img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নাটোর-রাজশাহী বাস চলাচল দ্বিতীয় দিনের মত বন্ধ

অভ্যন্তরীণ দ্বন্দ্বে নাটোর-রাজশাহী রুটে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের বাস চলাচল। এর ফলে আন্তঃজেলা বাসের পাশাপাশি বন্ধ হয়ে গেছে রাজশাহীর সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি বাস চলাচল। বুধবার (২২ এপ্রিল) নাটোর থেকে স্থানীয় বাস মালিকদের কিছু বাস ঢাকা অভিমুখে ছেড়ে গেলেও উন্নত পরিষেবার বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে, গতকাল (মঙ্গলবার) চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোর হয়ে রংপুর রুটে অতিরিক্ত বাস সংযোজনকে কেন্দ্র করে নাটোর ও রাজশাহী বাস মালিকদের বিরোধে বন্ধ হয়ে যায় নাটোর-রাজশাহী রুটের বাস চলাচল।

নাটোর-রাজশাহী বাস চলাচল দ্বিতীয় দিনের মত বন্ধ

ই-করপোরেট কর রিটার্ন ও করমুক্ত আয়সীমা ৫ লাখ করার প্রস্তাব

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ই-করপোরেট কর রিটার্ন চালু এবং ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে ভ্যাট আদায়ে জাতীয় মোবাইল অ্যাপ প্রবর্তন ও করপোরেট করহার কমানোর সুপারিশ করেছে সংগঠনটি। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। ডিসিসিআইয়ের পক্ষে লিখিত প্রস্তাবনা পাঠ করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সচিব জেনারেল ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।

ই-করপোরেট কর রিটার্ন ও করমুক্ত আয়সীমা ৫ লাখ করার প্রস্তাব

ইসলামী ব্যাংকে উদ্বেগ বাড়ছে, আমানত তোলায় ঝুঁকছেন গ্রাহকরা

হঠাৎ ব্যাংকে ভিড় বেড়ে যাওয়ায় ইসলামী ব্যাংকে ধরনের উদ্বেগ ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। শাখার সামনে লাইনে দাঁড়িয়ে থাকা সত্তরোর্ধ্ব গিয়াস উদ্দিন বলেন, দীর্ঘদিনের সঞ্চয় নিয়ে এখন অনিশ্চয়তায় ভুগছি। ....

ইসলামী ব্যাংকে উদ্বেগ বাড়ছে, আমানত তোলায় ঝুঁকছেন গ্রাহকরা

মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে সাকিব (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন বেড়িবাঁধের পাশে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবন্ধী অন্তঃসত্ত্বার পাশে ইউএনও, ফুটপাত থেকে হাসপাতালে ভর্তি

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান। ফুটপাতে অসহায় অবস্থায় পড়ে থাকা এক বাকপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করান তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে থেকে ওই অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  স্থানীয়দের ভাষ্য, গত তিন-চার দিন ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে ছিলেন অজ্ঞাত সেই নারী। তবে বাকপ্রতিবন্ধী হওয়ায় তার নাম-পরিচয় উদ্ধার করা যায়নি।

প্রতিবন্ধী অন্তঃসত্ত্বার পাশে ইউএনও, ফুটপাত থেকে হাসপাতালে ভর্তি

১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকবে গরমের দাপট

দেশের ১৪টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছয় জেলা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেই জানিয়েছে সংস্থাটি।

১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকবে গরমের দাপট

সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি, লিখিত অভিযোগপত্র জমা

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অভিযোগ দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। এ সময় সংগঠনটির নেতারা চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ মহানগর দক্ষিণ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি, লিখিত অভিযোগপত্র জমা

জ্বালানি খরচ কমাতে ২০ হাজার ফ্লাইট বাতিল করল জার্মানির লুফথানসা

ইউরোপজুড়ে চলমান জ্বালানি সংকট ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে জার্মানির বিমান সংস্থা লুফথানসা প্রায় ২০ হাজার স্বল্পপাল্লার ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

জ্বালানি খরচ কমাতে ২০ হাজার ফ্লাইট বাতিল করল জার্মানির লুফথানসা

বিশ্ববাজারে বাড়লো সোনার দাম

বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। এর প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়ে গিয়ে আন্তর্জাতিক বাজারে দামও ঊর্ধ্বমুখী হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২২ এপ্রিল) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৫৪ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন স্বর্ণ ফিউচার ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৭২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

বিশ্ববাজারে বাড়লো সোনার দাম

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমে ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ অভিযান শুরু করবে সরকার। এ বছর প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো ধান, ৪৯ টাকা দরে সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে আতব চাল এবং ৩৬ টাকা দরে গম কেনা হবে।

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

সারা দেশের ৫০টির বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ‘দম’

২৪ এপ্রিল দেশের সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ’দম’ চলচ্চিত্রটি। পবিত্র ঈদুল ফিতরে দেশের সব মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়ে ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে সিনেমাটি। এবার সারা দেশের বড় ও ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসছে রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি জানিয়েছে, ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি। এর ফলে দেশের সাধারণ দর্শকরাও সহজেই ‘দম’ দেখার সুযোগ পাবেন।

সারা দেশের ৫০টির বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ‘দম’

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জোহানেসবার্গের বারাকওয়ানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু নাসের শামীম (বারা শামীম)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল রশিদের ছেলে। তার স্ত্রী ও চার ছেলে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

‘প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার’

সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশজ পণ্য ব্যবহারে উৎসাহ দিতে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে। পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই মাস থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

‘প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার’

বল বয় থেকে জাতীয় তারকা: তামিম-আশরাফুলদের পুরোনো প্রথা ফিরছে

একসময় ক্রিকেট মাঠের একেবারে প্রান্তে, দর্শকদের চোখের আড়ালে দাঁড়িয়ে থাকা কিশোরদের বলা হতো বল বয়। বাউন্ডারির বাইরে থেকে বল কুড়িয়ে মাঠে ফেরত দেওয়ার এই দায়িত্ব দেখতে ছোট হলেও অনেকের জীবনে এটি হয়ে উঠেছিল বড় স্বপ্নের সূচনা। বাংলাদেশের ক্রিকেটে সেই বল বয়দের মধ্য থেকেই পরবর্তীতে উঠে এসেছেন একাধিক তারকা। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, ওপেনার শাহরিয়ার নাফিস কিংবা বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল—তাদের শুরুর গল্পে রয়েছে এক অভিন্ন অধ্যায়, সবাই কোনো না কোনো সময় ছিলেন বল বয়। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়। ঢাকা স্টেডিয়ামের পূর্ব-উত্তর কোণে অনুশীলন করত অংকুর ক্রিকেট একাডেমির কিশোরেরা। কোচ ওয়াহিদুল গনির তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৪ বয়সী ক্রিকেটাররা দিনের বড় অংশ কাটাত অনুশীলনে। ম্যাচ থাকলে সেই তারাই হয়ে যেত বল বয়।

বল বয় থেকে জাতীয় তারকা: তামিম-আশরাফুলদের পুরোনো প্রথা ফিরছে

মালয়েশিয়ার জঙ্গলে ২৭ বছর, নিখোঁজ প্রবাসীর ঘরে ফেরা

দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরলেন শরিয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার (৬২)। বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে বাতিক এয়ারের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করে‌।

মালয়েশিয়ার জঙ্গলে ২৭ বছর, নিখোঁজ প্রবাসীর ঘরে ফেরা

পৌনে ২ লাখ টন ডিজেল নিয়ে খালাসের অপেক্ষায় ৫ জাহাজ

চট্টগ্রাম বন্দরে একসঙ্গে বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে পাঁচটি জাহাজ। এসব জাহাজে মোট এক লাখ ৭৭ হাজার টন ডিজেল রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ নামের জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে বার্থিং নিয়ে খালাস কার্যক্রম শুরু করতে পারে। একইসঙ্গে জাহাজটি থেকে তেল খালাসের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এর আগে ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ জাহাজটি খালাস শেষে বুধবারই বন্দরের জেটি ত্যাগ করবে বলে জানিয়েছে বিপিসি সংশ্লিষ্ট একটি সূত্র।

পৌনে ২ লাখ টন ডিজেল নিয়ে খালাসের অপেক্ষায় ৫ জাহাজ

শীর্ষে ওঠার লড়াইয়ের আগে দুশ্চিন্তায় ম্যানচেস্টার সিটি, রদ্রি নিয়ে অনিশ্চয়তা

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে ওঠার দৌড়ে বড় সুযোগ সামনে ম্যানচেস্টার সিটির। বুধবার (২২ এপ্রিল) রাতে বার্নলির মাঠে জিততে পারলেই পয়েন্টে আর্সেনালের সমান অবস্থানে চলে আসতে পারবে তারা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুশ্চিন্তার খবরই পেল সিটি শিবির। দলের স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, এই ম্যাচে মিডফিল্ডের ভরসা রদ্রিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কুচকির চোটে ভুগছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। যদিও চোটটি গুরুতর নয় বলে আশ্বস্ত করেছেন গার্দিওলা।

শীর্ষে ওঠার লড়াইয়ের আগে দুশ্চিন্তায় ম্যানচেস্টার সিটি, রদ্রি নিয়ে অনিশ্চয়তা

পাবনায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ওসিসহ পুলিশের ৫ জন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় হামলার এ ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

পাবনায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

ইরান সংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে লক্ষ্য করে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মোট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি কয়েকটি বিমানও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

ইরান সংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির ইঙ্গিত দিলেন ফ্লিক

টানা দ্বিতীয় লা লিগা শিরোপার খুব কাছাকাছি বার্সেলোনা। তবে ইউরোপের মঞ্চে এখনো অধরা রয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। কাতালান ক্লাবটির এই ইউরোপীয় শিরোপার খরা এখন ১১ বছরে গড়িয়েছে। সেই অপেক্ষার অবসান ঘটাতেই এবার বড় পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির কোচ হ্যান্সি ফ্লিক। শুধু সাফল্য নয়, নিজের কোচিং ক্যারিয়ারের শেষ অধ্যায়ও বার্সেলোনাতেই কাটাতে চান ৬১ বছর বয়সী এই জার্মান কোচ। ফ্লিকের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। এর মধ্যেই তাকে নতুন চুক্তির প্রস্তাব দিতে আগ্রহী ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা। এমনকি সাম্প্রতিক ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পরও তার ওপর আস্থা হারায়নি ক্লাবটি।

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির ইঙ্গিত দিলেন ফ্লিক