img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ট্যাগ : বিএনপি
বিএনপির প্রত্যাবর্তন: গণতন্ত্র পুনর্গঠনের নতুন অধ্যায়
প্রায় ১৭ বছর পর জাতীয় নির্বাচনে বড় ধরনের অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট দিয়েছেন দেশের মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতৃত্বে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরা—বাংলাদেশের রাজনীতিতে একটি বড় মোড় ঘোরানোর ইঙ্গিত দিচ্ছে। ....
বিএনপির প্রত্যাবর্তন: গণতন্ত্র পুনর্গঠনের নতুন অধ্যায়
ত্রয়োদশ সংসদে দেড় শতাধিক নতুন মুখ, প্রথমবার এমপি তারেক–শফিকুর
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে বড় পরিবর্তনের আভাস মিলছে। বিগত কোনো সংসদ নির্বাচনে জয়ী হননি—এমন দেড় শতাধিক নতুন মুখ নিয়ে গঠিত হতে যাচ্ছে নতুন সংসদ। এর মধ্যে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারেক রহমান ও শফিকুর রহমান। ....
ত্রয়োদশ সংসদে দেড় শতাধিক নতুন মুখ, প্রথমবার এমপি তারেক–শফিকুর
নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন “এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল। আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক (সুনির্দিষ্ট) অনেকগুলো আসনকে টার্গেট করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।” শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। ....
নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে : নাহিদ ইসলাম
মুন্সীগঞ্জে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
নির্বাচন পরবর্তী সহিংসতায় মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে শুক্রবার বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ধানের শীষের সমর্থক স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামে জসিম উদ্দিন (৩০) নামের ওই যুবককে তাঁর বাড়িতে ঢুকে পিটিয়ে আহত করা হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ....
মুন্সীগঞ্জে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য দল হিসেবে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন  মা‌র্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মার্কো রুবিও। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশ‌টি এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। ....
বাগেরহাট-২ আসনে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ১০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাগেরহাট-২ আসনে বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনায় রেফার করেছেন চিকিৎসক। ....
বাগেরহাট-২ আসনে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ১০
এনসিপির নেতাকর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে : আখতার
জাতীয় নির্বাচনের পর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী আখতার হোসেন। তার দাবি, মাইকে ঘোষণা দিয়ে ধরে ধরে এনসিপির নেতাকর্মীদের মারধর করা হচ্ছে। এ জন্য বিএনপির নেতাকর্মীদের দিকে অভিযোগ ছুঁড়ে দিয়েছেন। ....
এনসিপির নেতাকর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে : আখতার
দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের উত্থান কী তাৎপর্য বহন করে?
১৭ বছর নির্বাসনে থাকার পর বড়দিনে (২৫ ডিসেম্বর) বাংলাদেশে ফিরেছিলেন তারেক রহমান। আর মাত্র সাত সপ্তাহ পরেই তিনি দক্ষিণ এশিয়ার এই দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন। নির্বাচনী জরিপ বলছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তারেক রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩০০ আসনের সংসদে ১৮৫টিরও বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর এটিই দেশের প্রথম নির্বাচন। ....
দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের উত্থান কী তাৎপর্য বহন করে?
বিএনপির ভূমিধস জয়, বাংলাদেশে কী অর্থ বহন করে?
বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতনের পর এটিই হবে প্রথম নির্বাচিত সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এই নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের একটি লিটমাস টেস্ট বা অগ্নিপরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। তবে পর্যবেক্ষকরা বলছেন, ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে ক্ষমতায় থাকা প্রধান দুটি দলের একটি—বিএনপির এই বিশাল জয় প্রমাণ করে যে, বাংলাদেশের মানুষ পরীক্ষিত শক্তির ওপরই আস্থা রাখতে পছন্দ করে। ....
বিএনপির ভূমিধস জয়, বাংলাদেশে কী অর্থ বহন করে?
‘অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ’
আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই আগামী সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল... ....
‘অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ’
‘আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার হোক’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার হোক সেটাই চাই।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)... ....
‘আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার হোক’
বিএনপির জয়ে রাবিতে দোয়া মাহফিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয় অর্জন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ এবং ইউট্যাব। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  ....
বিএনপির জয়ে রাবিতে দোয়া মাহফিল
রাজবাড়ী-১ ও ২ আসনে বিএনপির একচ্ছত্র আধিপত্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুটি আসনেই বিজয়ী হলেন ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার। তিনি জানান, রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৫৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এর মধ্যে ২ লাখ ৭১ হাজার ৯০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট প্রদত্ত ভোটের মধ্যে ৫ হাজার ৫৯৬টি ভোট বাতিল হয়। ....
রাজবাড়ী-১ ও ২ আসনে বিএনপির একচ্ছত্র আধিপত্য
বিএনপির ভূমিধস জয়, কে কয়টি আসন পেল?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেছে নির্বাচন কমিশন-ইসি। দুপুর বারোটার দিকে ফল ঘোষণা সমাপ্ত করে ইসি। তবে দুটি আসনের ফলাফল এখনো পাওয়া যায়নি। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী ভূমিধ্বস জয় পেয়েছে বিএনপি জোট। ....
বিএনপির ভূমিধস জয়, কে কয়টি আসন পেল?
দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলো বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফল ঘোষণা নিয়ে রাতভর নানা নাটকীয়তার পর, ভোট হওয়া ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯২টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ ফলাফল ঘোষণা চলছে। ....
দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলো বিএনপি
মির্জা আব্বাসের কাছে হেরে গেলেন নাসীরুদ্দিন পাটওয়ারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের কাছে এনসিপি প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পরাজিত হয়েছেন। ....
মির্জা আব্বাসের কাছে হেরে গেলেন নাসীরুদ্দিন পাটওয়ারী
হেরে গেলেন সারজিস আলম
পঞ্চগড়-১ আসনে ১১–দলীয় ঐক্যর প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হেরে গেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। ....
হেরে গেলেন সারজিস আলম
জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে শেষপর্যন্ত তিনি প্রত্যাশিত ফল করতে পারেননি। তিনি কেটলি প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট। ফলে এই আসনে তিনি জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বগুড়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। যা মোট ভোটারের ৭২.৬৩ শতাংশ। ....
জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না