মধ্যরাতে উড়ছে হজের প্রথম ফ্লাইট
৪১৯ জন হজযাত্রী নিয়ে মধ্যরাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছে হজের প্রথম ফ্লাইট। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ....
৪১৯ জন হজযাত্রী নিয়ে মধ্যরাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছে হজের প্রথম ফ্লাইট। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ....
দেশের বর্তমান সংকট জ্বালানিকে কেন্দ্র করে নয়, বরং গণতন্ত্রের ঘাটতিই সবচেয়ে বড় সমস্যা—এমন মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘জনগণের ভোটাধিকার বারবার পদদলিত হচ্ছে, এটিই এখন সবচেয়ে বড় সংকট।’ ....
গণভোটের ফলাফল উপেক্ষা করে সরকার জনগণের মতামতকে অবজ্ঞা করেছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘৭০ শতাংশের বেশি মানুষের রায়কে অগ্রাহ্য করা মানে পুরো জাতিকেই অপমান করা।’ ....
কুষ্টিয়া সদর উপজেলার মহিষাডাঙায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় দুজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হন আরও তিনজন। এসময় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা যায়। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষা ডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নড়াইল জেলার বাসিন্দা এবং ঘোড়া ব্যবসায়ী। নিহত দুজন হলেন বিকাশ আলী (৪৫) এবং সাফায়েত হোসেন (৩৫)। ....
চুয়াডাঙ্গা জেলাজুড়ে জ্বালানি তেলের পাম্পগুলোতে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তদারকির দায়িত্বে থাকা ট্যাগ অফিসারদের অনুপস্থিতি এবং ফুয়েল কার্ডের নিয়ম উপেক্ষা করে তেল বিক্রির ফলে সাধারণ মোটরসাইকেল চালক ও কৃষকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। প্রশাসনের পক্ষ থেকে শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দেওয়া হলেও মাঠপর্যায়ে এর প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না। সরেজমিনে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, সকালের দিকে তেল সরবরাহ শুরু হলেও বেলা ১১টার পর অধিকাংশ পাম্পে ট্যাগ অফিসারদের পাওয়া যায় না। চুয়াডাঙ্গা সদরের মেসার্স চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে নির্ধারিত ট্যাগ অফিসার এস এম আবুল ফজল অনুপস্থিত। এই সুযোগে পাম্প কর্তৃপক্ষ ফুয়েল কার্ডের নিয়ম তোয়াক্কা না করেই অবাধে তেল বিক্রি করছে। একই চিত্র দেখা গেছে সুগন্ধা ফিলিং স্টেশনেও। সেখানে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। ....
বিজ্ঞাপন ও ব্যক্তিগত স্বত্ব লঙ্ঘনের অভিযোগে করা ১ কোটি রুপি ক্ষতিপূরণের মামলা খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। এতে বড় ধরনের আইনি ধাক্কা খেলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পাওয়ার সোপস লিমিটেড’-এর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন তামান্না। তার অভিযোগ ছিল, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তার ছবি পণ্যের মোড়ক ও প্রচারণায় ব্যবহার করা হয়েছে। ....
সাম্প্রতিক নির্বাচনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা’ পূরণ হয়নি এবং এতে ব্যাপক হারে কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ....
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাণিজ্য মন্ত্রণালয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। ....
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আজ । শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন । প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। উদ্বোধনের দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ছয়টি, সৌদি আরবের সাউদিয়া চারটি এবং ফ্লাইনাস চারটি ফ্লাইট পরিচালনা করবে। এসব তথ্য বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ....
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য ৯ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত। তালিকায় রয়েছে বেশ চমক ও উদারতার চিহ্ন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে জামায়াতের একটি ঘনিষ্ঠ সূত্র আরটিএনএনকে এ মনোনয়ন তালিকা নিশ্চিত করেছে। ....
দেশের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ....
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের একটি দরিদ্র পরিবারে একসঙ্গে পাঁচ নবজাতকের জন্মকে ঘিরে সৃষ্টি হয়েছে আনন্দের পাশাপাশি দুশ্চিন্তার আবহ। তিন ছেলে ও দুই মেয়ের এই পাঁচ সন্তানকে লালন-পালন করতে হিমশিম খাচ্ছেন তাদের পিতা সোহেল হাওলাদার। ....
চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা। ....
যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধের নাটক’ সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলি করার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ....
কক্সবাজার উপকূলে সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ায় জেলেদের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। একদিকে সাগরে মাছের আকাল, অন্যদিকে দীর্ঘদিনের জ্বালানি সংকট—সব মিলিয়ে জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো মৎস্যজীবী। মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাতের পর থেকে আনুষ্ঠানিকভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ....
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ....
নেত্রকোনার মদন ও খালিয়াজুরী উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে তিনজন মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। ....
এ ছাড়া স্বাধীনতা পুরষ্কারের জন্য মনোনীত পাঁচ প্রতিষ্ঠান হলো মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র। ....
গাজীপুরের পুবাইল এলাকায় একটি ফিলিং স্টেশনে তেলের মজুদে গরমিলের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জেলা প্রশাসনের যৌথ আভিযানিক দল। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুবাইলের মেসার্স হাবিব ফিলিং স্টেশনকে লক্ষ্য করা হয়। ....
শেষ মুহূর্তের নাটকীয়তায় বিদায় নিল রিয়াল মাদ্রিদ। আর দারুণ প্রত্যাবর্তনে বায়ার্ন মিউনিখ পৌঁছে গেল সেমিফাইনালে। আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে পরের ধাপ নিশ্চিত করে জার্মান জায়ান্টরা। ম্যাচের শুরুটা ছিল রিয়ালের জন্য স্বপ্নের মতো। খেলা শুরুর মাত্র ৪৬ সেকেন্ডেই দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন আর্দা গুলের। তবে খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় বায়ার্ন। কর্নার থেকে দারুণ ডেলিভারিতে Jo জশুয়া কিমিখের সহায়তায় সমতা ফেরান আলেকজান্ডার পাভলোভিচ। ....