img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎকালে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ

মেডিকেল ও বিজনেস ভিসা চালু করছে ভারত

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য মেডিকেল ও বিজনেস ভিসা চালু করতে যাচ্ছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত সফর শেষে তিনি জানান, দুই দেশের সম্পর্ক ইতিবাচক করতে উভয় পক্ষই আন্তরিক। ভারতের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং বাংলাদেশ একটি সুন্দর সূচনা চায়।

মেডিকেল ও বিজনেস ভিসা চালু করছে ভারত

বাংলা নববর্ষকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি

বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।

বাংলা নববর্ষকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি

১৯ এপ্রিল ডানা মেলছে হজের প্রথম ফ্লাইট

১৯ এপ্রিল শুরু হচ্ছে হজের প্রথম ফ্লাইট। আল্লাহর মেহমানদের নিয়ে এদিন সৌদি আরবের উদ্দেশে ডানা মেলবে হজযাত্রীদের প্রথম দলটি। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব গমন করবেন। এর মধ্যে চট্টগ্রাম থেকে হজ পালনের উদ্দেশ্যে যাচ্ছেন ৫ হাজার ৬৭৫ জন ধর্মপ্রাণ মানুষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হবে আগামী ১৯ এপ্রিল থেকে। এদিন বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ উড়োজাহাজে ৪১৯ জন যাত্রী থাকবেন।

১৯ এপ্রিল ডানা মেলছে হজের প্রথম ফ্লাইট

সামুদ্রিক সহযোগিতা বাড়াতে ঢাবি ও এসসিএসআইওর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চায়নিজ একাডেমি অব সায়েন্সেস-এর সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজি’র মধ্যে সমঝোতা স্মারক  স্বাক্ষরিত হয়েছে। রবিবার চীনের এসসিএসআইও-এর নানশা ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির মহাপরিচালক অধ্যাপক চাওলুন লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সামুদ্রিক সহযোগিতা বাড়াতে ঢাবি ও এসসিএসআইওর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

লুটেরাদের পুনর্বাসনের অভিযোগে সাদিক কায়েমের সমালোচনা

‘ব্যাংক রেজুলেশন আইন ২০২৬’ পাসের মাধ্যমে ব্যাংক খাতের দুর্নীতিবাজদের পুনর্বাসনের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি এ আইনকে “কলঙ্কজনক অধ্যায়” হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন।

লুটেরাদের পুনর্বাসনের অভিযোগে সাদিক কায়েমের সমালোচনা

ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব ডিসিসিআইয়ের

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে সর্বোচ্চ করহার ২৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। ডিসিসিআই, চ্যানেল ২৪ ও দৈনিক সমকাল যৌথভাবে ‘বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে।

ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব ডিসিসিআইয়ের

জনগণের প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর জামায়াত: শফিকুর রহমান

“জনগণের অধিকার আদায়ে আমরা অতীতে আপসহীন ছিলাম, এখনো আছি; ভবিষ্যতেও থাকবো বলে জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। রবিবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানার ১৪ নম্বর ওয়ার্ডে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জনগণের প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর জামায়াত: শফিকুর রহমান

সুস্থ থাকতে চাইলে জেনে নিন কোলেস্টেরল বাড়ার লক্ষণগুলো

বর্তমান ব্যস্ত জীবনে অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার এবং শারীরিক পরিশ্রমের অভাব সব মিলিয়ে নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এর মধ্যে অন্যতম হলো উচ্চ কোলেস্টেরল, যা ধীরে ধীরে শরীরে বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। কোলেস্টেরল বেড়ে গেলে ধমনির ভেতরে চর্বি জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। সমস্যা হলো, এটি দীর্ঘ সময় কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই বাড়তে থাকে। তবে শরীর কিছু সূক্ষ্ম সংকেত দেয়, যেগুলো সময়মতো বুঝতে পারলে বড় বিপদ এড়ানো সম্ভব।

সুস্থ থাকতে চাইলে জেনে নিন কোলেস্টেরল বাড়ার লক্ষণগুলো

রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন টনি ক্রুস, তবে এবার ভিন্ন ভূমিকায়

রিয়াল মাদ্রিদের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা সাবেক জার্মান মিডফিল্ডার টনি ক্রুস আবারও ক্লাবটিতে ফিরতে পারেন বলে গুঞ্জন উঠেছে। তবে এবার তিনি খেলোয়াড় হিসেবে নয়, ভিন্ন কোনো দায়িত্বে দেখা যেতে পারেন। ক্লাব সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ক্রুসকে প্রশাসনিক কিংবা কৌশলগত ভূমিকায় যুক্ত করার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। যদিও তার সুনির্দিষ্ট দায়িত্ব এখনো চূড়ান্ত হয়নি, ধারণা করা হচ্ছে তিনি ক্লাবের দৈনন্দিন কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরামর্শমূলক ভূমিকায় থাকতে পারেন। আগামী মৌসুম থেকেই তার এই প্রত্যাবর্তন কার্যকর হতে পারে বলেও আলোচনা রয়েছে।

রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন টনি ক্রুস, তবে এবার ভিন্ন ভূমিকায়

গুম অধ্যাদেশ বাতিল নিয়ে কমিশনের খোলা চিঠি

গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও পুনর্গঠন ইস্যুকে কেন্দ্র করে সদ্যবিদায়ী পাঁচজন মানবাধিকার কমিশনার একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। চিঠিতে সংসদে উত্থাপিত কিছু তথ্যকে “ভুল ও বিভ্রান্তিকর” বলে উল্লেখ করা হয়েছে এবং একই সঙ্গে ভবিষ্যৎ আইনের গুণগত মান নির্ধারণে সুস্পষ্ট মানদণ্ড প্রস্তাব করা হয়েছে।

গুম অধ্যাদেশ বাতিল নিয়ে কমিশনের খোলা চিঠি

পয়লা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

পয়লা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশন মঙ্গলবার (১৪ এপ্রিল) আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (১৩ এপ্রিল) এমআরটি লাইন–৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পুরো দিন বন্ধ থাকবে।

পয়লা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

নববর্ষকে বরণ করতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা

চৈত্রের বিদায়ী হাওয়ায় ভেসে আসছে নতুন বছরের আগমনী বার্তা। পুরোনো ক্লান্তি, হতাশা ও ব্যর্থতার অধ্যায় শেষ করে নতুন আশার আলোয় উদ্ভাসিত হতে প্রস্তুত পুরো দেশ। বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। প্রতিবছরের মতো এবারও পহেলা বৈশাখের সবচেয়ে বড় আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা। তবে এবার এই আয়োজনকে ঘিরে রয়েছে নতুন ভাবনা ও দৃষ্টিভঙ্গি। চারুকলা অনুষদের প্রাঙ্গণ এখন যেন এক উন্মুক্ত সৃজনশীল কর্মশালা—যেখানে বাঁশ, কাঠ, রঙ, ক্যানভাস আর শিল্পীদের কল্পনার মেলবন্ধনে তৈরি হচ্ছে অনন্য সব শিল্পকর্ম। বিশালাকার মোটিফ, মুখোশ ও প্রতীকী ভাস্কর্যে ফুটে উঠছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সমকালীন বার্তা।

নববর্ষকে বরণ করতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">ঢাকা মহানগর বিএনপির কমিটি ঘিরে উত্তাপ তুঙ্গে</span>

উত্তর ও দক্ষিণ বিএনপিকে ঢেলে সাজানোর প্রস্তুতিও চলছে। সেই মোতাবেক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নতুন কমিটির নেতৃত্বের দৌড়ে কে এগিয়ে আছেন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে...

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">ঢাকা মহানগর বিএনপির কমিটি ঘিরে উত্তাপ তুঙ্গে</span>

গণভোটের রায় না মানলে দেশ সংকটে পড়বে: শিশির মনির

গণভোটের ফলাফল মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার (কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি) অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে দেশ নতুন করে সাংবিধানিক ও অনাস্থার সংকটে পড়বে।

গণভোটের রায় না মানলে দেশ সংকটে পড়বে: শিশির মনির

ফরিদপুরের ভাঙ্গায় বাস&ndash;পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের  সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় ফরিদপুর–বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৪০) নামের এক পিকআপ যাত্রী নিহত হন। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে।

ফরিদপুরের ভাঙ্গায় বাস&ndash;পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশে জরুরি নির্দেশনা

নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যানবাহন চলাচল ও জনসাধারণের প্রবেশে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১২ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনাটি বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত। নির্দেশনা অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশপথ-শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল-সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।

নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশে জরুরি নির্দেশনা

৪ হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না ১০ মাসের শিশুটিকে

মাদারীপুর থেকে ঢাকায় একের পর এক চারটি হাসপাতাল ঘুরেও শেষ রক্ষা হয়নি ১০ মাস বয়সী শিশু সোহা মনির। হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটি অবশেষে ১০ এপ্রিল রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট–এর রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আরআইসিইউ) মারা যায়।

৪ হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না ১০ মাসের শিশুটিকে

স্পিন-পরীক্ষার জন্য প্রস্তুত নিউজিল্যান্ড, দ্বিতীয় সারির দল নিয়ে ঢাকায় কিউইরা

বাংলাদেশের স্পিন-সহায়ক উইকেটের কথা মাথায় রেখেই প্রস্তুতি সেরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন সপ্তাহের সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে সোমবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা কিউইদের। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিনবান্ধব উইকেটে সিরিজ খেলেছিল বাংলাদেশ। তবে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজে ছিল তুলনামূলকভাবে স্পোর্টিং ও প্রাণবন্ত উইকেট। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে কন্ডিশন কেমন হবে, তা নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

স্পিন-পরীক্ষার জন্য প্রস্তুত নিউজিল্যান্ড, দ্বিতীয় সারির দল নিয়ে ঢাকায় কিউইরা

চুয়াডাঙ্গায় রাস্তা নেই, তবু ৩৩ লাখ টাকার ব্রিজ

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর মরাঘাট এলাকায় কোনো সংযোগ সড়ক ছাড়াই নির্মাণ করা হয়েছে একটি আরসিসি ব্রিজ। বৈরাগী খালের ওপর নির্মিত এই ব্রিজটি ৩৩ লাখ টাকার বেশি ব্যয়ে তৈরি হলেও বর্তমানে এটি জনসাধারণের কোনো কাজেই আসছে না। এলাকাবাসীর অভিযোগ, জনস্বার্থ বিবেচনা না করে কেবল সরকারি অর্থের অপচয় করতেই এই ‘অপ্রয়োজনীয়’ ব্রিজটি নির্মাণ করা হয়েছে।

চুয়াডাঙ্গায় রাস্তা নেই, তবু ৩৩ লাখ টাকার ব্রিজ