ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেনের সঙ্গে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ....
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেনের সঙ্গে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ....
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন,কঠিন এই সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই... ....
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার (১০ মার্চ) রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যুদ্ধে তাদের "জড়িত হওয়া উচিত নয়"। মস্কো উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো সম্পর্কে তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরই এই সতর্কবার্তা দেওয়া হলো। এদিকে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত বৃদ্ধির এই সময়ে সোমবার ট্রাম্পের সাথে এক ফোনালাপে রুশ কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে, তারা তেহরানের সাথে কোনো গোয়েন্দা তথ্য "আদান-প্রদান করছেন না"। ....
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আমিরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরানের হামলার পরিপ্রেক্ষিতে কাতারের প্রতি রাশিয়ার সংহতি প্রকাশ এবং যেকোনো ধরনের সমর্থন বা সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানানোয় শেখ তামিম প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। ....
শীর্ষস্থানীয় একটি সামরিক থিংক-ট্যাঙ্কের মতে, উদীয়মান অর্থনৈতিক সংকট ও জনবলের চাপ সত্ত্বেও ২০২৬ সাল শেষ হওয়া পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যেতে সক্ষম হবে রাশিয়া। একই সঙ্গে ইউরোপের ওপর তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকিও ক্রমেই বাড়ছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (IISS)-এর মহাপরিচালক বাস্তিয়ান গেইজেরিখ বলেন, "ইউক্রেনের বিরুদ্ধে টানা পঞ্চম বছরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাশিয়ার কমেছে—এমন ইঙ্গিত খুবই কম পাওয়া যাচ্ছে।" ....
জেনেভায় বুধবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনার প্রস্তুতি চলছে। এর মধ্যেই মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনায় "তাৎপর্যপূর্ণ অগ্রগতি" হয়েছে।তবে বড় কোনো সাফল্যের আশা খুব একটা নেই বললেই চলে। কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার তাঁর দেশকে আপস করতে বলছেন, যা "ন্যায়সংগত নয়"। তিনি আরও যোগ করেন, "রাশিয়ার হাতে বিজয় তুলে দিলে শান্তি অর্জিত হবে না।" ....
ক্রেমলিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার তেলের চালান ও তথাকথিত 'শ্যাডো ফ্লিট' বা ছায়া নৌবহরের ওপর নিষেধাজ্ঞার অংশ হিসেবে পশ্চিমা শক্তিগুলো যেন রুশ জাহাজ জব্দ করতে না পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনে রুশ নৌবাহিনী মোতায়েন করা হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং নৌপরিবহন বিষয়ক ক্রেমলিনের উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ মঙ্গলবার বলেছেন, রাশিয়াকে অবশ্যই একটি কঠোর বার্তা দিতে হবে—বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স এবং বাল্টিক রাষ্ট্রগুলোকে। ....
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জেনেভায় ইরান ও ওয়াশিংটনের মধ্যে অনুষ্ঠেয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার পরমাণু আলোচনায় তিনি "পরোক্ষভাবে" যুক্ত থাকবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার আগে বৈঠকের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যখন সুইজারল্যান্ডের ওই শহরে পৌঁছান, ঠিক তখনই সোমবার ট্রাম্প এই মন্তব্য করেন। ....
ইউক্রেনের ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো (ন্যাবু) জানিয়েছে, দেশ ছাড়ার চেষ্টার সময় সাবেক জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করা হয়েছে। বিশাল এক দুর্নীতি কেলেঙ্কারির জেরে গত নভেম্বরে তিনি পদত্যাগ করেছিলেন। ....
নতুন প্রকাশিত মার্কিন বিচার বিভাগের নথিপত্র থেকে এখন স্পষ্ট হয়ে উঠছে—জেফরি এপস্টাইন শুধু যৌন পাচারকারীই ছিলেন না, তিনি নিজেকে একজন গ্লোবাল পাওয়ার-ব্রোকার হিসেবে গড়ে তুলতে মরিয়া ছিলেন। আর সেই খেলায় তাঁর সবচেয়ে বড় টার্গেট ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে। ....
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া ‘যুদ্ধবিরতি’ লঙ্ঘন করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, তীব্র শীতের মধ্যেও রাশিয়া তাদের ওপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। আবুধাবিতে ত্রি-পক্ষীয় আলোচনার ঠিক আগের দিন এই হামলার ঘটনা ঘটে। ....
রাশিয়ান টেলিভিশনের এক জনপ্রিয় উপস্থাপক তার শো-তে যুক্তরাজ্যের ওপর তোপ দাগলেন, উগরে দিলেন তীব্র ক্ষোভ। তার কথা শুনে আমি শুধু ভাবছি, ভাগ্যিস পারমাণবিক বোমার বোতামটা এই লোকটার হাতে নেই! ভ্লাদিমির সলোভিভ চিৎকার করে বলছিলেন, "আমরা এখনও লন্ডন বা বার্মিংহাম ধ্বংস করে দিইনি। আমরা এখনও পৃথিবী থেকে ওই ব্রিটিশ আবর্জনাগুলোকে মুছে ফেলিনি।" তার কণ্ঠে যেন একরাশ হতাশা। ....
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে খনি শ্রমিকবাহী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী। রোববার টেলিগ্রামে পোস্ট করে জ্বালানিমন্ত্রী ডেনিস শ্মিহাল লেখেন, "আজ শত্রুপক্ষ নিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের ওপর একটি নির্মম ও পরিকল্পিত হামলা চালিয়েছে।" ....
তীব্র শীত ও চরম আবহাওয়ার মানবিক দিক বিবেচনা করে আগামী সাত দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে কোনো ধরনের বোমা হামলা চালাবে না রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুরোধের প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এক ক্যাবিনেট মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, "অত্যন্ত বৈরী আবহাওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছিলাম যেন এক সপ্তাহের জন্য কিয়েভ ও পার্শ্ববর্তী শহরগুলোতে হামলা বন্ধ রাখা হয়। তিনি আমার সেই অনুরোধে রাজি হয়েছেন।" ....
যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে স্থায়ী ফাটল ধরানো এবং পশ্চিমা প্রতিপক্ষদের দুর্বল করে দেওয়া ক্রেমলিনের দীর্ঘদিনের কৌশল। মস্কোর আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা এবং সোভিয়েত আমলের মর্যাদা ফিরে পাওয়ার পথে পশ্চিমা প্রতিষ্ঠানগুলোকে রাশিয়া সবসময়ই বড় বাধা হিসেবে দেখেছে। ....
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ যখন প্রায় চার বছরে গড়িয়েছে এবং শান্তি আলোচনা থমকে আছে, ঠিক সেই মুহূর্তেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের গঠন করা ‘বোর্ড অফ পিস’ বা ‘শান্তি পর্ষদ’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, বৈশ্বিক সংঘাত নিরসন এবং গাজার শাসন ব্যবস্থা ও পুনর্গঠন তদারকির লক্ষ্যেই এই বোর্ড গঠন করা হয়েছে। ....