রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ....
রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ....
প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক এমপি’র নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। ....
জ্বালানি সংকট মোকাবিলার প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ। গেল রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, মন্ত্রিপরিষদের আজকের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ....
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ....
আগামী ২৭ এপ্রিল যশোরে সফর করবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ....
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর রাষ্ট্রদূতরা। ....
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ....
দেশের বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো গঠিত ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ....
বাংলাদেশের বর্তমান সংবিধানের সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই বলে মন্তব্য করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। শনিবার (৪ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের... ....
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে এই পরিষদ গঠন করা হয়েছে। ....
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার গ্যাস লাইটার তৈরির কারখানায় লাগা আগুনে পুরে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ....
রাজধানীর হাতিরপুলে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জোনায়েদ সাকী। শনিবার (৪ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেওয়ান আবদুর রশিদ নীলু। সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকী বলেন, তিনি দল থেকে পদত্যাগ করেননি; বরং দলের সাংগঠনিক নীতির অংশ হিসেবেই এই দায়িত্ব ছেড়েছেন। প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেও তিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে সক্রিয় থাকবেন এবং রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন। ....
রাজশাহীর মালপাড়া গ্রামের বাসিন্দা টুলি বেগম সংগ্রামী জীবনের স্বীকৃতি হিসেবে একটি অটোরিকশা উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কাছ থেকে। পরিবারের অসহযোগিতার কারণে জীবিকার তাগিদে নিজেই... ....
নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পাঁচ বছর পর, মিয়ানমারের জান্তা প্রধান সংসদীয় ভোটে জয়ী হয়ে দেশটির প্রেসিডেন্ট হয়েছেন। এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে তিনি তার রাজনৈতিক ক্ষমতাকে আরও পাকাপোক্ত করলেন। সংবাদ সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দেশটির সেনা-সমর্থিত সংসদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৫৮৪ ভোটের মধ্যে অন্তত ২৯৩টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন মিন অং হ্লাইং। ....
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালানোর প্রায় আট মাস পর অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত ড. মো. ছফিউল্লাহ–এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ ঘটনায় অনুসন্ধানের জন্য দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মো. জাহেদ আলম–কে দায়িত্ব দেওয়া হয়েছে। ....
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে। বৈঠকে চলমান জ্বালানি সংকটকে ঘিরে নতুন বেশি কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ....
বাংলাদেশে শিশুদের জন্য প্রয়োজনীয় টিকার সাম্প্রতিক সংকট নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। এই সংকটের পেছনে অন্তর্বর্তী সরকারের সময় নেয়া কিছু নীতিগত সিদ্ধান্ত এবং বাস্তবায়নে ঘাটতির বিষয়টি... ....
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ইরান যুদ্ধের প্রাথমিক লক্ষ্যগুলো পূরণ হয়েছে। এখন এই যুদ্ধ থেকে আর কী অতিরিক্ত অর্জন করা সম্ভব, তা স্পষ্ট নয়। আলবানিজ... ....
সংরক্ষিত ধানে পোকামাকড়ের আক্রমণে প্রতি বছরই উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। এই ক্ষতি কমাতে আল্ট্রাসনিক প্রযুক্তিনির্ভর নতুন এক উদ্ভাবন নিয়ে কাজ করছেন বাংলাদেশ কৃষি... ....
প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। ....