img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : মা

কৃষক কার্ড বিতরণকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর খামারবাড়ি এলাকায় কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর একটি কার্যক্রমকে ঘিরে কিছু প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তা কৃষকদের নামে প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছেন। অভিযোগ অনুযায়ী, নুরে আলম সিদ্দিকী তুহিন, একেএম বদরুল হক, মুরাদুল হাসান, মাজেদুর রহমান, সাবিবর ও বনি আমিন খানসহ কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে বিভিন্ন প্রকল্প পরিচালকদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায় করেছেন। প্রকল্প পরিচালকদের ভয়ভীতি প্রদর্শন করে এ অর্থ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। অথচ কৃষক কার্ড বিতরণের জন্য সরকারি পর্যায়ে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে ....

কৃষক কার্ড বিতরণকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, তদন্তের দাবি

বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়া নিরাপত্তা

পয়লা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। বাংলা নববর্ষ ঘিরে প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থী, শিক্ষক, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। প্রতিটি প্রবেশমুখে তল্লাশি জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক ব্যক্তিদের ওপর রাখা হচ্ছে বিশেষ নজরদারি। পাশাপাশি ক্যাম্পাসের ভেতর ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে। ....

বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়া নিরাপত্তা

প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য ববি জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে টাঙানো সব ধরনের ব্যানার ও বিলবোর্ড অপসারণের স্পষ্ট নির্দেশ থাকলেও তা মানছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গুরুত্বপূর্ণ স্থানে এখনো শোভা পাচ্ছে অভিনন্দনসংবলিত বিশাল ব্যানার। ....

প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য ববি জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদের

বৈশাখ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মানুষের ঢল

পয়লা বৈশাখ উদযাপনে রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছে এক প্রাণবন্ত উৎসবস্থলে। বৈশাখকে বরণ করতে ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা অনুষদ, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ও আশপাশের সড়কগুলোতে মানুষের ঢল নামে। সব বয়সী মানুষ, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে উৎসবের আমেজে। সকালবেলায় সূর্য ওঠার আগেই অনেকেই চলে আসেন প্রিয় এই প্রাঙ্গণে। লাল-সাদা পোশাকে সজ্জিত তরুণ-তরুণী, নারীদের খোঁপায় গাঁথা ফুল, পুরুষদের পাঞ্জাবিতে বৈশাখের ছোঁয়া—সব মিলিয়ে চারদিকে সৃষ্টি হয় এক বর্ণিল আবহ। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছর। ....

বৈশাখ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মানুষের ঢল

রমনা বটমূলে বোমা হামলা : বিচার হয়নি ২৫ বছরেও

২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন রমনা বটমূলে বোমা হামলা হয়। ওই ঘটনায় ১০ জন নিহত ও কয়েকজন আহত হন। বোমা হামলার ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। ....

রমনা বটমূলে বোমা হামলা : বিচার হয়নি ২৫ বছরেও

মে মাসে মাঠে গড়াতে পারে ডিপিএল, দলবদল ১৮-১৯ এপ্রিল

দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)-এর ২০২৫-২৬ মৌসুম সামনে রেখে খেলোয়াড় দলবদলের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ক্রিকেট কমিটি অব... ....

মে মাসে মাঠে গড়াতে পারে ডিপিএল, দলবদল ১৮-১৯ এপ্রিল

বাংলা নতুন বছরে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে... ....

বাংলা নতুন বছরে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

বিদ্যুতের দাম সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রীসহ ৬ সদস্য

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। এ লক্ষ্যে গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার (১৩ এপ্রিল) বিভাগটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ....

বিদ্যুতের দাম সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রীসহ ৬ সদস্য

ম্যাজিস্ট্রেটকে ঘিরে তেল পাম্পে বিশৃঙ্খলা, যুবকের কারাদণ্ড

তেল পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে জরিমানা করা হয়েছে। ....

ম্যাজিস্ট্রেটকে ঘিরে তেল পাম্পে বিশৃঙ্খলা, যুবকের কারাদণ্ড

সব প্রাথমিক শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে এবং বছরে একবার করে শিক্ষার্থীদের ইউনিফর্ম দেয়া হবে। ....

সব প্রাথমিক শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিক্রি, বিএনপির আয় সাড়ে ৪ কোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিন দিনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা বাবদ দলটির আয় দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকার বেশি। ....

সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিক্রি, বিএনপির আয় সাড়ে ৪ কোটি টাকা

অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

দেশের অর্থনীতিতে টেকসই স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, অতীতে জবাবদিহিতার ঘাটতি ও অযৌক্তিক প্রকল্প গ্রহণের কারণে অর্থনীতিতে যে অস্বাভাবিকতা তৈরি হয়েছে, তার প্রভাব এখনো বহমান। ....

অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

নওহাটা ফাজিল মাদ্রাসায় নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর পবা উপজেলার নওহাটা সালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে প্রতিবাদে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থী ও স্থানীয় এলাকাবাসী। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে অধ্যক্ষকে অপসারণসহ তিন দফা দাবি জানানো হয়। জানা গেছে, মাদ্রাসার কম্পিউটার ল্যাব অপারেটর পদে পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেনের মেয়ে ফৌজিয়া শাবনুরকে এবং ল্যাব সহকারী পদে মরিয়ম খাতুনকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, পুরো নিয়োগ প্রক্রিয়াটি লোকচক্ষুর আড়ালে ও সম্পূর্ণ গোপনে সম্পন্ন করা হয়েছে। ....

নওহাটা ফাজিল মাদ্রাসায় নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

দেশে আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

দেশে আন্দোলন শুরু হয়ে গেছে এবং এ আন্দোলনকে ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য। সরকারের দ্বৈত নীতির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, একসময় গণভোট হারাম, আবার অন্য সময় অর্ধেক হালাল। আমরা এটি পার্লামেন্টে বলেছি। আপনারা দেখেছেন আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরাও সমানতালে চালিয়েছি। আলহামদুলিল্লাহ, সুযোগ পাই বা না পাই, আমরা কণ্ঠ বন্ধ করিনি। কারণ, জনগণ আমাদের তাদের অধিকারের পক্ষে কথা বলতেই সেখানে পাঠিয়েছে। মুখ বন্ধ করে বসে থাকার জন্য নয়, বরং তাদের অধিকার আদায়ের দাবি জানানোর জন্য পাঠিয়েছে। ....

দেশে আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

রাজবাড়ীর পাংশায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ে দর্শকের ঢল

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়িয়া মাঠে শতবর্ষের ঐতিহ্য ধারণ করে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। রোববার (১২ এপ্রিল) বিকেলে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এ খেলাকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচয় তুলে ধরতেই পেপুলবাড়িয়া যুব সমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আশপাশের গ্রাম ছাড়াও দূর-দূরান্ত থেকে আগত হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক মিলনমেলায়। ছোট-বড় সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে প্রতিযোগিতার মাঠ। ....

রাজবাড়ীর পাংশায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ে দর্শকের ঢল

সামুদ্রিক সহযোগিতা বাড়াতে ঢাবি ও এসসিএসআইওর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চায়নিজ একাডেমি অব সায়েন্সেস-এর সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজি’র মধ্যে সমঝোতা স্মারক  স্বাক্ষরিত হয়েছে। রবিবার চীনের এসসিএসআইও-এর নানশা ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির মহাপরিচালক অধ্যাপক চাওলুন লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ....

সামুদ্রিক সহযোগিতা বাড়াতে ঢাবি ও এসসিএসআইওর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব ডিসিসিআইয়ের

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে সর্বোচ্চ করহার ২৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। ডিসিসিআই, চ্যানেল ২৪ ও দৈনিক সমকাল যৌথভাবে ‘বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে। ....

ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব ডিসিসিআইয়ের

জনগণের প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর জামায়াত: শফিকুর রহমান

“জনগণের অধিকার আদায়ে আমরা অতীতে আপসহীন ছিলাম, এখনো আছি; ভবিষ্যতেও থাকবো বলে জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। রবিবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানার ১৪ নম্বর ওয়ার্ডে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ....

জনগণের প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর জামায়াত: শফিকুর রহমান

রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন টনি ক্রুস, তবে এবার ভিন্ন ভূমিকায়

রিয়াল মাদ্রিদের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা সাবেক জার্মান মিডফিল্ডার টনি ক্রুস আবারও ক্লাবটিতে ফিরতে পারেন বলে গুঞ্জন উঠেছে। তবে এবার তিনি খেলোয়াড় হিসেবে নয়, ভিন্ন কোনো দায়িত্বে দেখা যেতে পারেন। ক্লাব সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ক্রুসকে প্রশাসনিক কিংবা কৌশলগত ভূমিকায় যুক্ত করার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। যদিও তার সুনির্দিষ্ট দায়িত্ব এখনো চূড়ান্ত হয়নি, ধারণা করা হচ্ছে তিনি ক্লাবের দৈনন্দিন কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরামর্শমূলক ভূমিকায় থাকতে পারেন। আগামী মৌসুম থেকেই তার এই প্রত্যাবর্তন কার্যকর হতে পারে বলেও আলোচনা রয়েছে। ....

রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন টনি ক্রুস, তবে এবার ভিন্ন ভূমিকায়