বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের সবাই নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটেছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ তার মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ-এর মাধ্যমে জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগের তীব্র বিরোধিতা করেছে। অধ্যক্ষ ইউনুস আহমদ এক বিবৃতিতে বলেন, দেশের শাসন ব্যবস্থার সর্বস্তরে জনমতের প্রতিফলন নিশ্চিত করা গণতান্ত্রিক রীতি ও বাধ্যবাধকতা। দীর্ঘ দেড় যুগের স্বৈরশাসনের পরে একটি সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করেছেন। এর পর প্রত্যাশা ছিল, জাতীয় সরকারের মতো স্থানীয় সরকারের সকল স্তরেও নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনালের ওপর যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতে বসিলা ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টায় বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিন রুটে ‘এমভি টিপু’ লঞ্চটি ছেড়ে যাওয়ার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। ঈদের আগের দিন পর্যন্ত বসিলা ব্রিজ সংলগ্ন এই অস্থায়ী ঘাট থেকে প্রতিদিন মোট ৬টি লঞ্চ নিয়মিতভাবে যাত্রী পরিবহন করবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করা হচ্ছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, সক্ষমতা কমলেও ইরান এখনো এমন কৌশল ব্যবহার করছে, যার মাধ্যমে তারা কার্যকরভাবে হামলা চালিয়ে যেতে পারছে এবং আঞ্চলিক নিরাপত্তায় চাপ বজায় রাখছে।
মার্কিন সিনেটর মার্ক কেলি অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কোনো স্পষ্ট বা সুসংগঠিত কৌশল নেই। তিনি বলেন, প্রশাসন পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে মার্কিন সেনাদের এবং সাধারণ আমেরিকানদের।
আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি রক্ষার জন্য মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এই প্রস্তাবের প্রতি ইইউ সদস্যরা উন্মুক্ত যুদ্ধ এড়িয়ে গিয়ে রাজনৈতিক সমাধানের পক্ষে দাঁড়িয়েছেন।
ঈদকে ঘিরে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা
পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ মঙ্গলবার (১৭ মার্চ)। আজ পাওয়া যাচ্ছে আগামী ২৭ মার্চের ট্রেনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে। আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।
পাকিস্তান সুপার লিগের একাদশ আসরে এবার প্রথমবারের মতো ডাক পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এ নিয়ে পঞ্চম বাংলাদেশি হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন তিনি। সব ঠিক থাকলে তিনি নাহিদ রানা সঙ্গে একত্রে খেলবেন পেশোয়ার জালমি-র হয়ে।
পাকিস্তান-এর পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান এলাকায় একটি দোকানের ছাদ ধসে আটজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ২০ জনের বেশি মানুষ। সোমবার (১৬ মার্চ) স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি। প্রতিবেদনে বলা হয়, নিহত ও আহত নারীরা বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি)-এর আর্থিক সহায়তা নিতে সেখানে জড়ো হয়েছিলেন। এ সময় হঠাৎ করে দোকানটির ছাদ ভেঙে পড়ে। দুর্ঘটনাটি রহিম ইয়ার খানের টাব্বা ১২৩পি এলাকায় ঘটে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আজ থেকে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। সোমবার ছিল সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেল নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়ার ফলে দেশের ক্রিকেটে অস্থিরতার সৃষ্টি হয়েছে।
ঈদযাত্রা শুধু আনন্দের নয়, বরং চরম ভোগান্তিরও। প্রতি বছরই ঘরে ফেরার এই সময়টিতে গণপরিবহনের সীমাবদ্ধতা, অতিরিক্ত ভাড়া এবং যাত্রাপথের অনিশ্চয়তা মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এরই প্রেক্ষাপটে ঝুঁকি জেনেও ক্রমশ বাড়ছে মোটরসাইকেলে করে ঈদযাত্রা করার প্রবণতা। এবারেও প্রায় ২০ লাখ পরিবার মোটরসাইকেলে করে বাড়ি ফিরতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। যা সত্যি সত্যি একটি উদ্বেগজনক বিষয়।
বিশ্বকাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে ব্রাজিল। এই মার্চের আন্তর্জাতিক উইন্ডোই হতে যাচ্ছে বিশ্বকাপের দল নির্ধারণের শেষ মুহূর্ত, তাই এই দলের উপস্থিতিই ধরা হচ্ছে আসন্ন বিশ্বকাপের স্কোয়াড হিসেবে। আর সেই দলে এবার নেইমারের নাম নেই। ফলে ব্রাজিল তারকা ফুটবলারটির বিশ্বকাপের আশা এবার অনেকটাই ফিকে হয়ে গেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি চললেও দেশের বিভিন্ন সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় আজ সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এসব এলাকায় ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করবে। এ বিষয়ে সোমবার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক-এর সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট। পরে নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়।
পাকিস্তান সুপার লিগের একাদশ আসরে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আগামী মৌসুমে তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। এর আগে একই দলে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের আরেক পেসার নাহিদ রানা।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাটবোয়ালিয়া বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে জনতার ক্ষোভের মুখে এক পুলিশ সদস্য লাঞ্ছিত হন। এ ঘটনায় জড়িত এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হাটবোয়ালিয়া বাজারের ‘পলাশ অটোমোবাইলস’-এর মালিক আশিকুর রহমান পান্না তাঁর মিনি পাম্পে পেট্রোল বিক্রি শুরু করেন। অভিযোগ ওঠে, সরকার নির্ধারিত প্রতি লিটার ১২৫ টাকার পরিবর্তে তিনি ১৪৯ টাকা দরে পেট্রোল বিক্রি করছিলেন।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। আগেই অনেকেই পরিবারকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, আর এখন নিজেরাই রওনা দিচ্ছেন। সোমবার ছিল সরকারি শেষ কর্মদিবস, তাই রাত থেকেই স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়।
প্রায় দুই দশকের বর্ণাঢ্য পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার অভিজ্ঞ গোলরক্ষক সার্জিও রোমেরো। ৩৯ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষ করে এবার প্রশিক্ষক হিসেবে নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন এই তারকা।