সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিসিবি বোর্ডকে অবৈধ ঘোষণা করে নির্বাচনে কারচুপিসহ কয়েকটি অনিয়ম দেখিয়ে ভেঙে দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ কমিটি। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নতুন করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
নতুন কমিটির সদস্যরা হলেন: ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম। ফাহিম সিনহা সর্বশেষ ফারুক আহমেদ এবং তার আগে নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালকের দায়িত্বে ছিলেন। ....