গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকার মধ্যেই সংশয় কাটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে তার প্রথম "বোর্ড অফ পিস" (শান্তি পরিষদ) শীর্ষ সম্মেলন করতে যাচ্ছেন। এই সম্মেলনের মাধ্যমে মার্কিন নেতা সম্ভবত প্রমাণ করতে চাইছেন যে, সদ্য গঠিত এই প্যানেলটি এমনকি সমর্থনকারী দেশগুলোর সংশয়ও কাটিয়ে উঠতে সক্ষম।
বৃহস্পতিবারের এই সম্মেলনটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় ইসরায়েলের গণহত্যার মধ্যে মার্কিন সমর্থিত একটি "যুদ্ধবিরতি" পরিকল্পনা অনুমোদনের প্রায় তিন মাস পূর্ণ হতে চলেছে। ওই পরিকল্পনায় বিধ্বস্ত ফিলিস্তিনি ছিটমহলটির পুনর্গঠন তদারকি এবং তথাকথিত ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের জন্য বোর্ড অফ পিসকে দুই বছরের ম্যান্ডেট দেওয়া হয়েছিল। ....