ভোজ্যতেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে মানববন্ধন
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হয়ে যাওয়ার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ....
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হয়ে যাওয়ার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ....
জমি-সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুরে আলামিন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। ....
পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজাসহ হাতেনাতে আটক দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বড়দাপ ঘোষপাড়া এলাকার দারাজ আলীর ছেলে স্বাধীন (২০) এবং রাধানগর গ্রামের দবিরুল ইসলামের ছেলে আনছারুল ইসলাম (৩৮)। আদালতের রায়ে আনছারুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং স্বাধীনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। ....
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ....
বাজারে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা এক মানববন্ধনের আয়োজন করে। বুধবার সকালে ক্যাব এর সভাপতি রফিক-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরেন সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। ক্যাবের প্রতিবাদের সাথে ভোক্তা হিসেবে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, আল জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রার অধ্যক্ষা মাও. আবু সাইদ ও ক্যাব গাংনী শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা ক্যাব সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা। ....
কক্সবাজারের শীলখালীতে মাছ বোঝাই একটি মিনি পিকআপে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপ চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় মাছের ড্রামের ভেতরে স্কচ টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ২০টি পোটলা থেকে ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ....
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ আসর ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে ইউরোপের জায়ান্টরা। প্রথম লেগে পৃথক দুটি ম্যাচে দেখা মিলবে বার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদ এবং পিএসজি বনাম লিভারপুলের। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি মাঠে গড়াবে। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে আজ আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। দুই দলের দীর্ঘ লড়াইয়ের ইতিহাসে পাল্লা ভারী কাতালানদেরই। সব মিলিয়ে ২৫০টি ম্যাচের মধ্যে বার্সেলোনা জিতেছে ১১৫টিতে, বিপরীতে আতলেতিকোর জয় ৭৮ ম্যাচে। ইউরোপের সেরাদের লড়াইয়ে চারবার মুখোমুখি হওয়ার মধ্যে আতলেতিকো জিতেছে ২ বার, বার্সার জয় ১টিতে, বাকি ১টি ম্যাচ ড্র। সম্প্রতি লা লিগার ম্যাচে বার্সেলোনা ২-১ গোলে জিতেছিল, যা আজ তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ....
কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মোট ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। বিজিবি সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন জীম্বংখালী বিওপি’র একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা এবং একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করে। একই দিনে হোয়াইক্যং বিওপি’র আরেকটি টহলদল পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। সবচেয়ে বড় চালানটি আসে হ্নীলা বিওপি’র বিশেষ অভিযানে, যেখানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ....
দীর্ঘ ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে জার্মান ক্লাবটি ২-১ গোল ব্যবধানে জয় নিশ্চিত করে। ২০১১-১২ মৌসুমের পর এটি রিয়ালকে হারানোর প্রথম ম্যাচ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। ম্যাচের ৪১তম মিনিটে লুইস দিয়াজ গোল করে বায়ার্নকে এগিয়ে নেন, যা আসে সার্জে গ্যানাব্রির পাস থেকে। প্রথমার্ধে রিয়াল বলের ৪৮ শতাংশ দখল করলেও বায়ার্ন ৫২ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে রাখে। বায়ার্ন গোলবারে ৩১টি শট নেয়, এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি, এবং দুটি গোল আসে। রিয়াল গোলবারে ২৩টি শট নেয়, অনটার্গেটে ছিল চারটি এবং একটি গোল করতে সক্ষম হ ....
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের চরম হুমকিমূলক একটি বক্তব্যকে কেন্দ্র করে। ইরানকে ঘিরে সামরিক চাপ বাড়তে থাকায় বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন—আসলেই কি পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হয়েছে? ....
পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজাসহ হাতেনাতে আটক দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ....
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ এবং ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রায় ৬ হাজার প্রার্থীর প্রধান দুই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ....
রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৭৪ লিটার পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ....
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মৃত খবির উদ্দিন ও ফাতেমা খাতুনের ছেলে ওমর ওসমান রাজু। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু পরিবারের আর্থিক অনটন আর দুরাবস্থার কারণে বর্তমানে কৃষি জমিতে পেয়াজ তোলার শ্রমিকের কাজ করছেন এই মেধাবী শিক্ষার্থী। ....
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (সবুজ)। ....
বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট ফুয়েল) মূল্য বৃদ্ধি করা হয়েছে। এপ্রিল মাসের জন্য লিটার প্রতি তেলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ....
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন অভিনয় শিল্পীরা। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবারও (৭ এপ্রিল) নিরাপত্তার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। ....
দেশে আবারও মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় এই কম্পন আঘাত হানে, যার প্রভাব ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সিলেট ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও অনুভূত হয়। ....
সম্মিলিত ইসলামী ব্যাংকের অসুস্থ আমানতকারীদের জন্য বিশেষ সহায়তা হিসেবে মার্জার হওয়া ব্যাংকগুলোর প্রশাসকদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত প্রদানের ক্ষমতা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ....
ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হালিমাতুল সাদিয়া। এছাড়া, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের শিক্ষার্থী ইফরিত ফাইজা ইমি রানার্স-আপ হয়েছেন। ....