
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর রাষ্ট্রদূতরা।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর প্রতিনিধি দলের এই সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।



