
ইউরোপজুড়ে চলমান জ্বালানি সংকট ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে জার্মানির বিমান সংস্থা লুফথানসা প্রায় ২০ হাজার স্বল্পপাল্লার ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সংস্থাটির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এতে বিমান চলাচলের খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সরবরাহে এই অস্থিরতা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে লুফথানসা আরও ফ্লাইট বাতিল করতে বাধ্য হতে পারে। একইসঙ্গে ইউরোপের অন্যান্য বিমান সংস্থাও একই ধরনের সিদ্ধান্ত নিতে পারে বলে অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, সরবরাহ বিঘ্ন অব্যাহত থাকলে ইউরোপে মাত্র ছয় সপ্তাহের জেট জ্বালানির মজুদ অবশিষ্ট থাকতে পারে।
ফারস নিউজ এজেন্সি জানায়, চলমান সরবরাহ সংকট ও ভূরাজনৈতিক উত্তেজনা ইউরোপের জ্বালানি নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে।



