img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলছাত্রীকে (১৫) অপহরণ ও ধর্ষণের দায়ে মো. সালাম (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।  সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোস্তাগীর আলম এই রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ী, আসামী মো. সালামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি ধারায় সাজা প্রদান করা হয়েছে। মামলায় আইনের ৯(১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আইনের ৭ ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ....

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন 

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে... ....

চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন 

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ববিতা (২৭) আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা ও... ....

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় পাম্পগুলোতে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা, ফুয়েল কার্ড মানা হচ্ছে না

চুয়াডাঙ্গা জেলাজুড়ে জ্বালানি তেলের পাম্পগুলোতে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তদারকির দায়িত্বে থাকা ট্যাগ অফিসারদের অনুপস্থিতি এবং ফুয়েল কার্ডের নিয়ম উপেক্ষা করে তেল বিক্রির ফলে সাধারণ মোটরসাইকেল চালক ও কৃষকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। প্রশাসনের পক্ষ থেকে শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দেওয়া হলেও মাঠপর্যায়ে এর প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না। সরেজমিনে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, সকালের দিকে তেল সরবরাহ শুরু হলেও বেলা ১১টার পর অধিকাংশ পাম্পে ট্যাগ অফিসারদের পাওয়া যায় না। চুয়াডাঙ্গা সদরের মেসার্স চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে নির্ধারিত ট্যাগ অফিসার এস এম আবুল ফজল অনুপস্থিত। এই সুযোগে পাম্প কর্তৃপক্ষ ফুয়েল কার্ডের নিয়ম তোয়াক্কা না করেই অবাধে তেল বিক্রি করছে। একই চিত্র দেখা গেছে সুগন্ধা ফিলিং স্টেশনেও। সেখানে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। ....

চুয়াডাঙ্গায় পাম্পগুলোতে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা, ফুয়েল কার্ড মানা হচ্ছে না

চুয়াডাঙ্গায় তেল পাম্পে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ, যুবকের কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে নিয়মিত তদারকির অংশ হিসেবে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. সিফাত হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ....

চুয়াডাঙ্গায় তেল পাম্পে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ, যুবকের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় রাস্তা নেই, তবু ৩৩ লাখ টাকার ব্রিজ

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর মরাঘাট এলাকায় কোনো সংযোগ সড়ক ছাড়াই নির্মাণ করা হয়েছে একটি আরসিসি ব্রিজ। বৈরাগী খালের ওপর নির্মিত এই ব্রিজটি ৩৩ লাখ টাকার বেশি ব্যয়ে তৈরি হলেও বর্তমানে এটি জনসাধারণের কোনো কাজেই আসছে না। এলাকাবাসীর অভিযোগ, জনস্বার্থ বিবেচনা না করে কেবল সরকারি অর্থের অপচয় করতেই এই ‘অপ্রয়োজনীয়’ ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ....

চুয়াডাঙ্গায় রাস্তা নেই, তবু ৩৩ লাখ টাকার ব্রিজ

চুয়াডাঙ্গায় মাধ্যমিক শিক্ষা প্রশাসনে ভারপ্রাপ্তের অতিরিক্ত চাপ, নেই স্থায়ী কর্মকর্তা 

চুয়াডাঙ্গা জেলায় দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে মাধ্যমিক শিক্ষা প্রশাসন। গুরুত্বপূর্ণ এ খাতে স্থায়ী জনবল নিয়োগ না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা। অনুসন্ধানে জানা যায়, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান ২০২৪ সালের নভেম্বরে অবসরে যাওয়ার পর থেকে এখনো পূর্ণাঙ্গ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়নি। তার পরিবর্তে জেলার দু’টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব দিয়ে অফিস চালানো হচ্ছে। নিজ নিজ প্রতিষ্ঠানের দায়িত্ব সামলানোর পাশাপাশি জেলা অফিসের রুটিন কাজ করলেও জেলার সামগ্রিক তদারকি ও উন্নয়নমূলক কার্যক্রমে ঘাটতি থেকে যাচ্ছে। ফলে জেলার প্রত্যন্ত এলাকা থেকে জরুরি প্রয়োজনে শিক্ষা অফিসে আসা ব্যক্তিরা প্রায়ই শূন্য চেয়ার পেয়ে ফিরে যান। অনেকে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের খুঁজে বেড়াতে গিয়ে সময় ও অর্থের অপচয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ....

চুয়াডাঙ্গায় মাধ্যমিক শিক্ষা প্রশাসনে ভারপ্রাপ্তের অতিরিক্ত চাপ, নেই স্থায়ী কর্মকর্তা 

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ....

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা

কালবৈশাখীর তাণ্ডবে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি

এক ঘণ্টার কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে চুয়াডাঙ্গার বিস্তীর্ণ কৃষিজমির ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। মাঠজুড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কৃষকের সোনালি স্বপ্ন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে এ ঝড় আঘাত হানে। ঝড়ে ভুট্টা গাছ এবং ধানের শীষ নষ্ট হয়ে গেছে। আমের গুটি ঝরে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভুট্টা চাষিরা-অনেকের খেত প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট ৯৭ হাজার ৩৬৯ হেক্টর আবাদি জমির মধ্যে অন্তত ৩৯৫ হেক্টরের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ভুট্টা ২৬৩ হেক্টর, বোরো ধান ৬০ হেক্টর, কলা ৪১ হেক্টর, পেঁপে ১১ হেক্টর, আম ৫ হেক্টর, সবজি ১২ হেক্টর এবং পান ৩ হেক্টর জমি রয়েছে। ....

কালবৈশাখীর তাণ্ডবে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বৃদ্ধ রোগীকে নিয়ে তত্ত্বাবধায়কের মন্তব্যে তীব্র ক্ষোভ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে অবহেলার শিকার হয়েছেন নূর আলম (৬৫) নামের এক বৃদ্ধ। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসের আচরণের অভিযোগে রোগী ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, নূর আলম দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার মোমিনপুর রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান করে আসছেন। প্রায় নয় দিন আগে রাজবাড়ীতে কুকুরের কামড়ে তার পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। সময়মতো চিকিৎসা না পাওয়ায় সংক্রমণ ছড়িয়ে পচন ধরেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চিকিৎসার আশায় তিনি সদর হাসপাতালে আসেন। সেখানে উপস্থিত দুই ব্যক্তির মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে ভর্তি করানোর উদ্যোগ নেন। ....

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বৃদ্ধ রোগীকে নিয়ে তত্ত্বাবধায়কের মন্তব্যে তীব্র ক্ষোভ

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়: তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় পা পিছলে তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে ৯টার মধ্যে  এই ঝড়ের কারণে গাছ ভেঙে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  নিহত মকলেছুর রহমান (৬৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। ....

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়: তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

তেল নিতে কমছে বাইকারদের ভিড়, বাড়ছে কৃষকের সংখ্যা

চুয়াডাঙ্গায় জেলাজুড়ে গত কয়েকদিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তবে প্রশাসনের নজরদাড়িতে পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেলের সংখ্যা কমেছে। তীব্র জ্বালানি সংকটের মধ্যে... ....

তেল নিতে কমছে বাইকারদের ভিড়, বাড়ছে কৃষকের সংখ্যা

চুয়াডাঙ্গা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন

দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা তাপপ্রবাহ বয়ে চলেছে। তাপপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছে জেলাবাসীর জীবনযাপন। বাতাসে আর্দ্রতা কমে আসায় তীব্র গরমের প্রভাব আরও... ....

চুয়াডাঙ্গা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন

চুয়াডাঙ্গায় ‘নো কার্ড, নো ফুয়েল’ নিয়ম মানছে না কেউ

জ্বালানি তেলের সংকট নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘নো কার্ড, নো ফুয়েল’ কার্যক্রম। তবে তেল পাম্পে জ্বালানির জন্য ভিড় করলেও কার্ড প্রদর্শন করছেন না গ্রাহকরা।... ....

চুয়াডাঙ্গায় ‘নো কার্ড, নো ফুয়েল’ নিয়ম মানছে না কেউ

চুয়াডাঙ্গায় তাপমাত্রার ৩৯ ডিগ্রি ছাড়ল, ওষ্ঠাগত জনজীবন

বৈশাখের আগেই চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আগুনের দহন। টানা কয়েকদিন ধরেই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রোদের প্রখরতা। এদিন বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।  বৃহস্পতিবারও ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে চুয়াডাঙ্গা ছিল দেশের তপ্ত জেলা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শুধু উচ্চ তাপমাত্রা নয়, বাতাসে আর্দ্রতার আধিক্য থাকায় ভ্যাপসা গরমে জনজীবন এক প্রকার থমকে গেছে। প্রখর রোদে মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরছে। রাস্তার পিচ গলা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শহরের বড় বাজার এলাকায় দেখা হয় ভ্যানচালক কাসেম মিয়ার সাথে। কপাল চুইয়ে পড়া ঘাম মুছতে মুছতে তিনি বলেন, “রাস্তায় বের হলে মনে হচ্ছে গায়ে কেউ আগুনের ছ্যাঁকা দিচ্ছে। রোদের দিকে তাকানো যাচ্ছে না। শরীর থরথর করে কাঁপছে, কিন্তু পেটের দায়ে এই আগুনেই বের হতে হয়েছে।” ....

চুয়াডাঙ্গায় তাপমাত্রার ৩৯ ডিগ্রি ছাড়ল, ওষ্ঠাগত জনজীবন

তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’, কনটেইনারে বিক্রি নিষিদ্ধ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে কনটেইনার বা জারে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৯... ....

তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’, কনটেইনারে বিক্রি নিষিদ্ধ

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ: কার্যালয় ‘অবমুক্ত’ ও পতাকা উত্তোলন

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়কে 'অবমুক্ত' ঘোষণা করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ঘটনায় সংগঠনটি তাদের কেন্দ্রীয় ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছে, যা দ্রুতই বিভিন্ন সামাজিক মাধ্যম ও পেজে ছড়িয়ে পড়ে। শুক্রবার সকাল ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় পেজে আপলোড করা ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হকের নেতৃত্বে পাঁচজন জেলা আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন। ভিডিওতে দেখা যায়, উপস্থিত পাঁচজনের মধ্যে তিনজন হেলমেট পরা এবং দুইজন হাতে জাতীয় ও সাংগঠনিক পতাকা ধরে আছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা রয়েছে। ইমদাদুল হক ভিডিওতে বলেন, "চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের অফিস অবমুক্ত করা হলো।" ....

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ: কার্যালয় ‘অবমুক্ত’ ও পতাকা উত্তোলন

জীবননগরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার জীবননগরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার (২৭... ....

জীবননগরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন