যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট । শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা “নীতিগতভাবে” হয়ে গেছে। 1ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত নাকি ইরান থেকে তেল কেনার পরিবর্তে এবার ভেনেজুয়েলা থেকে তেল কিনতে যাচ্ছে।
ট্রাম্পের ভাষ্য, “ভারত আসছে, এবং তারা ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে… আমরা ইতোমধ্যে এই চুক্তি—অন্তত ধারণাগতভাবে—করে ফেলেছি।” তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারত সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে ইরানি তেল আমদানি করতে পারেনি। বরং ইউক্রেন যুদ্ধকে ঘিরে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবের মধ্যে দাম তুলনামূলক কমে যাওয়ায় ভারত রাশিয়া থেকে বেশি তেল কিনেছে—এমনটাই বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ....