কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাছুদ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. মাছুদকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্রুতই এই বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



