img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : বরণ

কক্সবাজারে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব ‘সাংগ্রেং’

পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে সাংগ্রেং উৎসব উদযাপনে মেতে উঠেছে কক্সবাজার। প্রতিবছরের মতো এবারও সাত দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে।  শুক্রবার (১৭... ....

কক্সবাজারে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব ‘সাংগ্রেং’

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ

রাজধানীর রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে হাজার কণ্ঠে বর্ষবরণ আয়োজন। খুদে শিল্পী থেকে শুরু করে দেশের প্রথিতযশা শিল্পীদের সম্মিলিত পরিবেশনায় বরণ করা হলো বাংলা নতুন বছর। চ্যানেল আই ও সুরের ধারার যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া এ আয়োজন চলে সকাল ৯টা পর্যন্ত।  সকাল থেকেই সুরের ধারার শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে সরোবর প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। সম্মিলিত কণ্ঠে বাংলা গান পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান অংশগ্রহণকারীরা। ভোর সাড়ে ৬টায় রেজওয়ান চৌধুরী বন্যার নেতৃত্বে ‘তুমি নির্মল করো, মঙ্গল করো’ গান পরিবেশিত হলে পুরো পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ....

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ

বৈশাখ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মানুষের ঢল

পয়লা বৈশাখ উদযাপনে রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছে এক প্রাণবন্ত উৎসবস্থলে। বৈশাখকে বরণ করতে ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা অনুষদ, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ও আশপাশের সড়কগুলোতে মানুষের ঢল নামে। সব বয়সী মানুষ, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে উৎসবের আমেজে। সকালবেলায় সূর্য ওঠার আগেই অনেকেই চলে আসেন প্রিয় এই প্রাঙ্গণে। লাল-সাদা পোশাকে সজ্জিত তরুণ-তরুণী, নারীদের খোঁপায় গাঁথা ফুল, পুরুষদের পাঞ্জাবিতে বৈশাখের ছোঁয়া—সব মিলিয়ে চারদিকে সৃষ্টি হয় এক বর্ণিল আবহ। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছর। ....

বৈশাখ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মানুষের ঢল

রমনার বটমূলে গানে গানে নতুন বছরকে বরণ করলো ছায়ানট

রাজধানীর রমনা বটমূলে সূর্যোদয়ের পর শুরু হয়েছে ছায়ানট-এর ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। সকাল ৬টা ১৫ মিনিটে সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। শুরুর পরপরই পরিবেশিত হয় ‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’ এবং ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে’। বাংলা নববর্ষ ১৪৩৩-কে স্বাগত জানিয়ে এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে—“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির”। ....

রমনার বটমূলে গানে গানে নতুন বছরকে বরণ করলো ছায়ানট

<span style="font-size: 14pt; font-weight: bold;">রমনা বটমূলে বোমা হামলা : বিচার হয়নি ২৫ বছরেও</span>

২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন রমনা বটমূলে বোমা হামলা হয়। ওই ঘটনায় ১০ জন নিহত ও কয়েকজন আহত হন। বোমা হামলার ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। ....

<span style="font-size: 14pt; font-weight: bold;">রমনা বটমূলে বোমা হামলা : বিচার হয়নি ২৫ বছরেও</span>

যবিপ্রবিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

বর্ণাঢ্য র‌্যালি, নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি... ....

যবিপ্রবিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

সাফজয়ী যুবাদের ছাদখোলা বাসে বরণ, হাতিরঝিলে দেয়া হবে সংবর্ধনা

মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রেখে আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলাদেশ। এই গৌরবময় অর্জন উদ্‌যাপন করতে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ সন্ধ্যায় দলটি দেশে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বরণ করে নেওয়া হবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে একটি বিশেষ ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের রাজধানী ঘুরিয়ে আনা হবে, যাতে সাধারণ মানুষও এই সাফল্যের আনন্দে অংশ নিতে পারে। ....

সাফজয়ী যুবাদের ছাদখোলা বাসে বরণ, হাতিরঝিলে দেয়া হবে সংবর্ধনা