img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে ডিজেল সংকটে উপেক্ষিত কৃষক, প্রভাবশালীদের দৌরাত্ম্য

মেহেরপুরের বিভিন্ন ফিলিং স্টেশনে ডিজেল সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। অভিযোগ উঠেছে, প্রভাবশালী ব্যক্তিদের যানবাহনে অগ্রাধিকার দিয়ে ডিজেল সরবরাহ করা হচ্ছে, ফলে খেটে খাওয়া সাধারণ কৃষকরা বঞ্চিত হচ্ছেন। গত দুই দিন ধরে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে একই চিত্র দেখা গেছে। ট্রাক, ড্রাম ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইনের কারণে কৃষকদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। অভিযোগ রয়েছে, ইটভাটা ও যানবাহন মালিকরা প্রভাব খাটিয়ে প্রয়োজনীয় ডিজেল সংগ্রহ করছেন।

মেহেরপুরে ডিজেল সংকটে উপেক্ষিত কৃষক, প্রভাবশালীদের দৌরাত্ম্য

সন্তানের হাতে স্মার্টফোন দিলে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

জ্বালানি সংকটের কারণে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়ায় আবারও শিশু-কিশোরদের হাতে স্মার্টফোন বা ট্যাব তুলে দিতে হচ্ছে অভিভাবকদের। এতে যেমন শেখার সুযোগ বাড়ছে, তেমনি তৈরি হচ্ছে নতুন উদ্বেগও। স্মার্টফোন শুধু পড়াশোনার মাধ্যম নয়-এতে রয়েছে গেম, বিভিন্ন অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহজ প্রবেশাধিকার। তাই সন্তানের হাতে ডিভাইস দেওয়ার আগে কিছু বিষয়ে সচেতন থাকা জরুরি।

সন্তানের হাতে স্মার্টফোন দিলে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জবি ছাত্রশক্তির মানববন্ধন, জুলাই সনদ বাস্তবায়ন দাবি

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

জবি ছাত্রশক্তির মানববন্ধন, জুলাই সনদ বাস্তবায়ন দাবি

আজ ডাকসুর উদ্যোগে ‘জুলাই’ শিরোনামে মূকনাটক প্রদর্শনী

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আজ সন্ধ্যায় মূকনাটক ‘জুলাই’ প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে সন্ধ্যা ৭টায় এই মূকনাটক মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে। আয়োজকরা জানান, চলমান আন্দোলনের অংশ হিসেবে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ এবং গণভোটের দাবিকে আরও জোরালো করতেই এই সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে।

আজ ডাকসুর উদ্যোগে ‘জুলাই’ শিরোনামে মূকনাটক প্রদর্শনী

মধ্যপ্রাচ্য যুদ্ধের পর প্রথম অকটেনবাহী জাহাজ চট্টগ্রামে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো অকটেনবাহী জাহাজ দেশে পৌঁছেছে। ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি ২৬ হাজার টন অকটেন নিয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দরে আসে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ভিটল এই চালান সরবরাহ করেছে, যা মালয়েশিয়া থেকে আনা হয়েছে। সরকারি তেল কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীরুল হাসান জানান, বর্তমানে দেশে অকটেনের কোনো সংকট নেই। নতুন এ চালান খালাসে দুই দিন সময় লাগবে এবং এতে সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। ইরানকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর দেশে অকটেন সংকট দেখা দেয়। অনেক ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও জ্বালানি পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্য যুদ্ধের পর প্রথম অকটেনবাহী জাহাজ চট্টগ্রামে

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে একটি পাইলট প্রকল্প আগামী সপ্তাহ থেকে চালু করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল সংসদে পাস

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৬ রহিতকরণ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে ৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে বিলটি সংসদে তোলা হয়। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলনের লক্ষ্যে আরেকটি বিলও আনা হয়।

সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল সংসদে পাস

ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, অভিযোগ জামায়াত প্রার্থীর

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফল বিবরণীতে (রেজাল্ট শিট) প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট রেজাল্ট শিটটি ছিঁড়ে ফেলে নতুন শিট প্রস্তুত করা হয়।

ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, অভিযোগ জামায়াত প্রার্থীর

ফ্যামিলি কার্ডের প্রলোভনে হোটেলে নিয়ে নারী ধর্ষণের অভিযোগ

ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে এক নারীকে কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৮ এপ্রিল) কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী।

ফ্যামিলি কার্ডের প্রলোভনে হোটেলে নিয়ে নারী ধর্ষণের অভিযোগ

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

রাজশাহীতে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে জেলায় এই উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে. বিশ্বাস বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গে ১৩২ রোগী চিকিৎসাধীন, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ২৭ শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। মৌসুম শুরু থেকে এ পর্যন্ত ৪৭৯ শিশুকে হাসপাতালে ভর্তি হয়েছে।

রাজশাহীতে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

চট্টগ্রামে শ্বশুরবাড়ি থেকে আ’লীগ নেতাকে তুলে নিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিলে বুধবার (৮ এপ্রিল) রাতে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে মোহাম্মদ শামীম নামে এক আ’লীগ নেতাকে পিটিয়ে এবং রগ কেটে হত্যা করা হয়েছে।

চট্টগ্রামে শ্বশুরবাড়ি থেকে আ’লীগ নেতাকে তুলে নিয়ে হত্যা

ভারত থেকে আসবে ২০০ ব্রডগেজ কোচ, রেলমন্ত্রীর ঘোষণা

বাংলাদেশ রেলওয়ে রুটে এই বছরের মধ্যে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে জামায়াতের এমপি ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, প্রকল্পের আওতায় জুন ২০২৬ থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ রেলওয়ের বহরে যুক্ত হবে। নতুন কোচ পাওয়ার পর রুট নির্ধারণ করে নতুন ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

ভারত থেকে আসবে ২০০ ব্রডগেজ কোচ, রেলমন্ত্রীর ঘোষণা

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">আবু সাঈদ হত্যা: এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড</span>

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার দায়ে এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে বেরোবির সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ, গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান ও লোকপ্রশাসন বিভাগের আসাদুজ্জামান মন্ডলকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তারা তিনজনই পলাতক রয়েছেন।

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">আবু সাঈদ হত্যা: এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড</span>

সরকারের ৪২ দিনে কেউ গুম বা ক্রসফায়ারের শিকার হয়নি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার ৪২ দিনে দেশে কোনো মানুষ গুম বা ক্রসফায়ারের শিকার হননি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে মানবাধিকার বিল ২০২৬ উত্থাপনের সময় মন্ত্রী এই তথ্য জানান।

সরকারের ৪২ দিনে কেউ গুম বা ক্রসফায়ারের শিকার হয়নি: আইনমন্ত্রী

লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ও লালমনিরহাট-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার  সকালে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে তাকে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের ছুটি

স্থায়ীভাবে যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে এই ছুটি কার্যকর হবে এবং শুক্রবার পর্যন্ত চলবে। খবর জিও নিউজের।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের ছুটি

আবু সাঈদ হত্যা মামলার রায় দেখানো হচ্ছে বিটিভিতে

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে আজ।

আবু সাঈদ হত্যা মামলার রায় দেখানো হচ্ছে বিটিভিতে