্যাপাশে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।

অসুস্থ অধ্যক্ষ মোস্তফা কামালকে দেখতে হাসপাতালে গেলেন মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ ল&rsquo;ইয়ার্স কাউন্সিলের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনজীবী ঐক্য পরিষদের সবুজ প্যানেলের সমর্থনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ও ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।

বাংলাদেশ ল&rsquo;ইয়ার্স কাউন্সিলের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

&ldquo;হামে আক্রান্ত ও মৃত্যু বাড়ার কারণ সময়মতো টিকা না দেওয়া&rdquo;

বাংলাদেশে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা এবং মৃত্যুর হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন, শিশুদের সময়মতো দুই ডোজ টিকা না দেওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাদের মতে, টিকা ব্যবস্থাপনায় ত্রুটি, অবহেলা বা ঘাটতির কারণে এমন প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা ভবিষ্যতে ঠেকানোর জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে পাঁচ শিশুর মৃত্যু এবং ১ হাজার ১১৫ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১২৭ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং ৯৮৮ জনকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৩৭ জনের মৃত্যু এবং উপসর্গ নিয়ে ২১১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ২১ হাজার ৪৬৭ জনের মধ্যে ১৩ হাজার ৮৯৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং ৩ হাজার ১৯২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

&ldquo;হামে আক্রান্ত ও মৃত্যু বাড়ার কারণ সময়মতো টিকা না দেওয়া&rdquo;

ডট বলেই ধস নামলো বাংলাদেশের জয়ে

বাংলাদেশের ইনিংস যেন দুই ভিন্ন গল্পের সম্মিলন। একদিকে ছিল আশার শুরু, অন্যদিকে হতাশার শেষ। আর মাঝখানে লুকিয়ে ছিল সেই পুরোনো এক ব্যাধি-ডট বলের গোলকধাঁধা এবং মিডল অর্ডারের ভঙ্গুরতা। মিরপুরে নিউজিল্যান্ডের ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরু ছিল আত্মবিশ্বাসী। ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৪ রান-সমীকরণ তখন ছিল পুরোপুরি নাগালের মধ্যে। গ্যালারিতে জয়ের গন্ধ, ব্যাটিংয়ে ছন্দ। কিন্তু এরপরই যেন সবকিছু থমকে যায়। নিউজিল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত স্পেলের সামনে বাংলাদেশ ঢুকে পড়ে এক অদ্ভুত স্থবিরতায়। টানা ৯০ বলের মধ্যে কোনো বাউন্ডারি ছিল না-যা ওয়ানডে ক্রিকেটে কার্যত আত্মঘাতী। পুরো ইনিংসে ২৯১ বলের মধ্যে ১৬৬টি ডট বল, অর্থাৎ অর্ধেকেরও বেশি বলেই কোনো রান হয়নি। এখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। ম্যাচ শেষে সাইফ হাসান স্বীকার করেছেন, দৌড়ে রান নেওয়ার জায়গায় আরও উন্নতির সুযোগ আছে, যদিও উইকেটও ছিল চ্যালেঞ্জিং। তবে প্রশ্নটা হলো-এই 'উন্নতির' অপেক্ষা আর কতদিন?

ডট বলেই ধস নামলো বাংলাদেশের জয়ে

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ইরানের</span>

গালিবাফ বলেন, ‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।’ তিনি আরও বলেন, এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।...

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ইরানের</span>

ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৯

রাজধানীর তেজগাঁও বিভাগে গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৭ এপ্রিল) দিনভর...

ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৯

হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ কার্যক্রমের উদ্বোধন...

হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী