img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হাঁটু ব্যথা থাকলেও নামাজে কষ্ট কমাতে করণীয় উপায়

পবিত্র রমজান মাস এবং তারাবী নামাজ মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু যারা দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথায় ভুগছেন, বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত, তাদের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, রুকু ও সিজদা করা বা বারবার উঠা-বসা করা কষ্টকর হয়ে ওঠে। তবে সঠিক পরামর্শ ও প্রস্তুতি মেনে চললে হাঁটু ব্যথা থাকা সত্ত্বেও নামাজ নিরাপদে আদায় করা সম্ভব।

হাঁটু ব্যথা থাকলেও নামাজে কষ্ট কমাতে করণীয় উপায়

ভ্রমণে বমি বমি ভাব? এসব নিয়ম মেনে সহজ করুন যাত্রা

ভ্রমণকালে অনেকেরই বমি বমি ভাব বা অস্বস্তি দেখা দেয়। কেউ কেউ যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অসুবিধা অনুভব করেন, আবার কেউ দীর্ঘ সময়ের যাত্রার পর এই সমস্যায় ভোগেন। পাহাড়ি বা উঁচু-নিচু সড়ক, যানবাহনের ঝাঁকুনি এবং গাড়ির ভেতরের দুর্গন্ধ সমস্যা আরও বাড়িয়ে দেয়। ভারতের দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মহসিন ওয়ালী জানান, আমাদের মস্তিষ্কে ফ্লুইড থাকে। ভ্রমণের সময় এই ফ্লুইড নড়াচড়া করলে তা কম্পন তৈরি করে যা গলার মধ্য দিয়ে মস্তিষ্কে পৌঁছায়। এর ফলে মাথা ঘোরা, অস্বস্তি এবং বমি বমি ভাব দেখা দেয়। এই উপসর্গগুলোকে মোশন সিকনেস বলা হয়।

ভ্রমণে বমি বমি ভাব? এসব নিয়ম মেনে সহজ করুন যাত্রা

যুদ্ধ উত্তেজনায় ইরানে ১০ ‘বিদেশি চর’ গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে ইরানে বড় ধরনের গোয়েন্দা অভিযান চালিয়ে ১০ জন ‘বিদেশি গুপ্তচর’ গ্রেপ্তারের দাবি করেছে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

যুদ্ধ উত্তেজনায় ইরানে ১০ ‘বিদেশি চর’ গ্রেপ্তার

সঞ্জয়-নোরার নতুন গানের কারণে বলিউডে তোলপাড়

আসন্ন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘কেডি : দ্য ডেভিল’ এর একটি গান প্রকাশের পর বলিউডে বিতর্কের ঝড় বয়ে গেছে। সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি অভিনীত ‘সারকে চুনার তেরি সারকে’ গানের শব্দচয়ন এবং দ্ব্যর্থবোধক কথার কারণে দর্শক থেকে শুরু করে বিশিষ্টজনদেরও ক্ষোভ দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গানটিতে ‘পহেলে উঠালে, আন্দার ভো ডালে’ জাতীয় আপত্তিকর বাক্য ব্যবহার করা হয়েছে। গান প্রকাশের পরপরই তা দ্রুত ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে বিরক্তি ছড়িয়ে পড়ে।

সঞ্জয়-নোরার নতুন গানের কারণে বলিউডে তোলপাড়

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">ঢাবি ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তোড়জোড়, আলোচনায় যারা&nbsp;</span>

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনটির ভেতরে জোরালো আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করেই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হতে পারে।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">ঢাবি ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তোড়জোড়, আলোচনায় যারা&nbsp;</span>

চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনছেন ক্রেতারা, ব্যস্ত সময় বিক্রেতাদের

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বইছে উৎসবের আমেজ। বিশেষ করে শহরের কাঁচা বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের পদচারণায় এখন মুখর পুরো শহর। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরতিহীনভাবে চলছে কেনাকাটা। ঈদের আনন্দ ভাগ করে নিতে সাধারণ মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও খাদ্যদ্রব্য সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। ক্রেতাদের এই বাড়তি চাপের কারণে বিক্রেতাদের দম ফেলার ফুরসত নেই। প্রতিটি ছোট-বড় দোকানেই ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনছেন ক্রেতারা, ব্যস্ত সময় বিক্রেতাদের

২৮ দিনে ২৮ পদক্ষেপ নিয়েছে সরকার: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর প্রথম ২৮ দিনে নেওয়া ২৮টি পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য তুলে ধরেন তিনি। মাহদী আমিন বলেন, আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২৮ দিনে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।

২৮ দিনে ২৮ পদক্ষেপ নিয়েছে সরকার: মাহদী আমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ  মসজিদুল জামি’আ -তে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮:০০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম ও খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ। দ্বিতীয় জামাত সকাল ৯:০০টায় অনুষ্ঠিত হবে এবং এতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়

অরিজিতের মতো এবার প্লেব্যাক থেকে বিরতি নিতে যাচ্ছেন শ্রেয়া ঘোষাল

বছরের শুরুতেই জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিত সিং প্লেব্যাক থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছিলেন। এবার সেই একই পথে হাঁটার ইঙ্গিত দিলেন আরও এক ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রেয়া বর্তমানে গান গাওয়ার ক্ষেত্রে ক্লান্তি অনুভব করছেন। তিনি ভাবছেন, সাময়িকভাবে গান থেকে বিরতি নেওয়া তার জন্য প্রয়োজন। বিশেষ করে তিনি লাইভ কনসার্টে ‘লিপ-সিঙ্ক’ বা যান্ত্রিক পদ্ধতিতে গান গাওয়ার প্রবণতাকে একেবারেই সমর্থন করেন না।

অরিজিতের মতো এবার প্লেব্যাক থেকে বিরতি নিতে যাচ্ছেন শ্রেয়া ঘোষাল

অস্কারে ধর্মেন্দ্রকে স্মরণ না করায় ক্ষোভ প্রকাশ করলেন হেমা মালিনী

বিশ্বের সর্বোচ্চ মর্যাদার চলচ্চিত্র পুরস্কার অস্কারের মঞ্চে ভারতীয় চলচ্চিত্রের মেগাস্টার ধর্মেন্দ্রকে যথাযথ শ্রদ্ধা না জানানো নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অস্কারের অফিসিয়াল ওয়েবসাইটে তার নাম থাকা সত্ত্বেও মূল অনুষ্ঠান চলাকালীন ইন মেমোরিয়াম (স্মরণিকা) অংশে তার নাম বা ছবি দেখানো হয়নি। এ নিয়ে ভক্তদের পাশাপাশি ধর্মেন্দ্রর পরিবারও ক্ষুব্ধ। প্রতি বছর অস্কারের মূল আয়োজনে গত বছর প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এবারের অনুষ্ঠানে ধর্মেন্দ্রর নাম তালিকাভুক্ত থাকলেও সম্প্রচারের সময় তাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এর আগে কিছুদিন আগে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটার মঞ্চে ধর্মেন্দ্রকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছিল।

অস্কারে ধর্মেন্দ্রকে স্মরণ না করায় ক্ষোভ প্রকাশ করলেন হেমা মালিনী

চুয়াডাঙ্গায় বছরে সাত হাজার বিয়ের বিপরীতে তালাক ৫ হাজার

চুয়াডাঙ্গায় পারিবারিক ও সামাজিক বন্ধনে চরম অবক্ষয় দেখা দিয়েছে। ২০২৫ সালে জেলায় নিবন্ধিত বিয়ের তুলনায় তালাকের হার প্রায় ৬৯ শতাংশে পৌঁছেছে। জেলা রেজিস্ট্রার লোকমান হোসেন জানিয়েছেন, জেলায় মোট ৭ হাজার ৬৩৩টি বিয়ের বিপরীতে ৫ হাজার ৩৩০টি তালাক সম্পন্ন হয়েছে। বিশেষভাবে চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিচ্ছেদের হার সবচেয়ে ভয়াবহ—প্রায় ৯৭ শতাংশ।

চুয়াডাঙ্গায় বছরে সাত হাজার বিয়ের বিপরীতে তালাক ৫ হাজার

অর্ধ কোটি দর্শকদের ভালোবাসায় সিক্ত &lsquo;চার্জ&rsquo;

ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে গেজেট ব্র্যান্ড ‘চার্জ’-এর নতুন বিজ্ঞাপনচিত্র। প্রকাশের মাত্র ৫ দিনের মধ্যেই বিজ্ঞাপনটি ৫০ লাখ ভিউ অতিক্রম করে, আর ইতোমধ্যে এটি দেখেছেন অর্ধ কোটিরও বেশি দর্শক। এই সাফল্য উদযাপন করতে গত ১৫ মার্চ একটি সাকসেস পার্টির আয়োজন করে ব্র্যান্ডটি।

অর্ধ কোটি দর্শকদের ভালোবাসায় সিক্ত &lsquo;চার্জ&rsquo;

তারকায় ভরা আয়োজন নিয়ে ঈদে আসছে &lsquo;ইত্যাদি&rsquo;

প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তুলতে বিশেষ পর্ব ‘ইত্যাদি’ নিয়ে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। দীর্ঘদিন ধরে ঈদ উপলক্ষে এই অনুষ্ঠানটি দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় আয়োজন হিসেবে বিবেচিত হয়ে আসছে। ১৯৯৯ সালে প্রথমবারের মতো ঈদের ‘ইত্যাদি’ রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের উন্মুক্ত প্রাঙ্গণে ধারণ করা হয়। পরবর্তীতে মিরপুর ইনডোর স্টেডিয়ামসহ রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। এবারের বিশেষ পর্বটি নির্মিত হয়েছে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে তৈরি করা দৃষ্টিনন্দন মঞ্চে।

তারকায় ভরা আয়োজন নিয়ে ঈদে আসছে &lsquo;ইত্যাদি&rsquo;

রঙে ভেজা গায়েহলুদের মুহূর্ত, বিয়ের নতুন ছবি প্রকাশ করলেন রাশমিকা

দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের কিছুদিন পর সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে গায়েহলুদের অনুষ্ঠানের নতুন কিছু ছবি প্রকাশ করেছেন রাশমিকা। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়েছে। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী জানান, তাঁদের গায়েহলুদের অনুষ্ঠানটি ছিল একটু ভিন্নধর্মী। কারণ, সেদিনের আয়োজনের সঙ্গে মিশে ছিল রঙের উৎসব হোলি এর আবহও। ফলে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল রঙ, হাসি আর আনন্দের উচ্ছ্বাস।

রঙে ভেজা গায়েহলুদের মুহূর্ত, বিয়ের নতুন ছবি প্রকাশ করলেন রাশমিকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ, দুর্ভোগের ঈদযাত্রা

ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এতে মুন্সীগঞ্জের ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ, দুর্ভোগের ঈদযাত্রা

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশ নবম স্থানে

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে সুখবর দিয়েছে আইসিসি ওয়ানডে র‌্যাংকিং। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ এখন নবম স্থানে, ওয়েস্ট ইন্ডিজকে টপকে। এতে করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেছে। বিশ্বকাপে সরাসরি খেলবে র‌্যাংকিংয়ে শীর্ষ আট দল (স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া)।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশ নবম স্থানে

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">&lsquo;দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপানো হবে, আমরা তা মেনে নেবো না&rsquo;</span>

দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হবে এমন কিছু আমরা মেনে নেবো না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">&lsquo;দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপানো হবে, আমরা তা মেনে নেবো না&rsquo;</span>

ইরান ভারতের কাছে ফেরত চাইল ৩ ট্যাংকার ও জরুরি ওষুধ

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজকে নিরাপত্তা প্যাসেজ দেওয়ার পরিবর্তে ইরান ভারতের কাছে তিনটি ট্যাংকার ফেরত চেয়েছে। জব্দকৃত জাহাজের নাম অ্যাসফেল্ট স্টার, আল জাফজিয়া এবং স্টেলার রুবি। এ ছাড়াও ইরানের রাষ্ট্রদূত ভারতের কাছে তাদের জন্য জরুরি ওষুধ ও মেডিকেল সরঞ্জাম পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

ইরান ভারতের কাছে ফেরত চাইল ৩ ট্যাংকার ও জরুরি ওষুধ

৯ ঘন্টায় পদ্মা সেতুতে টোল আদায় ১ কোটি ৩ লাখ টাকা

পদ্মা সেতু হয়ে মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের ২১ জেলার কোটি মানুষ তাদের নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। ভোর থেকেই ঢাকার মাওয়া টোল প্লাজার মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় যাত্রীবাহী দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চাপ লক্ষ্য করা গেছে। তবে অন্যান্য বছরের মতো ছুটি শুরুর প্রথমদিনে টোল প্লাজার অভিমুখে বড় জটলা নেই। পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ জানান, সোমবার (১৬ মার্চ) মধ্যরাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মাওয়া দিয়ে পার হয়েছে ১০,৩৮০টি যানবাহন। এসময় টোল আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা। তিনি বলেন, প্রতি মিনিটে ১০টি লেনে মোটরসাইকেলসহ ৪৫–৫০টি যানবাহন পারাপার করা হচ্ছে।

৯ ঘন্টায় পদ্মা সেতুতে টোল আদায় ১ কোটি ৩ লাখ টাকা

কোন পথে সম্মিলিত ইসলামী ব্যাংক

ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও আর্থিক দুর্বলতার প্রেক্ষাপটে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে এই নতুন ব্যাংক গঠন করা হয়। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক—এই পাঁচটি প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আনা হয়।

কোন পথে সম্মিলিত ইসলামী ব্যাংক