ঢাকা ট্যাক্সেস বার নির্বাচন: এনসিপি সমর্থিত প্যানেলের প্রার্থী ঘোষণা
ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে এনসিপি। ফাইল ছবি

কর আইনজীবীদের অধিকার সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ও সেবামুখী বার গঠনের লক্ষ্য নিয়ে আসন্ন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-২৭-এ অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ন্যাশনাল ট্যাক্স লইয়ার্স অ্যালায়েন্স (এনটিএলএ)। সংগঠনটির সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে।

ঘোষিত তালিকা অনুযায়ী সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আবু মুসলিম বিন হাই (ব্যালট নম্বর–০১)। তিনি এনটিএলএর সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

লাইব্রেরি সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শেখ আখতার মাহমুদ (ব্যালট নম্বর–০৩) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. লুতফুল কবীর (ব্যালট নম্বর–০২), যিনি সংগঠনের সদস্য সচিব।

সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কোহিনূর ইসলাম (ব্যালট নম্বর–০২) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে শেখ মো. নাজমুল হক (ব্যালট নম্বর–০৩) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীরা হলেন—আবদুল হক হাওলাদার (ব্যালট নম্বর–০১), মো. আরিফুল ইসলাম (ব্যালট নম্বর–০৭), অ্যাডভোকেট আশরাফি সানজিদা (ব্যালট নম্বর–০৯), অ্যাডভোকেট রুহী শামসাদ আরা (ব্যালট নম্বর–১৯), শাহ নেওয়াজ মোহাম্মদ শাকিল (ব্যালট নম্বর–২৩) এবং তানভীর কায়সার (ব্যালট নম্বর–২৭)।

নেতারা জানান, নির্বাচিত হলে তারা কর আইনজীবীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সদস্যদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

প্যানেলের পক্ষ থেকে সব কর আইনজীবীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করা হয়েছে।