img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মাঠ ভাড়া নিয়ে হলেও ঢাকা লিগ আয়োজন করতে চায় বিসিবি

এবারের ঢাকা লিগ সময়মতো শুরু হয়নি এবং আয়োজন হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। প্রতি বছর দেশের ক্রিকেটাররা ঢাকা লিগ থেকে বড় অঙ্কের অর্থ উপার্জন করেন। মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ও ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে লিগ আটকে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটাররা বিভিন্ন সময়ে হতাশা প্রকাশ করেছেন। আনিয়ম দেখিয়ে বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর বুধবার ঢাকা লিগ নিয়ে কথা বলেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, “প্রিমিয়ার লিগ খুবই গুরুত্বপূর্ণ। দ্রুতই প্রত্যেকটি দলের সঙ্গে বসে আলোচনা করে দলবদলের তারিখ ঠিক করা হবে এবং খেলা মাঠে শুরু করা হবে।”

মাঠ ভাড়া নিয়ে হলেও ঢাকা লিগ আয়োজন করতে চায় বিসিবি

বগুড়া-৬ উপনির্বাচন: আড়াই ঘণ্টায় মাত্র ৭ শতাংশ ভোট পড়েছে

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে নির্বাচনের প্রথম আড়াই ঘণ্টায় ভোটারদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী সকাল ১০টা পর্যন্ত মোট ভোটারদের মধ্যে মাত্র ৭.০২৩ শতাংশ ভোট পড়েছে।

বগুড়া-৬ উপনির্বাচন: আড়াই ঘণ্টায় মাত্র ৭ শতাংশ ভোট পড়েছে

আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং তার তখনকার পিএস (ব্যক্তিগত সচিব) শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধানের অনুরোধ জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। 

আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত

গাজা স্ট্রিপ থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আল জাজিরা মুবাশের প্রতিনিধি মোহাম্মদ উইশাহ ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) গাজা সিটির পশ্চিমে আল-রাশিদ রোডে উইশাহের গাড়িতে এ হামলা করে ইসরায়েল। হামলায় গাড়ি বিস্ফোরিত হয়ে নিহত হন তিনি।

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত

এনসিপি নেত্রী রাফিয়া রাফি আর নেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি আর নেই। বুধবার (৮ এপ্রিল রাতে) তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৩২ বছর। রাফিয়া বুধবার রাত ১০টার সময় অসুস্থ  হয়ে পড়লে তাকে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর রাত ৩টায় তিনি ইন্তেকাল করেন।  বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এনসিপির বগুড়া জেলা কার্যালয়ে বাদ এশা মরহুমার জন্য দোয়ার আয়োজন করা হবে।

এনসিপি নেত্রী রাফিয়া রাফি আর নেই

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">আবু সাঈদ হত্যা মামলার রায়: ৬ আসামিকে আনা হয়েছে ট্রাইব্যুনালে</span>

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার ৩০ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। ছয় আসামিকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করা হয়েছে। রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।  ছয় আসামিরা হলেন এএসআই আমির হোসেন, বোরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। 

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">আবু সাঈদ হত্যা মামলার রায়: ৬ আসামিকে আনা হয়েছে ট্রাইব্যুনালে</span>

যুদ্ধবিরতির একদিন পর ইরানে শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের&nbsp;

যুদ্ধবিরতির মাত্র একদিন পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, একটি ‘বাস্তব চুক্তি’ না হওয়া পর্যন্ত আমেরিকান সামরিক বাহিনী ইরানের কাছে ও আশেপাশে মোতায়েন থাকবে।

যুদ্ধবিরতির একদিন পর ইরানে শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের&nbsp;

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪,৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ৪৭,৯৭৭ টাকা নির্ধারণ করেছে বাজুস।

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

৪০ দিন পর মুসল্লিদের জন্য আল-আকসা খুলে দিল ইসরাইল

দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ ৪০ দিন পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুসল্লিদের জন্য খুলে দিয়েছে ইসরাইল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে তেল আবিব মসজিদটি পূর্বে বন্ধ করে রেখেছিল, খবর দিয়েছে আনাদোলু।

৪০ দিন পর মুসল্লিদের জন্য আল-আকসা খুলে দিল ইসরাইল

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত হতে পারে আজ

জ্বালানি সংকট মোকাবিলার প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ। গেল রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, মন্ত্রিপরিষদের আজকের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত হতে পারে আজ

প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ালো বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর নবনিযুক্ত সভাপতি তামিম ইকবাল ঘরোয়া ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন। দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় বোর্ড সভাতেই তিনি প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ক্রিকেটারদের পরিশ্রমের তুলনায় আগের বেতন কাঠামোকে তিনি ‘অপ্রতুল’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন। তামিম বলেন, “আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটারদের—পুরুষ ও নারী—নিয়ে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সত্যি বলতে, কিছু সংখ্যা দেখে আমি ব্যক্তিগতভাবে বেশ অবাক হয়েছি।” সাবেক এই তারকা ওপেনার আরও বলেন, “আমাদের নারী ক্রিকেটার যারা ঘরোয়া ক্রিকেট খেলেন, তাদের ম্যাচ ফি সম্পর্কে আপনাদের ধারণা আছে? আমি জানি না আপনারা জানেন কি না। এটা একসময় ১ হাজার টাকা ছিল। পরে এটাকে ৫ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। আমার কাছে মনে হয়, এটা কোনোভাবেই যথাযথ নয়।”

প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ালো বিসিবি

শজনে না লাজনা&mdash;দুটির পার্থক্য জানেন তো?

শজনে ও লাজনা-নাম যেমন কাছাকাছি, দেখতেও প্রায় একই রকম হওয়ায় অনেকেই এই দুই গাছকে গুলিয়ে ফেলেন। তবে বাস্তবে লাজনা হলো শজনেরই একটি আধুনিক বা উন্নত জাত, যার সঙ্গে দেশি শজনের বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। উদ্ভিদবিদ ও গবেষক জিনিয়া নাসরিন বলেন, শজনেকে অনেক জায়গায় শজিনা বা মরিঙ্গা নামে ডাকা হয়, আবার অঞ্চলভেদে লাজনাকে রাইখঞ্জন বা বহুপল্লভা নামেও চেনা যায়। দেখতে মিল থাকলেও গঠন ও বৈশিষ্ট্যে এদের পার্থক্য স্পষ্ট। দেশি শজনে গাছ সাধারণত সোজা ও লম্বা হয় এবং উচ্চতা ১০ থেকে ১২ মিটার বা তারও বেশি হতে পারে। গাছের ডালপালা ওপরের দিকে বিস্তৃত হয়। অন্যদিকে লাজনা তুলনামূলকভাবে ছোট, ঝোপালো বা বামন প্রকৃতির গাছ, যার উচ্চতা সাধারণত ৪ থেকে ৬ মিটারের মধ্যে থাকে। ফলে লাজনার পরিচর্যা ও ফল সংগ্রহ করা সহ

শজনে না লাজনা&mdash;দুটির পার্থক্য জানেন তো?

আশুলিয়া ও সাভারসহ আশপাশের এলাকায়&nbsp;২৪ ঘণ্টা থাকবে না গ্যাস

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

আশুলিয়া ও সাভারসহ আশপাশের এলাকায়&nbsp;২৪ ঘণ্টা থাকবে না গ্যাস

বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার, পাইলট-ক্রুসহ সবার তথ্য তলব

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটের শৌচাগার থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় তদন্ত জোরদার করেছে পুলিশ। চোরাচালান চক্র শনাক্তে ওই ফ্লাইটের পাইলট, কেবিন ক্রু, টেকনিক্যাল স্টাফ, ক্লিনিং কর্মীসহ সব যাত্রীর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার, পাইলট-ক্রুসহ সবার তথ্য তলব

নাটোরে যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি।

নাটোরে যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ঘরের মাঠে বার্সার হার, দাপুটে জয়ে সেমির পথে পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। বুধবার দিবাগত রাতে অনুষ্ঠিত পৃথক দুটি ম্যাচে বার্সেলোনাকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে আতলেতিকো, আর লিভারপুলের বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দিয়ে শুরুটা দারুণ করেছিল বার্সেলোনা। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ম্যাচের চিত্র বদলে যায়। ৪৪ মিনিটে বার্সা ডিফেন্ডার পাউ কুবারসি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় কাতালানরা। কুবারসির করা ফাউল থেকে পাওয়া ফ্রি-কিককে গোলে রূপান্তর করেন আতলেতিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

ঘরের মাঠে বার্সার হার, দাপুটে জয়ে সেমির পথে পিএসজি

সংকট ও অব্যবস্থাপনায় নোবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি

আধুনিক শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি। তবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি এখন যেন সংকট ও অব্যবস্থাপনার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। আসনসংকট, প্রয়োজনীয় বইয়ের অভাব, দুর্বল ইন্টারনেট এবং শব্দদূষণে অতিষ্ঠ শিক্ষার্থীরা।

সংকট ও অব্যবস্থাপনায় নোবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি

যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষে নিহত শাহ আলমের মরদেহ এলো দেশে

ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি নাগরিক শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছায়। নিহত শাহ আলম সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি ছিলেন। গত ১ এপ্রিল স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে ফুজাইরার দিব্বা এলাকায় এ ঘটনা ঘটে। সে সময় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর সৃষ্ট ধ্বংসাবশেষ তার ওপর পড়ে তিনি নিহত হন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষে নিহত শাহ আলমের মরদেহ এলো দেশে

৫ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা, সতর্ক সংকেত ১০ জেলায়

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

৫ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা, সতর্ক সংকেত ১০ জেলায়