জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত
আগামী ২৫ এপ্রিল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২৩ এপ্রিল) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ....




