নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে আগুন
১২ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব কেন্দ্রের বুথে... ....
১২ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব কেন্দ্রের বুথে... ....
জেন জি আন্দোলনের পর স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ হবে। যদিও দেশ জেন জি তরুণদের বিপ্লবের অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়েছে, নির্বাচনী রাজনীতিতে এখনও পুরনো রাজনৈতিক শক্তির প্রাধান্যই রয়ে গেছে। ....
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে ঘরমুখো মানুষের ভোগান্তি দেখা দিয়েছে। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বাস সংকট, যানজট এবং অতিরিক্ত ভাড়া প্রদানে অনেকে সমস্যার মধ্যে পড়েছেন। অনেক যাত্রী বলছেন—ভোট দিতে যাওয়া যেন এখন তাদের জন্য এক বড় ‘শাস্তি’ হয়ে দাঁড়িয়েছে। ....
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে গত ১১ ডিসেম্বর এর পর থেকে এখন পর্যন্ত সারাদেশে ৩১৭ টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৬০৩... ....
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অস্ত্র থ্রেট, তবে লুট হওয়া অস্ত্র নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারবেনা বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে 'জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি' সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ....
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষরা পরাজয় এড়ানোর জন্য বিএনপিকে ঘিরে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। মঙ্গলবার (১০... ....
অন্তবর্তী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর টোকিওকে সতর্কবার্তা দিয়েছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী যদি কোনো প্রকার বেপরোয়া পদক্ষেপ নেন, তাহলে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত চীন। ....
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার সাধারণ ও বিশেষ ছুটি ঘোষণা করেছে ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ছুটি শুরুর প্রথম দিনেই রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের যাত্রা পরিণত হয়েছে এক দীর্ঘ ভোগান্তিতে—যেখানে বাস সংকট, কয়েকগুণ বাড়তি ভাড়া আর তীব্র যানজট মিলেমিশে সাধারণ মানুষের দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে। ....
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। ....
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে কোনো ঝুঁকিপূর্ণ ব্যক্তি যেন দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ....
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রথমবারের মতো কারাগারে বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। দেশের ৭২টি কারাগারে গত সাত দিনে ৫ হাজার ৬৭ জন বন্দী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে নারী বন্দী ভোট দিয়েছেন ১৯৮ জন। ভিআইপি বন্দী ভোট দিয়েছেন ৫৬ জন। ....
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে সকল প্রকার নির্বাচনী প্রচার-প্রচারণা। ....
ঢাকা-গাজীপুরের মহাসড়কগুলো যেন ঈদের আগের রাত। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চন্দ্রা, কোনাবাড়ি, নাওজোর, সাভার হয়ে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের পথে শুধু মানুষ আর মানুষ। হাতে ব্যাগ, মাথায় বস্তা, কোলে শিশু—পরিবার নিয়ে বাড়ি ফিরছে লাখো ভোটার। কেউ বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, কেউবা দল বেঁধে পিকআপে-ট্রাকে চেপে রাতের অন্ধকারে হারিয়ে যাচ্ছেন গ্রামের পথে। ....
সারাদেশ ব্যাপী প্রায় ১৮ দিনের নির্বাচনী সফর শেষ করলেন বিএনপি চেয়্যারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করেন তিনি। ....
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বছরের পর বছর ধরে নির্বাচনের সময় বাংলাদেশের বিরোধী দলগুলোর রাজপথে খুব একটা উপস্থিতি ছিল না। হয় তারা ভোট বর্জন করত, নয়তো জ্যেষ্ঠ নেতাদের গণগ্রেপ্তারের ফলে কোণঠাসা হয়ে পড়ত। তবে বৃহস্পতিবারের ভোটের আগে পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। ....
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রিফাতুল হক। তিনি বলেছেন, শান্তি শৃঙ্খলা বজায় স্বার্থে যা যা করার দরকার আমরা সেইটা করব এবং অবৈধভাবে কেন্দ্রীয় প্রবেশ করে জাল ভোট দেয়ার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ....
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের আওতামুক্ত রাখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে এ নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে জানিয়েছে কমিশন। ....
নানা অনিয়ম, সহিংসতা কিংবা ভোটগ্রহণের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হলে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের ফলাফল বাতিল করে পুনরায় ভোটের সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচন হোক বা স্থানীয় সরকার নির্বাচন—কোনো কেন্দ্রের ভোট বাতিল হওয়া মানেই পুরো নির্বাচন প্রক্রিয়ার ওপর আস্থার সংকট তৈরি হওয়া। সে ক্ষেত্রে ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের অভিযোগ ও প্রশাসনের নিরপেক্ষতা—সব দিক বিবেচনায় নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয় কমিশনকে। প্রয়োজন হলে পুরো আসনের ভোটও স্থগিত বা বাতিল করা যেতে পারে। ....
আজ ঢাকা মহানগর দক্ষিণ ও নিজের নির্বাচনী এলাকার মোট আটটি স্থানে নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান। সকাল ১১টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে তিনি ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন। তারেক রহমানের আজকের দিনের কর্মসূচি শুরু হবে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে আয়োজিত জনসভার মাধ্যমে। ধারাবাহিকভাবে তিনি দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে এবং দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডের জনসভায় উপস্থিত হবেন। বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে ভাষণ দেওয়ার পর তিনি বিকেল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডের জনসভায় অংশ নেবেন। বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-শ্যামপুর রোড এবং বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে। দিনের সর্বশেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে আয়োজিত জনসভার মাধ্যমে তিনি আজকের নির্বাচনী প্রচার সমাপ্ত করবেন। ....
নির্বাচনকে সামনে রেখে ‘সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে তিনি শুরুতে পররাষ্ট্রসচিব... ....