img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভর্তি পরীক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকে সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে।

ভর্তি পরীক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে রবিবার, নতুন উত্তেজনার আশঙ্কা

 ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে সম্প্রতি বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদ রোববার (২৬ এপ্রিল) শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল পাবলিক ব্রডকাস্টার কেএএন। বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা তেল আবিবকে নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছিলেন, তা আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হবে। ইস্তাম্বুল থেকে প্রেরিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প অনির্দিষ্টকালের আলোচনার পরিবর্তে দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে চাইছেন। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রোববারের মধ্যে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা খুবই কম।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে রবিবার, নতুন উত্তেজনার আশঙ্কা

ঢাকায় মেঘলা আকাশ, তবু বৃষ্টির আশা নেই 

সকালে আকাশে কিছু মেঘের আনাগোনা থাকলেও ঢাকাবাসীর জন্য স্বস্তির বৃষ্টির কোনো ইঙ্গিত নেই। বরং দিনজুড়ে আবহাওয়া শুষ্কই থাকতে পারে, আর তাপমাত্রাও তেমন বদলাবে না। ফলে গরমের অনুভূতি আগের মতোই থাকবে রাজধানীজুড়ে।

ঢাকায় মেঘলা আকাশ, তবু বৃষ্টির আশা নেই 

দেশের বাজারে কমলো সোনা ও রুপার দাম

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমার কারণে স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।

দেশের বাজারে কমলো সোনা ও রুপার দাম

সংরক্ষিত নারী আসনে বড় ধাক্কা জামায়াত জোটের!

দুইজন প্রার্থীর মধ্যে নির্বাচন কমিশন একজনের মনোনয়নপত্র বাছাই স্থগিত এবং অন্যজনের মনোনয়ন গ্রহণ না করার মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী জোট তাদের প্রাপ্য একটি আসন হারাতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।...

সংরক্ষিত নারী আসনে বড় ধাক্কা জামায়াত জোটের!

সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে এ বাছাই কার্যক্রম শুরু হয়। বাছাই কার্যক্রম পরিচালনা করেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।

সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা

জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

আগামী ২৫ এপ্রিল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২৩ এপ্রিল) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা ছাত্রদলের, উদ্বেগে সাংবাদিকরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিনে পৃথক দুই ঘটনায় ছয়জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ও গভীর রাতে ক্যাম্পাসের দুটি হলে এসব ঘটনা ঘটে। পরে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতারা ঘটনাগুলোর জন্য দুঃখ প্রকাশ করেছেন। সাংবাদিকদের অভিযোগ, একই দিনে ধারাবাহিকভাবে দুই ঘটনায় ছয়জন সাংবাদিক হেনস্তার শিকার হওয়ায় ক্যাম্পাসে তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা ছাত্রদলের, উদ্বেগে সাংবাদিকরা

রাসেল ব্র্যান্ডের স্বীকারোক্তি ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি

ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড হলিউডে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। সম্প্রতি ‘দ্য মেগান কেলি শো’-তে ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন। তিনি জানান, যখন তাঁর বয়স ৩০ বছর ছিল, তখন তিনি ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। যুক্তরাজ্যে ১৬ বছর বয়স সম্মতির জন্য বৈধ হলেও, ব্র্যান্ড নিজে এখন এই সম্পর্ককে ‘শোষণমূলক’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, সে সময় তিনি যথেষ্ট পরিপক্ক ছিলেন না এবং নিজের খ্যাতির প্রভাব যে অন্যের জন্য ক্ষতিকর হতে পারে, তা বুঝতে পারেননি।

রাসেল ব্র্যান্ডের স্বীকারোক্তি ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি

ইফাতে জনসংযোগ প্রধান হিসেবে বিল্লাল বিন কাশেমের যোগদান

পুনরায় ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কবি, লেখক ও একসময়ের সাংবাদিক বিল্লাল বিন কাশেম সোহেল। দীর্ঘ অভিজ্ঞতা, বহুমাত্রিক প্রতিভা এবং সমাজসচেতন দৃষ্টিভঙ্গির কারণে তার এই যোগদানকে সংশ্লিষ্ট মহল গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে।...

ইফাতে জনসংযোগ প্রধান হিসেবে বিল্লাল বিন কাশেমের যোগদান

উত্তর প্রদেশের মির্জাপুরে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মির্জাপুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। একটি মালবাহী ট্রাকের ব্রেক বিকল হয়ে একাধিক যানের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় সড়ক-১৩৫-এর ড্রামন্ডগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামা একটি ঢালু সড়কে দুর্ঘটনাটি ঘটে।

উত্তর প্রদেশের মির্জাপুরে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের

<span style="font-size: 18pt; color: #e03e2d;">অলিখিত ফাইনালে চাপ কাটাতে লড়ছে টাইগাররা</span>

তিন ম্যাচ সিরিজের শেষ ও নির্ধারণী ওয়ানডেতে, টস জিতে স্বাগতিক বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। চট্টগ্রামের...

<span style="font-size: 18pt; color: #e03e2d;">অলিখিত ফাইনালে চাপ কাটাতে লড়ছে টাইগাররা</span>

ইবিতে আন্তঃহল বিতর্ক অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে প্রবীণদের বিদায়ী সংবর্ধনা ও আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির দলকে কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি। বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়। 

ইবিতে আন্তঃহল বিতর্ক অনুষ্ঠিত

লেবাননে ইসরায়েলি হামলা: সাংবাদিকসহ ৫ জন নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় এক নারী সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে দেশটিতে চলমান নাজুক যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ। সংস্থাটি জানায়, বুধবার (২২ এপ্রিল) লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়িতে থাকা দুই ব্যক্তি নিহত হন। ইসরায়েলের দাবি, ওই গাড়ি হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল।

লেবাননে ইসরায়েলি হামলা: সাংবাদিকসহ ৫ জন নিহত

৪৩ লাখ টাকা দিয়েও ইতালি যাওয়া হয়নি, নিখোঁজ যুবক

ভালো জীবনের আশায় বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুরের তরুণ আলভী খান (২৫)। কিন্তু সেই স্বপ্নই এখন তার পরিবারের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা করতে গিয়ে গত ১৮ দিন ধরে তার কোনো খোঁজ নেই।

৪৩ লাখ টাকা দিয়েও ইতালি যাওয়া হয়নি, নিখোঁজ যুবক

অলিখিত ফাইনালে বাংলাদেশ&ndash;নিউজিল্যান্ড: কেমন হতে পারে স্কোয়াড

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এখনো কাটেনি পানিসংকট। ওয়াসার পানি নিয়মিত না পাওয়ায় মাঠ ভেজানো যাচ্ছে না, বৃষ্টির অভাবে সবুজ ঘাসও প্রায় উধাও। আউটফিল্ডের কোথাও বাদামি, কোথাও ধূসর—দৃষ্টিকটু এক চিত্রই চোখে পড়ছে। তবে মজার বিষয়, মাঠের তুলনায় উইকেটেই বরং কিছুটা সবুজের আভা আছে। সেটি কাগজে-কলমে পেসারদের জন্য সহায়ক হওয়ার কথা হলেও এই মাঠের ঐতিহ্য ভিন্ন কথা বলে। চট্টগ্রামের এই উইকেট বরাবরই ব্যাটসম্যানদের স্বর্গ হিসেবে পরিচিত। ২০২২ সালে এখানেই ভারত জাতীয় ক্রিকেট দল তুলেছিল ৪০০ রান। বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট মনে করেন, উইকেটের চরিত্র এখনো খুব একটা বদলায়নি।

অলিখিত ফাইনালে বাংলাদেশ&ndash;নিউজিল্যান্ড: কেমন হতে পারে স্কোয়াড

গোলের পরই চোটে ছিটকে গেলেন ইয়ামাল, শিরোপার পথে বার্সেলোনা

লা লিগায় জয়ের ধারায় আরও একটি অধ্যায় যোগ করল বার্সেলোনা। তবে জয়ের আনন্দে খানিকটা মিশেছে শঙ্কা-গোল করার পরই চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তরুণ তারকা লামিন ইয়ামালকে। নিউ ক্যাম্পে সেল্টা ভিগোকে ১–০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। এই জয়ে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল কোচ হান্সি ফ্লিকের দল।

গোলের পরই চোটে ছিটকে গেলেন ইয়ামাল, শিরোপার পথে বার্সেলোনা

আগ্রবাদে মাটি চাপায় ২ শ্রমিক নিহত

চট্টগ্রামের হালিশহর থানার আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার খননকাজের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন এবং তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আগ্রবাদে মাটি চাপায় ২ শ্রমিক নিহত

টিভিতে আজকের খেলা (২৩ এপ্রিল ২০২৬)

আজ ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে ব্যস্ত এক দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া লিগ, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ও ইউরোপিয়ান ফুটবল—সব মিলিয়ে টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে থাকছে নানা আয়োজন।

টিভিতে আজকের খেলা (২৩ এপ্রিল ২০২৬)